---Advertisement---
lifezone nursing home

Harshit Rana Injury: বোলিংয়ের সময়ে চোট, বিশ্বকাপের আগে চিন্তা বাড়ালেন হর্ষিত রানা

February 5, 2026 11:19 AM
harshit rana injury
---Advertisement---

টি–টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর মাত্র দু’দিন বাকি। ঠিক তার আগেই ভারতীয় শিবিরে চোট–আতঙ্ক বাড়ালেন তারকা পেসার হর্ষিত রানা (Harshit Rana Injury)। নবি মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে বল করতে গিয়ে হাঁটুতে চোট পান তিনি। মাত্র এক ওভার বল করে ১৬ রান দেওয়ার পরই খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়তে দেখা যায় হর্ষিতকে। সেই মুহূর্ত থেকেই ভারতীয় সমর্থকদের মধ্যে উদ্বেগ—বিশ্বকাপে কি আদৌ খেলতে পারবেন এই তরুণ পেসার?

ম্যাচের শুরুতে অবশ্য অস্বস্তি বোঝা যায়নি। ভারত প্রথমে ব্যাট করতে নেমে বড় রান তোলে। ঈশান কিষান (৫৩), তিলক বর্মা (৪৫), সূর্যকুমার যাদব (৩০), অক্ষর প্যাটেল (৩৫) এবং হার্দিক পান্ডিয়ার (৩০) ব্যাটে ভর করে ৬ উইকেটে ২৪০ রান করে ভারত। দক্ষিণ আফ্রিকার ইনিংসে বল করতে এসে সমস্যায় পড়েন হর্ষিত। একই ওভারে দু’বার রান আপ নিতে গিয়ে থেমে যান তিনি। পরে হাঁটু চেপে ধরে বসে পড়েন। প্রবল যন্ত্রণার মধ্যেও ওভারটি শেষ করলেও এরপর আর ঝুঁকি নেওয়া হয়নি। তাঁকে তুলে নেওয়া হয় মাঠ থেকে।

হর্ষিতের চোট কতটা গুরুতর, তা নিয়ে এখনও পর্যন্ত বিসিসিআই কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। তবে বিশ্বকাপের প্রথম ম্যাচ ৭ তারিখ আমেরিকার বিরুদ্ধে। তার মাত্র তিন দিন আগে এই চোট নিঃসন্দেহে চিন্তার কারণ। বিশেষ করে এমন এক সময়ে, যখন আগেই চোট–সমস্যায় ভুগেছে ভারতীয় দল। তিলক বর্মা চোট সারিয়ে প্রস্তুতি ম্যাচে ফর্মে ফিরেছেন, কিন্তু ওয়াশিংটন সুন্দরের ফিটনেস এখনও অনিশ্চিত।

যদিও ভারতের হাতে বিকল্প রয়েছে। দলে রয়েছেন জসপ্রীত বুমরাহ, অর্শদীপ সিং, হার্দিক পান্ডিয়া ও শিবম দুবে। তবুও প্রথম একাদশে নিয়মিত থাকা হর্ষিতের সম্ভাব্য অনুপস্থিতি গৌতম গম্ভীরের পরিকল্পনায় ধাক্কা দিতে পারে। বিশ্বকাপের ঠিক আগে এই চোট ভারতীয় শিবিরে স্বস্তির পাশাপাশি নতুন করে দুশ্চিন্তা বাড়াল।


Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment