রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

৪৪ বছরের কোরিয়া-দুর্গ ভেঙে ইতিহাস, রিকার্ভে প্রথম সোনা ভারতের

Published on: October 2, 2026
Womens Recurve Team
---Advertisement---

দক্ষিণ কোরিয়ার ৪৪ বছরের আধিপত্যের অবসান। এশিয়ান গেমসে (Womens Recurve Team) মহিলাদের রিকার্ভ দলগত ইভেন্টে প্রথমবার সোনা জিতে ইতিহাস গড়ল ভারত। শুক্রবার ফাইনালে বিশ্বচ্যাম্পিয়ন ও ১০ বারের অলিম্পিক্স চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়াকে ৫-৩ ব্যবধানে হারিয়ে নজির গড়লেন অঙ্কিতা ভকত, কীর্তি শর্মা ও কুমকুম মোহদ।

সেমিফাইনালে দাপট

ফাইনালের আগে সেমিফাইনালে চিনকে ৫-১ ব্যবধানে হারিয়েছিল ভারত। (Womens Recurve Team) প্রথম সেটে ৫৩-৫১ এবং দ্বিতীয় সেটে ৫৪-৫২ ব্যবধানে জয় আসে। তৃতীয় সেট ৫১-৫১ ড্র হওয়ায় আর চতুর্থ সেটের প্রয়োজন হয়নি। চিনের বিরুদ্ধে শেষের গুরুত্বপূর্ণ তির ছুড়ে ভারতকে এগিয়ে দেন কীর্তি।

ফাইনালে টানটান লড়াই

বিশ্বর‌্যাঙ্কিংয়ে শক্তিশালী কোরিয়ার দলে ছিলেন কাং চে-ইয়ং, লি ইউনজি এবং ও ইয়েজিন। অন্যদিকে ভারতের (Womens Recurve Team) তিন আর্চারের যোগ্যতা পর্বের অবস্থান ছিল ১০, ২০ ও ২৫। তবু শুরু থেকেই পাল্লা দিয়ে লড়াই করেন তাঁরা। প্রথম সেট ৫৪-৫৪ এবং দ্বিতীয় সেট ৫৬-৫৬ ড্র হয়।

তৃতীয় সেটেই বদলে গেল ম্যাচ

(Womens Recurve Team) তৃতীয় সেটে কোরিয়ার ছয় তিরের মধ্যে চারটি ৮-এ থামে। বিপরীতে ভারতীয় দল ৫৫ পয়েন্ট তুলে ৫১-এ কোরিয়াকে আটকে দেয়। ফলে ৪-২ লিড নেয় ভারত। চতুর্থ সেট ৫৪-৫৪ ড্র করেই ঐতিহাসিক ৫-৩ জয় নিশ্চিত হয়।

কুমকুমের ১০, অঙ্কিতার ইতিহাস

(Womens Recurve Team) শেষ মুহূর্তে ১৭ বছরের কুমকুমের গুরুত্বপূর্ণ ১০ পয়েন্ট ভারতের সোনার ভিত আরও মজবুত করে। মাত্র তিন বছর আগে রিকার্ভে যাত্রা শুরু করা কুমকুম একসময় বাঁশের ধনুক দিয়েও অনুশীলন করেছেন। কীর্তিকে রিকার্ভ বো ধরে রাখার জন্য খুব রোগা বলা হলেও আজ তিনিই ইতিহাসের অংশ। আর অভিজ্ঞ অঙ্কিতার ঝুলিতে রয়েছে ২৩টি আন্তর্জাতিক পদক। এই জয় এশিয়াডে রিকার্ভে ভারতের প্রথম সোনা এবং চলতি গেমসে দেশের ১১তম স্বর্ণপদক।

ব্রাজিল শিবিরে কাঁপন ধরাচ্ছেন ভারতের দুই তারকা, সতর্ক আন্সলোত্তি-মার্কুইনহোস


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

1 thought on “৪৪ বছরের কোরিয়া-দুর্গ ভেঙে ইতিহাস, রিকার্ভে প্রথম সোনা ভারতের”

Comments are closed.