অটল চক্রবর্তী
একটি বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড কি এবার ভাঙতে চলেছে? (World Cup Goals Record) যেভাবে লিওনেল মেসি, জুড বেলিংহ্যাম, হ্যারি কেনরা এগোচ্ছেন তাতে নতুন নজিরের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সেই সম্ভাবনা তৈরি হতে চলেছে। তবে লড়াইটা এখন বেলিংহ্যাম, মেসি এবং হ্যারি কেনের মধ্যে।
(World Cup Goals Record) এক বিশ্বকাপে সর্বাধিক গোলদাতাদের তালিকায় শীর্ষে ফঁতেন, বিশ্বকাপের ইতিহাসে এক আসরে সবচেয়ে বেশি গোল করার রেকর্ড এখনও অটুট রয়েছে ফ্রান্সের কিংবদন্তি স্ট্রাইকারের। ১৯৫৮ সালের বিশ্বকাপে মাত্র ৬ ম্যাচে ১৩ গোল করে তিনি এমন এক নজির গড়েছিলেন, যা আজও কেউ ভাঙতে পারেননি। পরিসংখ্যানবিদ কুশল চক্রবর্তী জানাচ্ছেন, এক বিশ্বকাপে সর্বাধিক গোলদাতাদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন হাঙ্গেরির স্যান্ডর কোশিশ। ১৯৫৪ সালের বিশ্বকাপে তিনি করেছিলেন ১১ গোল।
একনজরে দেখে নেওয়া যাক একটি বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার নজির
- ১৩ গোল জ্যা ফন্তে (ফ্রান্স), ১৯৫৮
- ১১ গোল সন্ডর কোশিশ (হাঙ্গেরি), ১৯৫৪
- ১০ গোল গার্ড মুলার (জার্মানি), ১৯৭০
- ৯ গোল আডমির (ব্রাজিল), ১৯৫০
- ৯ গোল ইউসেবিও (পর্তুগাল), ১৯৬৬
- ৮ গোল গুলেরম স্তেবিল (আর্জেন্টিনা), ১৯৩০
- ৮ গোল রোনাল্ডো (ব্রাজিল), ২০০২
- ৮ গোল লিওনেল মেসি (আর্জেন্টিনা), ২০২৬
- ৮ গোল কিলিয়ান এমবাপে (ফ্রান্স), ২০২৬
- ৭ গোল লিওনিডাস (ব্রাজিল), ১৯৩৮
- ৭ গোল জেয়ারজিনহ (ব্রাজিল), ১৯৭০
- ৭ গোল গর্গে লাটো (পোল্যান্ড), ১৯৭৪
এছাড়াও ১৯৫৮-র বিশ্বকাপে পেলে ৪ ম্যাচে করেছিলেন ৬ গোল আর ১৯৮৬-র বিশ্বকাপে ৭ ম্যাচে মারাদোনা করেছিলেন ৫ গোল।
(World Cup Goals Record) চলতি বিশ্বকাপেও মেসি ৮ ও এমবাপে ৮ গোল করে এই তালিকায় নিজেদের নাম যুক্ত করেছেন। দৌড়ে রয়েছেন ইংল্যান্ডের হ্যারি কেন। সামনে একটি ম্যাচের গোল শিকার সংখ্যার ওপরেই নতুন নজির গড়া নির্ভর করবে। লিওনেল মেসি দুই বার গোল্ডেন বল পেয়ে সেরা ফুটবলার হয়েছেন, গোল্ডেন বুট পাননি। যেভাবে এগোচ্ছেন তিনি গোল্ডেন বুট এবং বল জেতার দৌড়ে এগিয়ে কিছুটা। তবে আর একটা ম্যাচে ৫টা গোল করলে তবেই তিনি ১৩ গোলের নজির স্পর্শ করতে পারবেন।
বিশ্বকাপের ইতিহাসে গোলদাতাদের এই তালিকা শুধু পরিসংখ্যান নয়, বরং ফুটবলের যুগের সেরা তারকাদের কৃতিত্বেরও সাক্ষী হয়ে রয়েছে। (World Cup Goals Record)
আর গোল না করলেও গোল্ডেন বুট মেসির! জানুন কী বলছে ফিফার নিয়ম

