অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ালেন ভারতের মহিলা ক্রিকেটে অন্যতম সফল প্লেয়ার হরমনপ্রীত কৌর। তাঁর এই সিদ্ধান্ত এক যুগান্তকারী অধ্যায়ের সমাপ্তি ঘটাল। এশিয়ান গেমসে সোনা জয়ের পর ৩৭ বছর বয়সি হরমন সরে দাঁড়ানোর ঘোষণা করলেন। তাঁর জায়গায় নতুন অধিনায়ক হতে পারেন বর্তমানে সহ অধিনায়ক স্মৃতি মান্ধানা (harmanpreet kaur)।
মঙ্গলবার সমাজমাধ্যমে পোস্ট করে অধিনায়কত্ব ছাড়ার কথা জানান হরমনপ্রীত (harmanpreet kaur)। তিনি তাঁর পোস্টে লেখেন, পদত্যাগের এই সিদ্ধান্তটা তাঁর কাছে মোটেও সহজ ছিল না। তিনি এখন সরে দাঁড়ানো সঠিক বলে মনে করেছেন। হরমন লেখেন, “আমি মহিলা ক্রিকেটকে আমার রক্ত, ঘাম, সময় ও অনেক জীবনের একটা অংশ দিয়েছি। আমার ব্যক্তিগত পারফরম্যান্স, আমার উন্নতি এবং আমি কী চেয়েছি সবকিছুকে দূরে রেখেছি। কারণ আমি মনে করি, দল আগে। কোনও সিদ্ধান্তই সব সময় সহজ হয় না। সিদ্ধান্ত নিলে তার বদলে ব্যক্তিগত কিছু ছাড়তে হয়। কিন্তু আমার সব সিদ্ধান্তের নেপথ্যে ছিল টিম।”
harmanpreet kaur: অধিনায়ক হিসেবে হরমনপ্রীতের যাত্রা শুরু
অধিনায়ক হিসেবে ২০১২ সালে মহিলাদের এশিয়ান কাপ ফাইনালে যাত্রা শুরু করেছিলেন হরমনপ্রীত। সে বার তিনি স্টপগ্যাপ অধিনায়ক ছিলেন। ২০১৬ সালে তিনি টি-টোয়েন্টি ফর্ম্যাটে পাকাপাকিভাবে অধিনায়ক হন (harmanpreet kaur)।
হরমনপ্রীতের কেরিয়ারে চড়াই-উতরাই
২০২৫ সালের নভেম্বর মাস, তাঁর কেরিয়ারে সবচেয়ে উজ্জ্বল মুহূর্ত ছিল। সেখানে তাঁর নেতৃত্বে ভারত মহিলাদের ODI বিশ্বকাপ জেতে। ফাইনালে মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারায় ভারত। হরমন হলেন প্রথম ভারতীয় মহিলা অধিনায়ক যিনি সিনিয়রস্তরের ক্রিকেটে বিশ্বকাপ জিতলেন। পুরুষ ও মহিলাদের ক্রিকেট মিলিয়ে কপিল দেব ও মহেন্দ্র সিং ধোনির পর তৃতীয় প্লেয়ার হিসেবে ODI বিশ্বকাপ জেতেন। সেই বছরই তিনি বর্ষসেরা মহিলা অধিনায়ক হন।
২০১২ (স্ট্যান্ড ইন অধিনায়ক), ২০১৬, ২০২২ ও ২০২৬ তিনি তিনবার মহিলা এশিয়া কাপ জয় করেন। ২০২৩ সালের হাংঝৌ ও ২০২৬ সালে আইচি-নাগোয়া এশিয়ান গেমসে সোনা পান। ২০২৩ সালে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট খেলে জয়লাভ করেন।
১৯৯৯ সালের পর ২০২২ সালে প্রথমবার ইংল্যান্ডের মাটিতে দ্বিপাক্ষিক সিরিজ এবং ২০২৫ সালে প্রথমবার টি-টোয়েন্টি সিরিজ জয়। তাঁর নেতৃত্বেই ভারতের মহিলা ক্রিকেট দল ২০২০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে প্রবেশ এবং ২০২২ সালের কমনওয়েলথ গেমসের ফাইনালে প্রবেশ। কিন্তু দুটো ক্ষেত্রেই অস্ট্রেলিয়ার কাছে হারতে হয়। ২০২৬ সালের সেপ্টেম্বর মাসে তিনি হলেন প্রথম ক্রিকেটার (পুরুষ ও মহিলা) যিনি ১৫০টা আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। অন্যদিকে,২০২৩ ও ২০২৫ সালে উইমেন্স প্রিমিয়ার লিগে তিনি মুম্বই ইন্ডিয়ান্সকে দুবার ট্রফি জিতিয়েছেন।
তবে ২০২৪ ও ২০২৬ সালের মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপস্তর থেকে ছিটকে যেতে হয়েছিল ভারতকে। ২০২৬ সালের বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর প্রাক্তন অধিনায়ক ডায়না এডুলজি অধিনায়কত্বে বদল আনার পরামর্শ দিয়েছিলেন। মঙ্গল অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নেন হরমনপ্রীত। তবে অধিনায়ক হিসেবে পদত্যাগ করলেও প্লেয়ার হিসেবে তিনি খেলাচালিয়ে যাবেন।











2 thoughts on “অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ালেন হরমনপ্রীত কৌর, তাঁর জায়গায় এবার কে?”
Comments are closed.