পাকিস্তানকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন হরমনপ্রীত সিংহেরা। ৫-৩ গোলে জয় পেল ভারত। তবে লড়াইয়ের ময়দান আঁকড়ে ধরে লড়াই করেছে পাকিস্তান। এই নিয়ে পাকিস্তানকে ৭০ বার হারাল ভারত (hockey world cup)।
hockey world cup: ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই দু-পক্ষের
শুরু থেকেই আক্রমণাত্মক ছিল পাকিস্তান। ভারতের উপর ক্রমাগত চাপ তৈরি শুরু করে। তবে ম্যাচের মাঝামাঝি সময়ে পাল্টে যায় ছবি। ১১ মিনিটে ২-০ ব্যবধানে এগিয়ে যায় ভারত। যা অভিষেক ও মনদীপের জন্যই সম্ভব হয় (hockey world cup)।
উল্লেখ্য, পাকিস্তানের কাছে ২০১৬ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে হেরেছিল ভারতীয় হকির টিম। তারপর থেকেই মাঠে নিজেদের দাপট বজায় রেখেছে ভারতীয় দল। অন্যান্য দিনের মতোই আজও জয়ের লক্ষ্য নিয়েই মাঠে খেলতে নেমেছিল ভারত। পাকিস্তান শুরু থেকে আক্রমণাত্মক হলেও ম্যাচটাকে হালকাভাবে নেয়নি ভারতও।
ভারত ০-২ ব্যবধানে এগিয়ে যাওয়ায় কিছুটা চাপে পড়ে যায় পাকিস্তান। আর সেই সুযোগটাকেই হাত ছাড়া করতে চায়নি ভারত। পেনাল্টি কর্নার থেকে ২১ মিনিটে তৃতীয় গোল দেয় ভারত। গোলরক্ষক বলটি বাঁচিয়ে দিলেও, গোল পরিশোধ করতে ভোলেন নি তিনি। দলকে ৩-০ ব্যবধানে এগিয়ে দেয় ভারত। এরপর ভারতের থেকে ব্যবধান কমান পাকিস্তানের হান্নান শাহিদ। তার পরবর্তী মুহূর্তে ফের গোল দেয় ভারত। মাত্র ২ মিনিটে পঞ্চম গোল দেয় ভারত।
একেই ভারত-পাকিস্তানের ম্যাচে উত্তেজনা। তার উপর আক্রমণ-প্রতি আক্রমণে জমে ওঠে গোটা ম্যাচ। দুই পক্ষই একে অপরকে চাপে রাখতে চেষ্টা করে। তবে ৫-৩ গোলে পাকিস্তানকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল ভারত।













I like this website its a master peace ! Glad I discovered this on google .
Hey there would you mind sharing which blog platform you’re using? I’m planning to start my own blog soon but I’m having a difficult time making a decision between BlogEngine/Wordpress/B2evolution and Drupal. The reason I ask is because your layout seems different then most blogs and I’m looking for something completely unique. P.S My apologies for being off-topic but I had to ask!