---Advertisement---
lifezone nursing home

The Hundred: ভাতে মারার পরিকল্পনা? বিশ্বের এই লিগ থেকেও ‘বাদ’ পাকিস্তানি প্লেয়াররা

February 20, 2026 11:15 AM
The hundred
---Advertisement---

ইংল্যান্ডের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজ়ি লিগ ‘The Hundred’-এ পাকিস্তানি ক্রিকেটারদের ভবিষ্যৎ নিয়ে জোর জল্পনা তৈরি হয়েছে। একাধিক রিপোর্টে দাবি, চলতি মরশুমের নিলামে IPL-সংযুক্ত মালিকানাধীন দলগুলি পাকিস্তানের ক্রিকেটারদের জন্য বিড নাও করতে পারে। ফলে লিগে তাঁদের সুযোগ অনেকটাই কমে যেতে পারে।

ক্রিকেট বিশ্বে IPL-এর প্রভাব ক্রমশ বাড়ছে। বিশ্বের নানা দেশে শুরু হওয়া ফ্র্যাঞ্চাইজ়ি লিগগুলোর মালিকানায়ও IPL-এর ফ্র্যাঞ্চাইজ়ি বা ভারতীয় ব্যবসায়িক গোষ্ঠীর উপস্থিতি রয়েছে। ‘The Hundred’-এর আটটি দলের মধ্যে চারটির মালিকানা রয়েছে IPL-সংযুক্ত সংস্থার হাতে—ম্যানচেস্টার সুপার জায়ান্টস, MI লন্ডন, সাদার্ন ব্রেভ এবং সানরাইজ়ার্স লিডস। রিপোর্ট অনুযায়ী, এই দলগুলি পাকিস্তানি ক্রিকেটারদের নিলামে নেওয়া থেকে বিরত থাকতে পারে।

এর নেপথ্যে রয়েছে ভারত-পাকিস্তানের দীর্ঘদিনের কূটনৈতিক টানাপড়েন। ২০০৯ সাল থেকে IPL-এ পাকিস্তানের ক্রিকেটারদের অংশগ্রহণ বন্ধ রয়েছে এবং দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজও হয় না। সেই প্রভাব ধীরে ধীরে অন্যান্য লিগেও পড়ছে। যেমন দক্ষিণ আফ্রিকার SA20-তে IPL মালিকানাধীন দলগুলোতে পাকিস্তানি খেলোয়াড় নেই। ILT20-তেও সীমিত সুযোগ পেয়েছেন তাঁরা।

ভারতীয় ক্রিকেটে নতুন শক্তি, রঞ্জি ফাইনালে লড়বে জম্মু কাশ্মীর দল

আগামী ১১ ও ১২ মার্চ লন্ডনে ‘দ্য হান্ড্রেড’-এর নিলাম অনুষ্ঠিত হবে। প্রায় ১৮টি দেশের প্রায় ১০০০ ক্রিকেটার নাম নথিভুক্ত করেছেন, যার মধ্যে পাকিস্তানের খেলোয়াড়রাও রয়েছেন। অতীতে মহম্মদ আমির, ইমাদ ওয়াসিম, শাহিন শাহ আফ্রিদি বা শাদাব খানের মতো তারকারা এই লিগে খেলেছেন। তবে এ বার তাঁদের দল পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

ইংল্যান্ড ক্রিকেট বোর্ড আনুষ্ঠানিকভাবে সব দেশের ক্রিকেটারদের অংশগ্রহণের সুযোগের কথা বললেও বাস্তবে কী সিদ্ধান্ত নেওয়া হয়, সেটাই এখন দেখার। পরিস্থিতি স্পষ্ট হবে নিলামের পরেই।


Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment