আইপিএল ২০২৬-এ টানা হারের পর চাপে কলকাতা নাইট রাইডার্স। ইডেন গার্ডেন্সে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে পরাজয়ের পর কেকেআর অধিনায়ক Ajinkya Rahane-র কথায় উঠে এল পিচ, ব্যাটিং ব্যর্থতা এবং দলগত কম্বিনেশন নিয়ে একাধিক ইঙ্গিত।
ম্যাচ শেষে প্রথমে ইডেনের উইকেট নিয়ে আক্ষেপ শোনা যায় রাহানের গলায়। তাঁর মতে, দ্বিতীয় ইনিংসে পিচ আরও ধীর হয়ে যায়, যার সুযোগ নিয়ে প্রতিপক্ষ বোলাররা স্লোয়ার বলের দারুণ ব্যবহার করেছে। তবে পরক্ষণেই তিনি স্পষ্ট করেন, পিচকে অজুহাত করতে চান না। বরং স্বীকার করেন, মিডল ওভারে বড় পার্টনারশিপ গড়তে না পারাই দলের হারের মূল কারণ।
টানা দুই ম্যাচে হারের পর দলগত ভারসাম্য নিয়েও ভাবনার কথা জানিয়েছেন কেকেআর অধিনায়ক। ক্যামেরন গ্রিন এখনও বোলিং না করায় দলের কম্বিনেশন ঠিক করতে সমস্যায় পড়ছে নাইট শিবির। ফলে বাধ্য হয়েই অতিরিক্ত বোলার খেলাতে হচ্ছে, যার প্রভাব পড়ছে ব্যাটিং গভীরতায়।
বদলে গেল East Bengal FC-র ম্যাচের সূচি, জেনে নিন বিস্তারিত
বরুণ চক্রবর্তীর অফ-ফর্মও উদ্বেগ বাড়াচ্ছে। এই ম্যাচে তাঁকে দু’ওভারের বেশি বল করানো হয়নি। রাহানের ব্যাখ্যা, পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। “চার ওভার করানো বাধ্যতামূলক নয়, বোলারের মানসিক অবস্থাও বিবেচনায় রাখতে হয়,” বলেন তিনি।
নিজের স্ট্রাইক রেট নিয়ে সমালোচনার জবাবেও সরব হয়েছেন রাহানে। তাঁর মন্তব্য, “যাঁরা এসব বলছেন, তাঁরা হয় ক্রিকেট বোঝেন না, না হলে হিংসা করছেন। আমি নিজের খেলায় ফোকাস করছি।”
তবে কঠিন সময়েও দলের পাশে থাকার বার্তা দিয়েছেন কেকেআর অধিনায়ক। তাঁর মতে, আইপিএলের শুরুতে অনেক দলই কম্বিনেশন নিয়ে সমস্যায় পড়ে। “সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ড্রেসিংরুমে বিশ্বাস রাখা। আমি দলের উপর ভরসা রাখছি,” জানান তিনি।
পরপর হারের মাঝেও জিম্বাবোয়ের পেসার ব্লেসিং মুজারাবানির পারফরম্যান্স কিছুটা স্বস্তি দিয়েছে কেকেআরকে। তবে পয়েন্ট টেবিলে এখনও খাতা খোলা হয়নি নাইটদের, যা বাড়াচ্ছে চাপ।













2 thoughts on “Ajinkya Rahane: পিচ না পারফরম্যান্স? হারের পর মিশ্র সুর রাহানের, প্রশ্নের মুখে KKR-এর কম্বিনেশন”