---Advertisement---
lifezone nursing home

KKR vs LSG: লক্ষ্মীবারে ঘরের মাঠে প্রতিপক্ষ লখনৌ, চোট কাঁটা উপরে ছন্দে ফিরবে KKR?

April 9, 2026 1:38 PM
KKR VS LSG
---Advertisement---

এবারের আইপিএলে কেকেআরকে ঘিরে যে উত্তেজনা তৈরি হয়েছিল সিরিজের শুরুতেই তা একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে। টানা দুই হারের পর বৃষ্টিতে ভেসে যাওয়া পাঞ্জাব ম্যাচ থেকে এক পয়েন্ট পেয়েছে কলকাতা। আজ ফের ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের প্রতিপক্ষ লখনৌ সুপার জায়ান্টস। ইতিমধ্যে স্টেডিয়াম ঢেকেছে বড় বড় হোডিংয়ে। তবে বৃহস্পতিবার সকাল থেকেই আকাশের মুখ ভার, সঙ্গে চলছে বৃষ্টি। এই আবহে আজকের ম্যাচ কি আদৌও সম্ভব?

আইপিএলের শুরুটা একদমই ভালো না হওয়ায় এই ম্যাচে ঘুরে দাঁড়াতেই হবে কেকেআরকে। কিন্তু চোটের কারণে তিন পেসার বাইরে, সর্বোচ্চ মূল্যের অলরাউন্ডার ব্যাট করলেও বল করতে পারছেন না, দুই স্পিনার ফর্মহীন, সব মিলিয়ে কলকাতার আকাশের মতো কালো মেঘ দেখা যাচ্ছে দলের অন্দরেও। দলের মনোবল বাড়াতে পাঞ্জাবের ম্যাচে ইডেনে উপস্থিত ছিলেন স্বয়ং কিং খান। তবে সেদিনও বৃষ্টির ফলে ভেস্তে যায় ম্যাচ। কোনও মতে এক পয়েন্ট নিয়ে খুশি হতে হয়েছিল নাইটদের। আজও যদি ম্যাচ না হয় তবে পরবর্তীতে কেকেআরের জন্য ঘুরে দাঁড়ানোটা প্রায় অসম্ভব হয়ে উঠবে। (KKR vs LSG)

পরিস্থিতি প্রতিকূল হলেও নাইট বাহিনী এখনই হার মানছে না। খারাপ আবহাওয়ার মধ্যেও বুধবার ইডেনে অনুশীলনে দেখা যায় নাইটদের। যদিও এদিন অনুশীলনে ছিলেন না অধিনায়ক অজিঙ্ক রাহানে। তবে ক্যামেরুন গ্রিন নেটে দীর্ঘ সময় ব্যাটিং করেছেন। ব্যাট হাতে ভালো পারফরম্যান্স করাই তাঁর লক্ষ্য। তারই প্রস্তুতিতে নেটে ঘণ্টাখানেক অনুশীলন করেন।

সাংবাদিক বৈঠকে এসে কার্তিক ত্যাগী বললেন, ‘চোট খেলারই অংশ। আমরা মুম্বইয়ের শিবিরে থাকাকালীনই জানতে পেরেছিলাম যে দলে বেশ কিছু চোটের সমস্যা রয়েছে। তবে আমরা সেই অনুযায়ী প্রস্তুতি নিয়েছি। প্রত্যেকেই নিজের ভূমিকা সম্পর্কে সচেতন। হর্ষিত বা পাথিরানার অনুপস্থিতি দলের জন্য বড় ধাক্কা, তবে আমরা মানসিকভাবে তৈরি।’ (KKR vs LSG)

মিস্ট্রি স্পিনার সুনীল নারিন শারীরিক অসুস্থতার কারণে শেষ ম্যাচ খেলেননি। দলের পক্ষ থেকে জানানো হয়েছে তিনি এখন সুস্থ এবং অনুশীলনে ব্যাটিং-বোলিং করেছেন। অন্যদিকে বরুণ চক্রবর্তী হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচে অভিষেক শর্মার ক্যাচ নিতে গিয়ে আঙুলে চোট পান। তবে তিনি অনুশীলনে পুরো সময় বল করেছেন। তবে এই দুই প্লেয়ারকে আজকে মাঠে দেখা যাবে কি না তা টস এর সময় জানা যাবে।

Anant Ambani Birthday: দুস্থদের জন্য খাবার-রেশন, অনন্ত আম্বানির জন্মদিনে বিশেষ উদ্যোগ

অন্যদিকে কলকাতার ঘরের মাঠে লড়াইয়ের জন্য লখনৌ শিবিরও প্রস্তুতিতে ব্যস্ত। ম্যাচের ২৪ ঘণ্টা আগে পিচ দেখেন মহম্মদ সামি। নেটে দীর্ঘ সময় ব্যাটিং করেন ঋষভ পন্থ এবং মিচেল মার্শরা। নাইট রাইডার্সের সিইও ভেঙ্কি মাইসরের সঙ্গেও কথাবার্তা হয়।

সব মিলিয়ে এখন ঘরের মাঠে প্রথম জয়ের খোঁজে কলকাতা। অন্যদিকে কোমর বেঁধে তৈরি লখনৌও। যদি ঝড়-বৃষ্টি আর বাদ না সাধে তবে বৃহস্পতিবার ইডেনে জমজমাট লড়াইয় দেখা যাবে, এমনটাই প্রত্যাশা দর্শকদের। (KKR vs LSG)


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুল ও সত্য তথ্য তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

1 thought on “KKR vs LSG: লক্ষ্মীবারে ঘরের মাঠে প্রতিপক্ষ লখনৌ, চোট কাঁটা উপরে ছন্দে ফিরবে KKR?”

Leave a Comment