---Advertisement---
lifezone nursing home

India-Pakistan: ভাঙল সব পরিসংখ্যান, বয়কট বিতর্কে রেকর্ড গড়ল ভারত-পাক ম্যাচ

February 20, 2026 5:12 PM
India Pakistan
---Advertisement---

বয়কট বিতর্ক থাকলেও শেষ পর্যন্ত ভারত-পাকিস্তান ম্যাচ রেকর্ড গড়ল ভিউয়ারশিপে। এবারের ICC Men’s T20 World Cup 2026-এ দুই চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশের ম্যাচ ঘিরে যে উত্তেজনা ঠিক কতটা ছিল, তা ভিউয়ারশিপের সংখ্যাতেই স্পষ্ট।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে বারংবার বয়কট বিতর্ক উঠেছিল বাংলাদেশ এবং পাকিস্তানের তরফ থেকে। সেই মতো গত ১৫ ফেব্রুয়ারি ভারত পাকিস্তান ম্যাচটি আদৌ হবে কিনা সে নিয়েও সন্দেহ ছিল। কিন্তু যথা সময়ে কলম্বোতে এই ম্যাচ খেলা হয়। ভারত জয়ও লাভ করে। তবে সম্প্রতি এই ম্যাচের অফিশিয়াল ব্রডকাস্টিং পার্টনার Jio Hotstar-এর প্রকাশিত তথ্য সাড়া ফেলেছে। তথ্য অনুযায়ী, ম্যাচটি ডিজিটাল মাধ্যমে প্রায় ১৬৩ মিলিয়ন (১৬.৩ কোটি) মানুষ দেখেছেন। যা টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে নয়া রেকর্ড। এর আগে এই ফর্ম্যাটে কোনও ম্যাচে এত বেশি ডিজিটাল রিচ হয়নি। এমনকি ২০২৪ এর টি টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে ভারত- দক্ষিণ আফ্রিকার ম্যাচের ভিউয়ারশিপকেও এই সংখ্যা ছাড়িয়ে গেছে।India-Pakistan

শুধু তাই নয়, ২০২৪ সালের ভারত-পাক ম্যাচের তুলনায় এবারে ডিজিটাল রিচ বেড়েছে প্রায় ৫৬ শতাংশ। মোবাইল প্ল্যাটফর্মে এবারে বিশ্বকাপে সবচেয়ে বেশি দেখা ম্যাচ এটি। কানেক্টেড টিভিতেও দর্শকসংখ্যা প্রায় ২.৪ গুণ বেড়েছে। সব মিলিয়ে বিভিন্ন স্ক্রিনে মোট ২০ বিলিয়ন মিনিটেরও বেশি সময় ধরে ম্যাচটি দেখা হয়েছে। টেলিভিশন রেটিংয়েও বড় সাফল্য লক্ষ্য করা গেছে।

এর আগে নিরাপত্তা ও রাজনৈতিক কারণ দেখিয়ে পাকিস্তান ম্যাচ বয়কটের ঘোষণা করেছিল। সেই নিয়ে বেশ কিছুদিন বিতর্কও চলেছিল। তবে শেষ পর্যন্ত তারা সিদ্ধান্ত বদলায় এবং ম্যাচটি নির্ধারিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হয়।

সব মিলিয়ে এই ম্যাচ থেকে পরিষ্কার, ভারত-পাক লড়াই নিয়ে দর্শকদের আগ্রহ একটুও কমেনি। বরং বিতর্কের মাঝেও এই ম্যাচ আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা International Cricket Council বা আইসিসি-র জন্য এক বড় সাফল্য হয়ে উঠেছে।India-Pakistan


Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

1 thought on “India-Pakistan: ভাঙল সব পরিসংখ্যান, বয়কট বিতর্কে রেকর্ড গড়ল ভারত-পাক ম্যাচ”

Leave a Comment