রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

একটি বিশ্বকাপে ১৩ গোলের নজির কি ভাঙতে চলেছে?

World Cup Goals Record
---Advertisement---

অটল চক্রবর্তী

একটি বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড কি এবার ভাঙতে চলেছে? (World Cup Goals Record) যেভাবে লিওনেল মেসি, জুড বেলিংহ্যাম, হ্যারি কেনরা এগোচ্ছেন তাতে নতুন নজিরের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সেই সম্ভাবনা তৈরি হতে চলেছে। তবে লড়াইটা এখন বেলিংহ্যাম, মেসি এবং হ্যারি কেনের মধ্যে।

(World Cup Goals Record) এক বিশ্বকাপে সর্বাধিক গোলদাতাদের তালিকায় শীর্ষে ফঁতেন, বিশ্বকাপের ইতিহাসে এক আসরে সবচেয়ে বেশি গোল করার রেকর্ড এখনও অটুট রয়েছে ফ্রান্সের কিংবদন্তি স্ট্রাইকারের। ১৯৫৮ সালের বিশ্বকাপে মাত্র ৬ ম্যাচে ১৩ গোল করে তিনি এমন এক নজির গড়েছিলেন, যা আজও কেউ ভাঙতে পারেননি। পরিসংখ্যানবিদ কুশল চক্রবর্তী জানাচ্ছেন, এক বিশ্বকাপে সর্বাধিক গোলদাতাদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন হাঙ্গেরির স্যান্ডর কোশিশ। ১৯৫৪ সালের বিশ্বকাপে তিনি করেছিলেন ১১ গোল।

একনজরে দেখে নেওয়া যাক একটি বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার নজির

  • ১৩ গোল জ্যা ফন্তে (ফ্রান্স), ১৯৫৮
  • ১১ গোল সন্ডর কোশিশ (হাঙ্গেরি), ১৯৫৪
  • ১০ গোল গার্ড মুলার (জার্মানি), ১৯৭০
  • ৯ গোল আডমির (ব্রাজিল), ১৯৫০
  • ৯ গোল ইউসেবিও (পর্তুগাল), ১৯৬৬
  • ৮ গোল গুলেরম স্তেবিল (আর্জেন্টিনা), ১৯৩০
  • ৮ গোল রোনাল্ডো (ব্রাজিল), ২০০২
  • ৮ গোল লিওনেল মেসি (আর্জেন্টিনা), ২০২৬
  • ৮ গোল কিলিয়ান এমবাপে (ফ্রান্স), ২০২৬
  • ৭ গোল লিওনিডাস (ব্রাজিল), ১৯৩৮
  • ৭ গোল জেয়ারজিনহ (ব্রাজিল), ১৯৭০
  • ৭ গোল গর্গে লাটো (পোল্যান্ড), ১৯৭৪

এছাড়াও ১৯৫৮-র বিশ্বকাপে পেলে ৪ ম্যাচে করেছিলেন ৬ গোল আর ১৯৮৬-র বিশ্বকাপে ৭ ম্যাচে মারাদোনা করেছিলেন ৫ গোল।

(World Cup Goals Record) চলতি বিশ্বকাপেও মেসি ৮ ও এমবাপে ৮ গোল করে এই তালিকায় নিজেদের নাম যুক্ত করেছেন। দৌড়ে রয়েছেন ইংল্যান্ডের হ্যারি কেন। সামনে একটি ম্যাচের গোল শিকার সংখ্যার ওপরেই নতুন নজির গড়া নির্ভর করবে। লিওনেল মেসি দুই বার গোল্ডেন বল পেয়ে সেরা ফুটবলার হয়েছেন, গোল্ডেন বুট পাননি। যেভাবে এগোচ্ছেন তিনি গোল্ডেন বুট এবং বল জেতার দৌড়ে এগিয়ে কিছুটা। তবে আর একটা ম্যাচে ৫টা গোল করলে তবেই তিনি ১৩ গোলের নজির স্পর্শ করতে পারবেন।

বিশ্বকাপের ইতিহাসে গোলদাতাদের এই তালিকা শুধু পরিসংখ্যান নয়, বরং ফুটবলের যুগের সেরা তারকাদের কৃতিত্বেরও সাক্ষী হয়ে রয়েছে। (World Cup Goals Record)

আর গোল না করলেও গোল্ডেন বুট মেসির! জানুন কী বলছে ফিফার নিয়ম


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

1 thought on “একটি বিশ্বকাপে ১৩ গোলের নজির কি ভাঙতে চলেছে?”

Leave a Comment