হাতেগোনা কয়েকদিন বাকি, তারপরই শুরু হতে চলেছে আইপিএল। ঘরের মাঠে ইতিমধ্যে প্রশিক্ষণ শুরু করে দিয়েছে নাইট রাইডার্সরা। কিন্তু সিরিজ শুরুর আগেই বড় ঘোষণা নাইট রাইডার্সের। পোমোনা ক্যালিফোর্নিয়ার ফেয়ারপ্লেক্স-এ তৈরি হতে চলেছে তাদের নতুন হোম গ্রাউন্ড- ‘নাইট রাইডার্স ক্রিকেট ফিল্ড’। ২০২৬ মরসুম থেকে এটিই হবে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স-এর অফিসিয়াল ঘরের মাঠ।
এই উদ্যোগকে অনেকেই ঐতিহাসিক বলেই মনে করছেন। কারণ, যুক্তরাষ্ট্রে ক্রিকেটকে আরও জনপ্রিয় করে তোলা এবং স্থানীয় ফ্যানবেস তৈরি করার ক্ষেত্রে এটি বড় ভূমিকা নিতে চলেছে। দক্ষিণ ক্যালিফোর্নিয়াকে ভবিষ্যতে ক্রিকেটের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র বানানোর লক্ষ্যেই এই পদক্ষেপ নিয়েছে কলকাতা নাইট রাইডার্স।
Dinesh Kartik : ফের বাবা হলেন দীনেশ কার্তিক, যমজ পুত্রের পর এবার কন্যা সন্তান
নতুন এই স্টেডিয়ামে বিশ্বমানের পরিকাঠামো থাকবে, যেখানে দর্শকরা সরাসরি আন্তর্জাতিক মানের ক্রিকেট ম্যাচ উপভোগ করতে পারবেন। ফলে আমেরিকার ক্রিকেটপ্রেমীদের জন্য এটি এক নতুন অভিজ্ঞতা হতে চলেছে। Knight Riders New Stadium
এই প্রসঙ্গে নাইট রাইডার্স এর সহ-মালিক শাহরুখ খান বলেন, গত কয়েক বছরে নাইট রাইডার্স সত্যিই গ্লোবাল পরিবারের মতো হয়ে উঠেছে। লস অ্যাঞ্জেলেসে নিজেদের একটি স্থায়ী মাঠ পাওয়া তাঁদের কাছে খুবই আনন্দের। তিনি আরও জানান, আমেরিকা একটি বিশাল ক্রীড়া বাজার এবং এখানে প্রচুর ক্রিকেটপ্রেমী ভক্ত রয়েছেন। এই মাঠ ভবিষ্যতে এমন একটি জায়গা হয়ে উঠবে, যেখানে সবাই একসঙ্গে ক্রিকেট উপভোগ করবে।
নাইট রাইডার্স স্পোর্টসের সিইও ভেঙ্কি মাইসোর বলেন, লস অ্যাঞ্জেলেস বিশ্বের অন্যতম বড় ও প্রাণবন্ত ক্রীড়া বাজার। ফেয়ারপ্লেক্সের সঙ্গে এই অংশীদারিত্ব তাদের জন্য একটি বড় মাইলফলক। দীর্ঘমেয়াদে এই উদ্যোগ যুক্তরাষ্ট্রে ক্রিকেটকে আরও প্রতিষ্ঠিত করতে সাহায্য করবে বলেই তিনি আশা প্রকাশ করেন।
অন্যদিকে, ফেয়ারপ্লেক্সের প্রেসিডেন্ট ও সিইও ওয়াল্টার এম. মারকেজ জানান, তাঁদের সংস্থার জন্যও এটি একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। লস অ্যাঞ্জেলেস কাউন্টি ফেয়ারের মতো বড় আয়োজনের পাশাপাশি এবার তাঁরা বিশ্বের জনপ্রিয় খেলা ক্রিকেটকেও নিজেদের ক্যাম্পাসে আনতে পেরে উচ্ছ্বসিত। তিনি বলেন, এই মাঠ ভবিষ্যতে এমন এক জায়গা হবে যেখানে মানুষ একত্রিত হয়ে খেলাধুলা ও আনন্দ উপভোগ করতে পারবেন।
সব মিলিয়ে বলা যায়, নাইট রাইডার্সের এই উদ্যোগ শুধু একটি নতুন মাঠ তৈরি নয়- এটি আমেরিকার বুকে ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ গড়ে তোলার পথেও এক বড় পদক্ষেপ। Knight Riders New Stadium













1 thought on “Knight Riders New Stadium: নতুন ঠিকানা নাইট রাইডার্সের, আইপিএল শুরুর আগে বড় ঘোষণা”