Kolkata Knight Riders নতুন জার্সি প্রকাশ করল (KKR New Jersey)। আসন্ন TATA IPL 2026 শুরুর আগে নতুন জার্সি প্রকাশ করল। ‘Lines of Legacy’ থিমকে কেন্দ্র করে তৈরি এই জার্সিতে ঐতিহ্যবাহী বেগুনি ও ঝলমলে সোনালি রঙের সমন্বয় রাখা হয়েছে, যা কেকেআরের পরিচিত রঙকেই নতুনভাবে তুলে ধরেছে।
ফ্র্যাঞ্চাইজির দাবি, নতুন জার্সির নকশার মধ্যে লুকিয়ে রয়েছে দলের ইতিহাসের বহু স্মরণীয় মুহূর্ত। ২০০৮ সালে আইপিএলের প্রথম ম্যাচেই ব্র্যান্ডন ম্যাককালামের দুরন্ত ১৫৮ রানের ইনিংস থেকে শুরু করে শেষ ওভারে টানা পাঁচটি ছক্কা হাঁকিয়ে ম্যাচ জেতানো রিঙ্কু সিং—এমন অনেক ঘটনা কেকেআরের ইতিহাসে বিশেষ জায়গা করে নিয়েছে। সেই সব মুহূর্তের প্রতীকী রেখাগুলিই নতুন জার্সির ডিজাইনে ব্যবহার করা হয়েছে।

এই রেখাগুলি একত্রিত হয়ে ‘KKR’ অক্ষর তৈরি করেছে। ফলে দলের অতীত গৌরব ও সাফল্যের গল্প যেন জার্সির মধ্যেই ফুটে উঠেছে। কেকেআরের মতে, এবার সমর্থকেরা শুধু দলের জার্সিই নয়, সেই ঐতিহ্যের অংশও পরতে পারবেন।
জার্সি প্রকাশ উপলক্ষে নাইট রাইডার্স স্পোর্টসের CEO ভেঙ্কি মাইসোর বলেন, “Lines of Legacy আমাদের দলের দীর্ঘ পথচলা এবং অসংখ্য স্মরণীয় মুহূর্তের প্রতিফলন। প্রতিটি লাইন দলের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়কে তুলে ধরে। এই ঐতিহ্যকে সামনে রেখেই আমরা নতুন মরশুমে আরও সাফল্যের লক্ষ্য নিয়ে মাঠে নামব।”
নাইট রাইডার্স স্পোর্টসের চিফ মার্কেটিং অফিসার বিন্দা দে জানান, ‘Kya Line Hai?’ নামে প্রচার অভিযানের ভিডিয়োতে অভিনেতা রজত বেদী এবং কৌতুক শিল্পী অনির্বাণ দাশগুপ্ত সহ কলকাতার একাধিক জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর অংশ নিয়েছেন।
অনলাইনে জার্সি বিক্রি শুরু করেছে KKR। কিনতে ক্লিক করুন












