---Advertisement---
lifezone nursing home

Hardik Pandya: বিশ্বকাপ জয়ের মাঝে নজর কাড়ল হার্দিকের বিলাসবহুল ঘড়ি, কী বিশেষত্ব?

March 9, 2026 4:35 PM
Hardik Pandya
---Advertisement---

ভারতের টি২০ বিশ্বকাপ জয়ের নানা আনন্দের মুহূর্তে ছবির পাশাপাশি নিজের স্টাইল স্টেটমেন্টের জন্যেও আবারও আলোচনায় ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। ট্রফি জয়ের পর দলের উদযাপনের বিভিন্ন ছবি ও ভিডিয়ো সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই ক্রিকেটপ্রেমীদের নজর যায় তাঁর হাতে থাকা একটি বিলাসবহুল ঘড়ির দিকে। জানা যায়, সেটি সুইস ঘড়ি নির্মাতা সংস্থা Favre Leuba-র জনপ্রিয় মডেল Favre Leuba Chief Skeleton Watch, যার দাম প্রায় ৩.৮৯ লক্ষ টাকা।

ভারত যখন সবরমতীর তীরে জয়ের উচ্ছ্বাসে মেতে উঠেছে, ঠিক সেই সময় দলের বাকি খেলোয়াড়ের মতো হার্দিকও মাঠে সতীর্থদের সঙ্গে ট্রফি জয়ের মুহূর্ত উদযাপন করছিলেন। সেই সময় তাঁর হাতে থাকা বিশেষ ধরনের এই ঘড়িটি অনেকের দৃষ্টি আকর্ষণ করে। কারণ এটি সাধারণ ঘড়ি নয়; এতে রয়েছে ‘স্কেলিটন ডায়াল’ ডিজাইন। এই ধরনের ঘড়িতে ডায়ালের মধ্য দিয়েই ঘড়ির ভেতরের মেকানিক্যাল যন্ত্রাংশ দেখা যায়, যা ঘড়িটিকে আরও আকর্ষণীয় এবং স্টাইলিশ করে তোলে।

এই মডেলের ঘড়িটি বিলাসবহুল ঘড়ির বাজারে বেশ জনপ্রিয়। স্টাইলিশ ওপেন-ওয়ার্কড ডায়াল, সূক্ষ্ম মেকানিক্যাল কারিগরি এবং প্রিমিয়াম ফিনিশের জন্য এটি ঘড়িপ্রেমীদের কাছে বিশেষ আকর্ষণের। এর আনুমানিক বাজারমূল্য প্রায় ৩.৮৯ লক্ষ টাকা।

তবে দামি ঘড়ি বা বিলাসবহুল দ্রব্যের প্রতি হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) আগ্রহ নতুন নয়। এর আগেও একাধিকবার তাঁকে অত্যন্ত দামি ঘড়ি পরে দেখা গেছে, যা নিয়ে সোশ্যাল মিডিয়া ও ক্রিকেটমহলে আলোচনাও হয়েছে। সম্প্রতি টি২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচেও হার্দিকের হাতের ঘড়ি নজর কেড়েছিল সবার। সেটি যদিও ছিল Jacob and Co Creation সংস্থার ‘রুদ্র’ স্পেশাল এডিশনের একটি মডেল।
নীল রঙের সেই ঘড়ির ডায়ালে ছিল ভগবান শিবের ছবি। সেই ঘড়িটিরও দাম ছিল প্রায় চার লক্ষ টাকা।

মাঠে হার্দিকের পারফরম্যান্স যেমন নজর কাড়ে, তেমনই মাঠের বাইরেও তাঁর স্টাইল এবং ফ্যাশন সেন্স নিয়ে ভক্তদের মধ্যে কৌতূহল থাকে তুঙ্গে। তাই এবারে ভারতের বিশ্বকাপ জয়ের ঐতিহাসিক মুহূর্তে দলের উচ্ছ্বাসের পাশাপাশি হার্দিক পান্ডিয়ার হাতে থাকা এই বিলাসবহুল স্কেলেটন ঘড়িটিও আলাদা করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। ক্রিকেটপ্রেমী থেকে শুরু করে ফ্যাশনপ্রেমী অনেকের কাছেই বিষয়টি বেশ আগ্রহের কারণ হয়ে দাঁড়িয়েছে।


Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment