সাডেন ডেথে বিশাল কাইথের দুরন্ত হাত যশ, আর তাতেই ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনাল পেরিয়ে শেষ চারে মোহনবাগান সুপার জায়ান্ট। (Panagiotis Dilmperis) টাইব্রেকারে টানা চার বছর অপরাজিত সবুজ-মেরুন। জামশেদপুর এফসির বিরুদ্ধে নাটকীয় জয়ের পর এবার সেমিফাইনাল খেলতে শিলং যেতে হবে মোহনবাগানকে।
Panagiotis Dilmperis: রেফারিং নিয়ে তীব্র ক্ষোভ
ম্যাচের পর রেফারিং নিয়ে সরব মোহনবাগান কোচ প্যানাগিওটিস দিমপেরিস। তাঁর দাবি, তিনটি পেনাল্টি দেওয়া হয়নি এবং একাধিক ৫০-৫০ সিদ্ধান্ত গিয়েছে প্রতিপক্ষের পক্ষে। তিনটি অফসাইডের সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তোলেন তিনি। এমনকী টাইব্রেকারের সময় অভিষেককে শিনগার্ড পরেছে কি না, সেটাও জিজ্ঞাসা করা হয়েছে বলে জানান কোচ। তাঁর অভিযোগ, ইস্টবেঙ্গল ম্যাচেও দল বঞ্চিত হয়েছিল। (Panagiotis Dilmperis) প্রশ্ন তোলেন, “একটি ঐতিহ্যবাহী দলের সঙ্গে কি এমন আচরণ উপযুক্ত?”
Panagiotis Dilmperis: পারফরম্যান্সে অখুশি কোচ
জয় এলেও দলের খেলায় সন্তুষ্ট নন দিলমপেরিস। শুরুতে হাই প্রেস ও বল দখলের চেষ্টা করলেও রক্ষণ বারবার ভেঙে পড়ে। মনবীর, সাহাল-সহ কয়েকজন ভুল পজিশনে ছিলেন। একাধিক সুযোগ তৈরি হলেও সহজ সুযোগ নষ্ট হয়েছে, গোল আসেনি। তবে ফুটবলারদের সমালোচনা না করে তাঁদের পাশে দাঁড়িয়েছেন তিনি।
বিশালকে প্রশংসা, দ্রাজিককে সমর্থন
বিশাল কাইথ একটি ভুল করলেও শেষ ১৫ মিনিটে গুরুত্বপূর্ণ সেভ এবং পেনাল্টি বাঁচিয়ে ম্যাচে দলকে ফিরিয়েছেন বলে জানান কোচ (Panagiotis Dilmperis)। নিজেও একসময় গোলকিপার ছিলেন বলে এই পজিশনের কঠিনতাও ব্যাখ্যা করেন তিনি। দ্রাজিকের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠলেও তা মানতে নারাজ কোচ। তাঁর মতে, সুযোগ নষ্ট করলেও দ্রাজিক সতীর্থদের জন্য সুযোগ তৈরি করেছেন এবং আক্রমণ, রক্ষণ ও ট্রানজিশন—তিনটিই গুরুত্বপূর্ণ।
Panagiotis Dilmperis: শিলংয়ের সূচি নিয়ে ক্ষোভ
দুই দিনের মধ্যেই পরের ম্যাচ হওয়ায় ফুটবলারদের আত্মবিশ্বাস ধরে রাখার বার্তা দিয়েছেন কোচ। কয়েকজন অতিরিক্ত ম্যাচ খেলায় ক্লান্ত। মঙ্গলবার বন্ধ দরজার আড়ালে অনুশীলনের পর শিলং রওনা হবে দল। গ্রুপে প্রথম হয়েও সবচেয়ে কঠিন সূচি পাওয়ার অভিযোগ তাঁর। শিলংয়ের আবহাওয়া, অক্সিজেন ও শারীরিক অবস্থার প্রভাবের কথাও উল্লেখ করে ফিনিশিং উন্নতির বার্তা দিয়েছেন—“পাঁচটি সুযোগ তৈরি করলে অন্তত দু’টি গোল করতে হবে।” গোল আসবেই, বিশ্বাস দিলমপেরিসের।
বাংলাদেশের কাছে লজ্জার হার, কামিন্সদের কী বললেন পন্টিং-হেডেনরা












1 thought on “বিশালের জাদুতে শেষ চারে মোহনবাগান, শিলং সূচি নিয়ে ক্ষুব্ধ দিলমপেরিস”