---Advertisement---
lifezone nursing home

আদালতের দ্বারস্থ Gautam Gambhir, পরিচয় অপব্যবহারের অভিযোগে গম্ভীরের

March 20, 2026 9:02 PM
---Advertisement---

ডিজিটাল দুনিয়ায় ভুয়ো কনটেন্টের বাড়বাড়ন্ত নিয়ে এবার কড়া পদক্ষেপ নিলেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। নিজের নাম, মুখ এবং কণ্ঠস্বর ব্যবহার করে তৈরি হওয়া একাধিক ডিপফেক ভিডিওর বিরুদ্ধে দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। ব্যক্তিগত পরিচয়ের অপব্যবহার এবং আর্থিক লাভের অভিযোগ তুলে ক্ষতিপূরণও দাবি করেছেন গম্ভীর। (Gautam Gambhir)

গম্ভীরের দাবি, সংগঠিতভাবে তাঁর পরিচয় বিকৃত করে ভুয়ো ভিডিও ও ভয়েস ক্লোনিং ছড়ানো হয়েছে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে। এই ধরনের কনটেন্ট ব্যবহার করে অর্থ উপার্জনের চেষ্টাও হয়েছে বলে অভিযোগ। পাশাপাশি,সাধারণ মানুষকে বিভ্রান্ত করার উদ্দেশ্যও এতে স্পষ্ট বলে তিনি জানিয়েছেন। বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই কনটেন্ট ছড়িয়ে পড়ে বলেও উল্লেখ করা হয়েছে। (Gautam Gambhir)

আইনি নথিতে তিনি স্পষ্টভাবে উল্লেখ করেছেন, তাঁর নাম, মুখ ও কণ্ঠস্বরকে অপব্যবহার করা হয়েছে। এই পরিস্থিতিতে আদালতের কাছে দ্রুত হস্তক্ষেপের আর্জি জানিয়ে সংশ্লিষ্ট সমস্ত ভুয়ো কনটেন্ট সরিয়ে ফেলার জন্য আদালতের কাছে প্রার্থনা করেছেন। (Gautam Gambhir)

শুধু তাই নয়, মামলায় একাধিক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এবং প্রযুক্তি সংস্থাকেও যুক্ত করা হয়েছে। উদ্দেশ্য একটাই—ভবিষ্যতে যাতে এ ধরনের ডিপফেক বা ভুয়ো পরিচয় ব্যবহার করে কোনও কনটেন্ট ছড়াতে না পারে, তার জন্য কঠোর ব্যবস্থা নেওয়া। (Gautam Gambhir)

এই ঘটনা আবারও সামনে আনল ডিপফেক প্রযুক্তির ঝুঁকি। ক্রীড়া জগতের পরিচিত মুখকে ঘিরে এমন বিতর্ক স্পষ্ট করে দিচ্ছে, ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যক্তিগত পরিচয় সুরক্ষার প্রশ্ন এখন কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। (Gautam Gambhir)


Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment