---Advertisement---
lifezone nursing home

ISL Schedule: উইকএন্ডে আরও আকর্ষণীয় ISL, ম্যাচের সময়সূচি চূড়ান্ত ফেডারেশনের

January 14, 2026 2:54 PM
isl schedule
---Advertisement---

ISL-এর দিন ঘোষণা হয়ে গিয়েছে, তৈরি দলগুলোও। সদ্য ১৪টা দল তাদের হোম মাঠের নাম ঘোষণা করেছে। এ বার বাকি কাজগুলো এগিয়ে নিচ্ছে AIFF। ISL-এর গুরুত্বপূর্ণ ম্যাচগুলির প্রস্তাবিত সময়সূচি ঠিক করে ফেলল তারা (ISL Schedule)। বৃহস্পতিবারের ম্যাচগুলি শুরু হবে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে। তবে শুক্রবার, শনিবার ও রবিবার দর্শকদের জন্য থাকছে ডাবল হেডার। এই তিন দিন ম্যাচ হবে বিকেল ৫টা এবং সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে।

ISL সূত্রে জানা গিয়েছে, সপ্তাহান্তে পরপর ম্যাচ আয়োজনের ফলে লিগে উত্তেজনা আরও বাড়বে। ফুটবলপ্রেমীরা একদিনে দুটি করে ম্যাচ উপভোগ করার সুযোগ পাবেন। অন্যদিকে ISL-এর প্রশাসনিক কাঠামো নিয়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লিগ পরিচালনার সর্বোচ্চ সংস্থা হিসেবে কাজ করবে গভর্নিং কাউন্সিল। ম্যানেজমেন্ট কমিটির সুপারিশ অনুযায়ী ISL-এর মরশুম পরিকল্পনা ও বাজেটের চূড়ান্ত অনুমোদন দেবে এই কাউন্সিল। পাশাপাশি লিগের সামগ্রিক দৃষ্টিভঙ্গি, উন্নয়নমূলক লক্ষ্য ও বাকি দিকগুলোতেও সিলমোহর দেবে গভর্নিং কাউন্সিল।

চার ক্লাব, এক রাজ্য: ISL 2026-এ ফুটবলের কেন্দ্রবিন্দু বাংলা

এই গভর্নিং কাউন্সিলে থাকবেন AIFF-এর সভাপতি ও সাধারণ সচিব, সহ-সভাপতি, কোষাধ্যক্ষ, প্রতিটি ISL ক্লাবের একজন করে প্রতিনিধি, দু’জন স্বাধীন সদস্য এবং রাইটস পার্টনার মনোনীত তিনজন প্রতিনিধি। কাউন্সিলের সব সিদ্ধান্ত গৃহীত হবে সাধারণ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে। তবে কোনও সিদ্ধান্ত কার্যকর করতে হলে AIFF সদস্যদের অন্তত দু’টি সম্মতিসূচক ভোট থাকা বাধ্যতামূলক।

ISL কর্তৃপক্ষের দাবি, এই নতুন সূচি ও প্রশাসনিক কাঠামোর ফলে লিগের স্বচ্ছতা, প্রতিযোগিতার মান এবং দর্শক আগ্রহ—সবই আরও বৃদ্ধি পাবে।


Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment