Site icon Hindustan News Point

‘আমরা কাউকেই ভয় পাই না’, অবসরের জল্পনা উড়িয়ে ইংল্যান্ডকে কড়া বার্তা লুকা মদ্রিচের

Luca Modric

বিশ্ব ফুটবলের অন্যতম সেরা মিডফিল্ডার (Luca Modric) লুকা মদ্রিচের অবসরের জল্পনা চলছেই। বয়স ৪০ ছুঁয়েছে, ক্লাব ও আন্তর্জাতিক ফুটবলে দীর্ঘ পথ পেরিয়েছেন তিনি। কিন্তু এসব আলোচনা আপাতত একেবারেই গুরুত্ব দিতে নারাজ ক্রোয়েশিয়ার অধিনায়ক। ইংল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরুর আগে স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, তাঁর সমস্ত মনোযোগ এখন শুধুই বিশ্বকাপ এবং দেশের হয়ে ইতিহাস গড়ার লক্ষ্যে।

বৃহস্পতিবার টেক্সাসে হ্যারি কেনদের ইংল্যান্ডের মুখোমুখি হবে ক্রোয়েশিয়া। ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে মদ্রিচ বলেন, “আমি সম্পূর্ণভাবে এই টুর্নামেন্টের উপরই মনোযোগ দিচ্ছি। দলের জন্য সর্বোচ্চটা দিতে চাই। এখন অবসর নিয়ে ভাবার সময় নয়।”

আন্তর্জাতিক ফুটবলে ২০০ ম্যাচের মাইলফলক থেকে মাত্র দুই ম্যাচ দূরে দাঁড়িয়ে থাকা (Luca Modric) মদ্রিচ স্পষ্ট করে দিয়েছেন, এই বিশ্বকাপকে তিনি ‘লাস্ট ড্যান্স’ হিসেবে দেখছেন না। বরং এখনও দেশের হয়ে সাফল্য এনে দেওয়াই তাঁর প্রধান লক্ষ্য।

ইংল্যান্ডকে নিয়ে ফুটবলবিশ্বে যথেষ্ট উন্মাদনা রয়েছে। হ্যারি কেন, জুড বেলিংহ্যাম, বুকায়ো সাকার মতো তারকায় ঠাসা দলকে অনেকেই বিশ্বকাপের অন্যতম দাবিদার হিসেবে দেখছেন। তবে প্রতিপক্ষের শক্তি সম্পর্কে যথেষ্ট সম্মান দেখিয়েও আত্মবিশ্বাস হারাচ্ছেন না মদ্রিচ।

(Luca Modric) তাঁর স্পষ্ট বার্তা, “আমরা সবাইকে সম্মান করি, কিন্তু কাউকেই ভয় পাই না। মাঠে নেমে সেটা প্রমাণ করতে হবে। আমরা চাই পুরো ক্রোয়েশিয়াকে গর্বিত করতে।”

অর্থের জন্য সামনে থেকে ম্যাচ দেখতে পারেননি মা, স্পেনকে রুখে কান্নায় ভেঙে পড়লেন ভোজিনহা

ক্রোয়েশিয়ার সাম্প্রতিক বিশ্বকাপ ইতিহাসও যথেষ্ট উজ্জ্বল। ২০১৮ সালে ফ্রান্সের কাছে ফাইনালে হারলেও রানার্স-আপ হয়েছিল তারা। ২০২২ কাতার বিশ্বকাপে জিতেছিল ব্রোঞ্জ পদক। এবার সেই অপূর্ণ স্বপ্ন পূরণের লক্ষ্যেই মাঠে নামছে মদ্রিচের দল।

(Luca Modric) তিনি মনে করেন, বড় মঞ্চে ক্রোয়েশিয়ার সবচেয়ে বড় শক্তি সবসময়ই ছিল দলের ঐক্য। তাঁর কথায়, “বিশ্বকাপের আগের সংস্করণগুলোতে আমাদের সবচেয়ে বড় শক্তি ছিল ঐক্যবদ্ধ দল হিসেবে খেলা। এবারও সেটাই আমাদের শক্তি হতে হবে। আমরা এখানে শুধুমাত্র অংশ নিতে আসিনি। আমরা ট্রফির জন্য লড়তে এসেছি। দল একজোট থাকলে যে কোনও প্রতিপক্ষকে চ্যালেঞ্জ জানাতে পারি।”

ক্লাব ফুটবলেও (Luca Modric) মদ্রিচের সাফল্যের তালিকা ঈর্ষণীয়। রিয়াল মাদ্রিদের হয়ে ছয়টি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ এবং একাধিক লা লিগা শিরোপা জয়ের পর বর্তমানে এসি মিলানের জার্সিতে খেলছেন তিনি। তাঁর বর্তমান চুক্তির মেয়াদ এই গ্রীষ্মেই শেষ হচ্ছে, যদিও আরও এক বছর তা বাড়ানোর সুযোগ রয়েছে।

এদিকে ক্রোয়েশিয়া এখন প্রজন্ম পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। অভিজ্ঞ ও তরুণ ফুটবলারদের মধ্যে সেতুবন্ধন তৈরি করার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন মদ্রিচ। (Luca Modric) তিনি বলেন, “অভিজ্ঞ ফুটবলারদের কাজ তরুণদের সাহায্য করা, তাদের অভিজ্ঞতা ও মানসিক শক্তি দেওয়া। তরুণদের নিজেদের প্রতিভা প্রকাশের স্বাধীনতা দিতে হবে। আমরা চাই নতুন প্রজন্মও ক্রোয়েশিয়ার সাফল্যের ধারাকে এগিয়ে নিয়ে যাক।”

অবসরের জল্পনা, বয়স কিংবা চাপ—কিছুই যেন ছুঁতে পারছে না ক্রোয়েশিয়ার এই কিংবদন্তিকে। (Luca Modric) তাঁর চোখে এখন একটাই লক্ষ্য—বিশ্বকাপ ট্রফি হাতে তুলে দেশের ফুটবল ইতিহাসে নতুন অধ্যায় লেখা।

স্পেনকে আটকে বিশ্বকাপে ইতিহাস, কেপ ভের্দের লড়াইয়ে মুগ্ধ ফুটবল বিশ্ব


Exit mobile version