কলকাতার মাটিতে ব্রাজিল উরুগুয়ের ম্যাচে ইতিহাস লিখেছে ভারতীয় পুরুষ ফুটবল দল। এবার আরও এক ইতিহাসের অপেক্ষা। (India Womens Football Team) বৃহস্পতিবার কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে প্রথমবার আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামছে ভারতীয় মহিলা ফুটবল দল। প্রতিপক্ষ শক্তিশালী রাশিয়া। শুধু দুই ম্যাচের ফল নয়, এশিয়ান কাপের প্রস্তুতিতে এই সিরিজকে বড় পরীক্ষা হিসেবে দেখছেন ভারতীয় দলের কোচ ক্রিসপিন ছেত্রী।
শক্তিশালী রাশিয়ার সামনে নতুন ভারত

(India Womens Football Team) ফিফা র্যাঙ্কিংয়ে ৬৯ নম্বরে থাকা ভারত মুখোমুখি হবে ২৭ নম্বরে থাকা রাশিয়া। ৮ অক্টোবর সন্ধ্যা ৬টায় প্রথম ম্যাচ। দ্বিতীয় ম্যাচ হবে ১১ অক্টোবর। দুটি ম্যাচই হবে কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে। ম্যাচগুলি সরাসরি দেখা যাবে ‘ইন্ডিয়ান ফুটবল’ ইউটিউব চ্যানেলে। জুনে ষষ্ঠবার সাফ উইমেন্স চ্যাম্পিয়নশিপ জয়ের পর আন্তর্জাতিক ফুটবলে ফিরছে ভারত।
এশিয়ান কাপের প্রস্তুতি এখন থেকেই
(India Womens Football Team) ভারতীয় দলের গড় বয়স মাত্র ২৩ বছর। দলে রয়েছেন ১৯ বছর বয়সি একাধিক তরুণী এবং অনূর্ধ্ব ২০ দল থেকে উঠে আসা ফুটবলাররা। গোলরক্ষক নন্দিনী, উইঙ্গার শিবানি দেবী নংমেইকাপামদের সামনে সিনিয়র দলে নিজেদের প্রমাণের সুযোগ রয়েছে। চোট কাটিয়ে ফিরেছেন অভিজ্ঞ ফরোয়ার্ড রেণু। দলে রয়েছেন লিন্ডা কম সেরতো ও মালবিকা পি-ও।

কোচ ছেত্রীর কথায়, “এশিয়ান কাপে ভালো করতে হলে এখন থেকেই তৈরি হতে হবে।” পাশাপাশি কলকাতার দর্শকদেরও গ্যালারি ভরিয়ে মহিলা ফুটবলারদের পাশে থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
রাশিয়ার বিরুদ্ধে কঠিন পরীক্ষা
আগের দুই সাক্ষাতেই ভারতকে হারিয়েছে রাশিয়া। ২০২১ সালে ৮-০ এবং ২০২৫ সালের ২৩ ফেব্রুয়ারি শারজায় ২-০ গোলে জিতেছিল তারা। তবে পুরনো ফলকে গুরুত্ব দিতে নারাজ রাশিয়ার কোচ ইউরি ক্রাসনোজান। তাঁর লক্ষ্য কিন্তু জয়।
ভারতীয় শিবিরে প্রস্তুতি শুরু হয়েছিল ১৮ সেপ্টেম্বর। ইস্টবেঙ্গলের AFC উইমেন্স চ্যাম্পিয়নস লিগ ও ইন্ডিয়ান উইমেন্স চ্যাম্পিয়ন লিগের ব্যস্ততার কারণে কয়েকজন কাঙ্ক্ষিত ফুটবলারকে দীর্ঘ ক্যাম্পে পাওয়া যায়নি। ছেত্রীর মতে, সেটিই নতুনদের কাছে নিজেদের প্রমাণের সুযোগ। (India Womens Football Team)
India Womens Football Team: এক নজরে ভারতীয় দল

- গোলরক্ষক: অদ্রিজা সরখেল, মোনালিসা দেবী মইরাঙ্গথাম, নন্দিনী।
- ডিফেন্ডার: ধূর্গা পেরুমল, জুলি কিষাণ, কিরণ পিসডা, মালতি মুন্ডা, মৌসুমি মূর্মূ, পূর্ণিমা কুমারী, রঞ্জনা চানু সোরোখাইবাম, শুভাঙ্গী সিং।
- মিডফিল্ডার: বাবিনা দেবী লিশাম, বেবি সানা, সিন্ডি কোলনি, প্রিয়দর্শিনী সেল্লাদুরাই, সনফিদা নোংরাম, সঙ্গীতা বাসফোর, সন্তোষ।
- ফরোয়ার্ড: যশোদা মুন্ডা, লিন্ডা কোম সেরতো, মালবিকা পি, রেণু, শিবানী দেবী নংমেইকাপাম, সুস্মিতা যাদব।
- সূচি: ৮ অক্টোবর ও ১১ অক্টোবর—ভারত বনাম রাশিয়া।
- ভেন্যু: কিশোর ভারতী ক্রীড়াঙ্গন, কলকাতা।
নীল সাদা জার্সিকে বিদায় ফুটবলের জাদুকরের, শেষ ম্যাচেও জাত চেনালেন লিওনেল মেসি











1 thought on “রাশিয়ার বিরুদ্ধে অগ্নিপরীক্ষা, এশিয়ান কাপের লক্ষ্যে ছেত্রীর ‘নতুন’ ভারত”
Comments are closed.