রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

অর্জুন-তেজস্বিন ও দিব্যা, খেলরত্নে এবারও শূন্য, লাইফটাইম সম্মান অরুমাইনায়াগম

Published on: August 19, 2026
Arumainayagam
---Advertisement---

মঙ্গলবার ২০২৫ সালের জাতীয় ক্রীড়া পুরস্কারের তালিকা প্রকাশ করল কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক। এ বছর অর্জুন পুরস্কারের জন্য ১৭ জন ক্রীড়াবিদের নাম ঘোষণা করা হয়েছে। সেই তালিকায় রয়েছেন অ্যাথলিট তেজস্বিন শঙ্কর, বিশ্বকাপজয়ী দাবাড়ু দিব্যা দেশমুখ, ব্যাডমিন্টন তারকা গায়ত্রী গোপীচাঁদ, গ্র্যান্ডমাস্টার বিদিত গুজরাঠি, ত্রেসা জলি, বক্সার নরেন্দর এবং বধির শুটার ধনুশ শ্রীকান্তের মতো ক্রীড়াবিদরা।

তবে এবারের তালিকায় মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কারের জন্য এবার কোনও ক্রীড়াবিদের নামই ঘোষণা করা হয়নি। অন্যদিকে, ‘লাইফটাইম অ্যাচিভমেন্ট’ (Lifetime Achivement) বিভাগে অর্জুন পুরস্কারে সম্মানিত করা হয়েছে ভারতীয় ফুটবলের প্রাক্তন তারকা আই অরুমাইনায়াগমকে।

১৯৬২-র সোনাজয়ী দলের সদস্য অরুমাইনায়াগম

ভারতীয় ফুটবলের সোনালি যুগের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন অরুমাইনায়াগম (Arumainayagam)। ১৯৬২ সালের জাকার্তা এশিয়ান গেমসে সোনাজয়ী ভারতীয় ফুটবল দলের সদস্য ছিলেন তিনি। দ্রুতগতির উইঙ্গার হিসেবে সেই সময় যথেষ্ট পরিচিতি পেয়েছিলেন এই ফুটবলার।

জাতীয় দলের হয়ে তাঁর অভিষেক হয় ১৯৬২ সালেই, থাইল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে। ভারতের জার্সিতে মোট ১৮টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি এবং করেছেন তিনটি গোল। ১৯৬৪ সালের এএফসি এশিয়ান কাপে রানার্স-আপ হওয়া ভারতীয় দলেও ছিলেন অরুমাইনায়াগম। এছাড়াও ১৯৬৬ ও ১৯৬৭ সালের মারদেকা কাপে দেশের হয়ে খেলেছেন। ১৯৬৬ সালে ওই প্রতিযোগিতায় তৃতীয় হয়েছিল ভারত।

মোহনবাগানের সবুজ-মেরুন জার্সিতেও উজ্জ্বল কেরিয়ার

ঘরোয়া ফুটবলেও অরুমাইনায়াগমের সাফল্য ছিল চোখে পড়ার মতো। ১৯৫৮ থেকে ১৯৭১ সাল পর্যন্ত সন্তোষ ট্রফিতে তামিলনাড়ু, বাংলা এবং রেলওয়ের হয়ে খেলেছেন তিনি। ১৯৬২ সালে বাংলার সন্তোষ ট্রফি জয়ী দলেরও সদস্য ছিলেন।

ক্লাব ফুটবলে তাঁর সবচেয়ে সফল সময় কেটেছে মোহনবাগানে। ১৯৬১ থেকে ১৯৬৮ সাল পর্যন্ত সবুজ-মেরুন জার্সিতে খেলেন এবং ৫৬টি গোল করেন। তাঁর সময়ে মোহনবাগান চারবার কলকাতা ফুটবল লিগ, দু’বার আইএফএ শিল্ড, তিনবার ডুরান্ড কাপ এবং একবার রোভার্স কাপ জেতে। ২০১৪ সালে তাঁকে ‘মোহনবাগান রত্ন’ সম্মানেও ভূষিত করা হয়েছিল।

দিব্যার বিশ্বকাপ জয়, তেজস্বিনের ইতিহাস

এবারের অর্জুন পুরস্কারের তালিকায় রয়েছেন একাধিক তরুণ তারকা। ২০২৫ সালে জর্জিয়ায় ফিডে মহিলা বিশ্বকাপ জিতে দেশের চতুর্থ মহিলা গ্র্যান্ডমাস্টার হওয়ার নজির গড়েছেন দিব্যা দেশমুখ। তাঁর সেই ঐতিহাসিক সাফল্যের স্বীকৃতিও মিলেছে অর্জুন পুরস্কারে।

অন্যদিকে, তেজস্বিন শঙ্করও এ বছর বড় নজির তৈরি করেছেন। কমনওয়েলথ গেমসে ডেকাথলনে ব্রোঞ্জ জিতে তিনি এই ইভেন্টে পদকজয়ী প্রথম ভারতীয় অ্যাথলিট হয়েছেন। স্বাভাবিকভাবেই তাঁর নামও জায়গা করে নিয়েছে অর্জুনের তালিকায়।

ACL 2-তে কঠিন গ্রুপে ইস্টবেঙ্গল, গ্রুপ ডি-তে তিন শক্ত প্রতিপক্ষ কারা?

কেন এত দেরিতে ঘোষণা?

জাতীয় ক্রীড়া পুরস্কারের তালিকা প্রকাশে এবার বেশ কিছুটা দেরি হয়েছে। গত কয়েক মাস ধরেই বিষয়টি নিয়ে ক্রীড়ামহলে নানা জল্পনা চলছিল। জানা গিয়েছে, নির্বাচন কমিটি প্রায় ছয় মাস আগেই নিজেদের সুপারিশ জমা দিয়েছিল। এরপর ক্রীড়ামন্ত্রকের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষাতেই পুরস্কারের তালিকা প্রকাশ পিছিয়ে যায়।

অবসরপ্রাপ্ত সুপ্রিম কোর্টের বিচারপতি অরুণ কুমার মিশ্রের নেতৃত্বাধীন নির্বাচন কমিটির সুপারিশের ভিত্তিতেই চূড়ান্ত তালিকা তৈরি করা হয়েছে বলে জানিয়েছে ক্রীড়ামন্ত্রক। তালিকা নিয়ে অতিরিক্ত যাচাই-বাছাই এবং স্বচ্ছতা বজায় রাখার কারণেই এই বিলম্ব বলে সূত্রের খবর।

সাধারণত জাতীয় ক্রীড়াদিবস, অর্থাৎ হকি কিংবদন্তি মেজর ধ্যানচাঁদের জন্মবার্ষিকী ২৯ অগস্ট, রাষ্ট্রপতি ভবনে জাতীয় ক্রীড়া পুরস্কার প্রদান করা হয়। তবে সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক ক্রীড়াসূচি এবং অন্যান্য কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে অনুষ্ঠানের দিন নির্ধারণ করা হচ্ছে। এবারের পুরস্কার বিতরণী কবে হবে, তা কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের তরফে শীঘ্রই জানানো হবে।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

1 thought on “অর্জুন-তেজস্বিন ও দিব্যা, খেলরত্নে এবারও শূন্য, লাইফটাইম সম্মান অরুমাইনায়াগম”

  1. Just about all of whatever you mention is astonishingly legitimate and that makes me ponder the reason why I hadn’t looked at this in this light previously. Your piece really did switch the light on for me personally as far as this specific topic goes. Nevertheless at this time there is actually one particular point I am not necessarily too cozy with and while I attempt to reconcile that with the actual core idea of the issue, let me observe just what all the rest of your readers have to say.Well done.

    Reply

Leave a Comment