অপ্রতিরোধ্য মেসি। বয়সটা কিন্তু ৩৯ বছর। যে বয়সে এসে অধিকাংশ ফুটবলারের কেরিয়ার শেষের পথে, সেখানে (Lionel Messi) লিওনেল মেসি এখনও নিজের পায়ের জাদুতে তৈরি করছেন অবিশ্বাস্য সব মুহূর্ত। লিখে চলেছেন একের পর এক রূপকথা। জাতীয় দলের জার্সি তুলে রাখার প্রাক্কালে ইন্টার মায়ামির হয়ে কলম্বাস ক্রুর বিরুদ্ধে ফের দেখা গেল সেই মেসি-ম্যাজিক। ওহাইওর স্কটসমিরাকল গ্রো ফিল্ডে তাঁর দুর্দান্ত ফ্রি-কিক গোটা স্টেডিয়ামকে স্তব্ধ করে দিলেও শেষ হাসি হাসল কলম্বাস।
ফ্রি-কিকে মেসির জাদু
¡GOLAAAAZO de Leoooo! 🤯🐐 Tiro libre perfecto de Leo Messi para empatar el partido. https://t.co/gq5vpIBWjB
— MLS Español (@MLSes) September 27, 2026
২৮ মিনিটের মাথায় পেনাল্টি থেকে কলম্বাসকে এগিয়ে দেন মায়ামির প্রাক্তন স্ট্রাইকার হোসে মার্তিনেজ। ঠিক পাঁচ মিনিট পরেই সমতা ফেরান (Lionel Messi) মেসি। ডানপ্রান্তে বক্সের বাইরে, কর্নার পতাকার কাছাকাছি জায়গা থেকে ফ্রি-কিক পায় মায়ামি। সবাই যখন বক্সে ক্রসের অপেক্ষায়, তখন বাঁ পায়ের নিখুঁত বাঁকে বল হিউম্যান ওয়ালের উপর দিয়ে সেকেন্ড পোস্টের টপ কর্নারে পাঠান মেসি। প্যাট্রিক শুল্টের ডাইভও আটকাতে পারেনি সেই শট।
৯৩১ গোল, ফ্রি-কিকে রেকর্ডের সামনে
এই গোলের পর পেশাদার ফুটবলে (Lionel Messi) মেসির গোলসংখ্যা দাঁড়াল ৯৩১। তাঁর ফ্রি-কিক গোলের সংখ্যা ৭৬। ব্রাজিলীয় কিংবদন্তি মার্সেলিনো ক্যারিওকার ৭৭টি ফ্রি-কিক গোলের রেকর্ড থেকে এখন মাত্র এক গোল দূরে আর্জেন্টাইন তারকা। ইন্টার মায়ামির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে এটি তাঁর ১২তম ফ্রি-কিক গোল। চলতি মরশুমেই করেছেন ছ’টি। চলতি মরশুমে MLS-এ ২১ গোল নিয়ে গোল্ডেন বুটের দৌড়েও এগিয়ে রয়েছেন তিন গোলে।
শেষ মুহূর্তে হার মায়ামির
তবে (Lionel Messi) মেসির অবিশ্বাস্য গোলও জয় এনে দিতে পারেনি দলকে। দ্বিতীয়ার্ধে সান্তিয়াগো মোরালেস লাল কার্ড দেখায় ১০ জনের দল হয়ে যায় মায়ামি। অতিরিক্ত সময়ের অষ্টম মিনিটে জামাল থিয়ারে গোল করে কলম্বাসকে ২-১ জয় এনে দেন। হারের পর ২৭ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সে তিন নম্বরেই থাকল ইন্টার মায়ামি।
‘কিং’ কোহলির ১৫ হাজারের মাইলফলক, গিলের শতরান; তিরুবনন্তপুরমে ক্যারিবিয়ানদের ৮ উইকেটে হারাল ভারত











1 thought on “বাঁ পায়ের অবিশ্বাস্য ফ্রি-কিকে ফের মেসি-ম্যাজিক, রেকর্ডের আরও কাছে LM10”
Comments are closed.