রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

জন্মদিনে লভলিনার সোনার পাঞ্চ, এশিয়াডে ইতিহাস ভারতীয় বক্সারের

Published on: October 2, 2026
Lovlina Borgohain
---Advertisement---

জন্মদিনের সকালে রিংয়ে নেমেছিলেন সোনা জয়ের লক্ষ্য নিয়ে। দিনের শেষে সেই লক্ষ্যই পূরণ করলেন (Lovlina Borgohain) লভলিনা বোরগোহাঁই। শুক্রবার জাপানের নিশিওতে এশিয়ান গেমসের মহিলাদের ৭৫ কেজি বিভাগের ফাইনালে চিনের জিয়ি বাওকে ৫-০ ব্যবধানে হারিয়ে প্রথম এশিয়াড সোনা জিতলেন ভারতের তারকা বক্সার। ২৯তম জন্মদিনে এল তাঁর কেরিয়ারের অন্যতম সেরা সাফল্য।

শুরুতে লড়াই, পরে দাপট

ফাইনালের প্রথম রাউন্ডে লড়াই ছিল হাড্ডাহাড্ডি। ৩-২ ব্যবধানে রাউন্ড জেতেন লভলিনা (Lovlina Borgohain)। দ্বিতীয় রাউন্ড থেকে গতি বাড়িয়ে চিনা প্রতিপক্ষকে চাপে ফেলেন তিনি। ৪-১ ব্যবধানে সেই রাউন্ডও নিজের নামে করেন। তৃতীয় রাউন্ডেও একই ব্যবধানে এগিয়ে থেকে পাঁচ বিচারকের সর্বসম্মত সিদ্ধান্তে সোনা নিশ্চিত করেন। চার বিচারক ২৯-২৮ এবং একজন ৩০-২৭ স্কোর দেন।

১২ বছরের অপেক্ষার অবসান

এই সোনার সঙ্গে ভারতীয় মহিলা বক্সিংয়ে ১২ বছরের অপেক্ষার অবসান হলো। ২০১৪ সালের ইনচন এশিয়াডে মেরি কমের পর (Lovlina Borgohain) লভলিনাই দ্বিতীয় ভারতীয় মহিলা বক্সার, যিনি এশিয়ান গেমসে সোনা জিতলেন। ২০২২ সালের হাংঝৌ গেমসে ৭৫ কেজিতে রুপো জিতেছিলেন লভলিনা। এবার সেই রুপোর রং বদলে গেল সোনায়।

ফাইনালে ওঠার পথেও দাপট

এবারের প্রতিযোগিতায় কোয়ার্টার ফাইনালে দক্ষিণ কোরিয়ার সিয়ং সুইয়েওনকে ৫-০ হারিয়ে পদক নিশ্চিত করেন তিনি। সেমিফাইনালে কাজাখস্তানের বিশ্বচ্যাম্পিয়ন নাতালিয়া বোগদানভাকে ৩-২ ব্যবধানে হারিয়ে ফাইনালে ওঠেন। এর ফলে পরপর দুই এশিয়ান গেমসে ফাইনালে ওঠা প্রথম ভারতীয় মহিলা বক্সারও হন তিনি। (Lovlina Borgohain)

অসমের মেয়ে থেকে বিশ্বমঞ্চে

১৯৯৭ সালের ২ অক্টোবর অসমের গোলাঘাট জেলার বারো মুখিয়া গ্রামে কৃষক পরিবারে জন্ম লভলিনার। (Lovlina Borgohain) গুয়াহাটির NCOE-তে প্রশিক্ষণ নিয়ে আন্তর্জাতিক মঞ্চে নিজেকে প্রতিষ্ঠিত করেন। ২০১৮ ও ২০১৯ বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ, টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ এবং ২০২৩ IBA মহিলা বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছেন তিনি। অর্জুন পুরস্কার ও মেজর ধ্যানচাঁদ খেলরত্নেও সম্মানিত এই বক্সারের পদক-তালিকায় এবার যুক্ত হল বহুপ্রতীক্ষিত এশিয়ান গেমসের সোনা।

পেলের শহরে ফিরল ব্রাজিল, ‘ভিনি-ভিনি’ চিৎকারে মুখর কলকাতা


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

1 thought on “জন্মদিনে লভলিনার সোনার পাঞ্চ, এশিয়াডে ইতিহাস ভারতীয় বক্সারের”

Comments are closed.