রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

১০ দিনের ধাক্কা পেরিয়ে শেষবেলায় বাজিমাত, এশিয়াডে ৮৫ পদক ভারতের

Published on: October 5, 2026
---Advertisement---

জাপানের নাগোয়ায় ২০তম এশিয়ান গেমস ২০২৬-এ দুর্দান্ত প্রত্যাবর্তন করল ভারত। প্রতিযোগিতার প্রথম ১০ দিন হতাশাজনক পারফরম্যান্সের পর শেষ দিকে একের পর এক সোনা জিতে পদক তালিকায় চতুর্থ স্থান ধরে রাখল ভারতীয় দল। মোট ২১টি সোনা, ২৭টি রুপো এবং ৩৭টি ব্রোঞ্জ-সহ ভারতের ঝুলিতে এল ৮৫টি পদক। চীন, জাপান ও দক্ষিণ কোরিয়ার পর চতুর্থ স্থানে শেষ করল ভারত। (Asian Games 2026)

শুটিং-এ শুরুতে হতাশা

হাংঝৌ এশিয়াডে রাইফেল ও পিস্তল বিভাগে দুর্দান্ত সাফল্য পেয়েছিল ভারত। কিন্তু নাগোয়ায় শুরুটা ছিল একেবারেই বিপরীত। ব্যক্তিগত বিভাগে শুটাররা সোনা পাননি। অ্যাথলেটিক্সেও ছিল বড় ধাক্কা। গুলবীর সিং দূরপাল্লার দৌড়ে তিনটি পদক জিতে কিছুটা মুখ রক্ষা করেন। তবে অ্যাথলেটিক্সে ভারতের সোনা গতবারের ছয় থেকে কমে একটিতে নেমে আসে। (Asian Games 2026)

নীরুর হাত ধরে ঘুরল ছবি

ভারতের ঘুরে দাঁড়ানোর শুরু নীরু ধান্দার হাত ধরে। মহিলাদের ট্র্যাপে এশিয়াডের ইতিহাসে প্রথম ভারতীয় মহিলা হিসেবে ব্যক্তিগত সোনা জেতেন তিনি। পরে কাইনান চেনাইয়ের সঙ্গে মিক্সড ট্র্যাপেও সোনা পান নীরু। আর্চারিতেও আসে বড় সাফল্য। কম্পাউন্ডের পাশাপাশি রিকার্ভ বিভাগেও নজর কাড়ে ভারত। দক্ষিণ কোরিয়াকে হারিয়ে মহিলাদের রিকার্ভ দল সোনা জেতে। ১৭ বছরের কুমকুম মোহদ একক রিকার্ভেও ঐতিহাসিক সোনা জেতেন। (Asian Games 2026)

বক্সিং, কুস্তি ও গলফে সাফল্য

বক্সিংয়ে তিনটি সোনা পায় ভারত। লভলিনা বরগোহাঁই, পারভিন হুডা এবং অঙ্কুশ পাঙ্ঘাল সোনা জেতেন। কুস্তিতে সুজিত কালকাল ও আমন সেহরাওয়াত ফ্রিস্টাইলে সোনা এনে দেন। শনিবার গলফে প্রণবী উরস একক বিভাগে সোনা জেতেন। তিনি এশিয়াডে গলফে সোনা জেতা প্রথম ভারতীয় মহিলা। পুরুষ ক্রিকেটে পাকিস্তানকে হারিয়েও সোনা পায় ভারত। এর ফলে উজবেকিস্তানের সঙ্গে সোনা সংখ্যায় সমতা তৈরি হলেও রুপোর সংখ্যায় এগিয়ে চতুর্থ স্থান নিশ্চিত করে ভারত।

দলগত খেলায় চার সোনা

কবাডি ও ক্রিকেটে পুরুষ এবং মহিলা—দুই বিভাগেই চ্যাম্পিয়ন হয় ভারত। ফলে এই চার বিভাগ থেকে আসে চারটি সোনা। হকিতেও তৈরি হয় নতুন ইতিহাস। পুরুষ দল সোনা ধরে রাখার পাশাপাশি মহিলা দলও সোনা জেতে। এশিয়ান গেমসের ইতিহাসে প্রথমবার হকি থেকে ভারত পায় জোড়া সোনা। (Asian Games 2026)

২৯ নম্বরে পাকিস্তান

ভারতের বিপরীতে পাকিস্তানের এশিয়াড অভিযান ছিল হতাশাজনক। একটিও সোনা পায়নি তারা। ভারতের কাছে পুরুষ ক্রিকেটের ফাইনালে হারার পাশাপাশি হকিতে ব্রোঞ্জ পেয়েছে পাকিস্তান। মোট ২টি রুপো ও ৮টি ব্রোঞ্জ নিয়ে ১০টি পদক সংগ্রহ করে ২৯তম স্থানে শেষ করে তারা। শেষ সময়ের এই দুর্দান্ত প্রত্যাবর্তন ২০২৮ অলিম্পিকের আগে ভারতীয় ক্রীড়ামহলে নতুন আত্মবিশ্বাস তৈরি করল। (Asian Games 2026)


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

1 thought on “১০ দিনের ধাক্কা পেরিয়ে শেষবেলায় বাজিমাত, এশিয়াডে ৮৫ পদক ভারতের”

Comments are closed.