---Advertisement---
lifezone nursing home

IPL 2026: ছক্কার থেকেও বেশি ভাইরাল বিতর্ক! IPL 2026-এ মাঠের বাইরে কোন কাণ্ডে কাঁপল ক্রিকেটদুনিয়া?

May 2, 2026 8:52 PM
IPL 2026
---Advertisement---

IPL মানেই গ্ল্যামার, গতি আর গর্জন। কিন্তু যতটা আলো পড়ে মাঠের পারফরম্যান্সে, ততটাই কখনও কখনও নজর কেড়ে নেয় মাঠের বাইরের ঘটনা। IPL 2026 এখনও শেষ হয়নি, অথচ টুর্নামেন্টের মাঝপথেই একের পর এক বিতর্কে উত্তাল সোশ্যাল মিডিয়া থেকে ক্রিকেটমহল। কোথাও ‘লাইক’ ঝড় তুলেছে, কোথাও আবার ডাগআউটে মোবাইল ফোন বা ক্যামেরাবন্দি ভেপিং নতুন প্রশ্ন তুলে দিয়েছে ক্রিকেটের শৃঙ্খলা নিয়ে।

(IPL 2026) সবচেয়ে বেশি আলোচনা তৈরি হয়েছিল বিরাট কোহলিকে ঘিরে। ব্যাট হাতে নয়, ইনস্টাগ্রামে একটি ‘লাইক’ দিয়েই শিরোনামে চলে আসেন প্রাক্তন ভারত অধিনায়ক। জার্মান ইনফ্লুয়েন্সার LizLaz-এর একটি পোস্টে কোহলির অ্যাকাউন্ট থেকে ‘লাইক’ দেখা যায়। তারপরই শুরু হয় জল্পনা, মিম আর ট্রোলের বন্যা।

LizLaz, যাঁর আসল নাম জেনিফার, তিনি একজন জার্মান-দক্ষিণ আফ্রিকান গায়িকা ও ট্রাভেল ব্লগার। ভারতীয় খাবার, সংস্কৃতি এবং মজার ভিডিয়োর জন্য তিনি আগেই কিছুটা পরিচিত ছিলেন। তবে কোহলির ওই ‘লাইক’-এর পর তাঁর জনপ্রিয়তা কয়েকগুণ বেড়ে যায়। আবারও সামনে আসে কোহলির পুরনো “অ্যালগরিদম” তত্ত্ব, যা নিয়ে নেটদুনিয়ায় হাসির রোল পড়ে যায়।

 বিশ্বজয়ের লক্ষ্যে হরমনপ্রীতের ভারত, সুযোগ পেলেন কারা?: IPL 2026: ছক্কার থেকেও বেশি ভাইরাল বিতর্ক! IPL 2026-এ মাঠের বাইরে কোন কাণ্ডে কাঁপল ক্রিকেটদুনিয়া?

এরপর বিতর্কের কেন্দ্রে আসেন গুজরাট টাইটান্সের তারকা পেসার কাগিসো রাবাডা। একটি ভাইরাল ভিডিয়োতে তাঁকে হোটেলের খোলা জায়গায় ধূমপান করতে দেখা যায়। সেখানে আরও দু’জন ছিলেন, যাঁদের গুজরাত টাইটানস এর স্টাফ বলেই মনে করা হচ্ছে। যদিও ঘটনাটি ব্যক্তিগত পরিসরের, তবু ভিডিয়ো ভাইরাল হতেই সমর্থকদের একাংশ প্রশ্ন তোলে—পেশাদার ক্রিকেটারদের আচরণ কি আরও দায়িত্বশীল হওয়া উচিত নয়?

রাজস্থান রয়্যালসের শিবিরেও বিতর্ক কম হয়নি। (IPL 2026) আরসিবি ম্যাচ চলাকালীন ডাগআউটে মোবাইল ফোন ব্যবহার করতে দেখা যায় রাজস্থান রয়্যালসের টিম ম্যানেজার রোমি ভিন্দরকে। তাঁর পাশেই বসেছিলেন তরুণ ক্রিকেটার বৈভব সূর্যবংশী। টিভি ক্যামেরায় সেই দৃশ্য ধরা পড়তেই হইচই শুরু হয়। এরপর BCCI-এর অ্যান্টি-করাপশন ইউনিট সরাসরি বিষয়টিতে হস্তক্ষেপ করে। ভিন্দরকে শো-কজ নোটিস পাঠানো হয় এবং পরে তাঁকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। নিয়ম অনুযায়ী, টিম ম্যানেজার ফোন ব্যবহার করতে পারেন শুধুমাত্র ড্রেসিংরুমে। ডাগআউটে ফোন ব্যবহার করাই বড় ভুল হিসেবে দেখা হয়েছে।

RCB বনাম CSK ম্যাচের পরেও তৈরি হয় অন্য ধরনের বিতর্ক। (IPL 2026) চিন্নাস্বামী স্টেডিয়ামে DJ-র বাজানো একটি গান নিয়ে ক্ষুব্ধ হয় চেন্নাই শিবির। “দোসা, ইডলি, সাম্বার, চাটনি” লিরিক্স থাকা গানটিকে তারা দক্ষিণ ভারতীয় সংস্কৃতিকে স্টিরিওটাইপ করার চেষ্টা বলে অভিযোগ তোলে। পরে বিষয়টি বিসিসিআই পর্যন্ত গড়ায়। ক্রিকেট মাঠে প্রতিদ্বন্দ্বিতা থাকতেই পারে, কিন্তু সাংস্কৃতিক খোঁচা কতটা গ্রহণযোগ্য—সেই প্রশ্ন উঠতে শুরু করে।

দূরন্ত হায়দরাবাদের সামনে কেকেআর! রাহানেদের জন্য কি অপেক্ষা করছে আরেক দুঃস্বপ্ন?: IPL 2026: ছক্কার থেকেও বেশি ভাইরাল বিতর্ক! IPL 2026-এ মাঠের বাইরে কোন কাণ্ডে কাঁপল ক্রিকেটদুনিয়া?

সবশেষে আলোচনার কেন্দ্রে চলে আসেন রাজস্থান রয়্যালস অধিনায়ক রিয়ান পরাগ। (IPL 2026) পাঞ্জাব কিংস ম্যাচ চলাকালীন ক্যামেরায় তাঁকে ভেপিং করতে দেখা যায়। ভিডিয়ো ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় ওঠে। পরে IPL কর্তৃপক্ষ জানায়, রিয়ান অপরাধ স্বীকার করেছেন এবং তাঁকে ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে।

IPL 2026-এ এখনও প্লে-অফের লড়াই বাকি। কিন্তু তার আগেই স্পষ্ট, এই মরশুমে শুধু ব্যাট-বলের যুদ্ধ নয়, মাঠের বাইরের ঘটনাও সমানভাবে টেনে রেখেছে দর্শকদের নজর। এখন দেখার, টুর্নামেন্ট শেষ হওয়ার আগে বিতর্কের স্কোরবোর্ডে আরও নতুন নাম যোগ হয় কি না।


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment