---Advertisement---

Hockey Derby: ইস্টবেঙ্গলকে উড়িয়ে হকি ডার্বিতে জয় মোহনবাগানের

March 29, 2026 10:24 PM
Hockey Derby
---Advertisement---

নির্বাচনের উত্তাপে আরও একবার চড়ল কলকাতা ময়দানের ডার্বির পারদ (Hockey Derby)। রবিবার বিকেলে অনুষ্ঠিত হল চলতি মরসুমের হকি লিগের বহুল প্রতীক্ষিত ডার্বি ম্যাচ। যদিও এবারের লিগের বেশিরভাগ ম্যাচ ডুমুরজলা স্টেডিয়ামের অ্যাস্ট্রোটার্ফে হচ্ছে, তবুও এই বিশেষ ম্যাচের জন্য ভেন্যু হিসেবে বেছে নেওয়া হয় যুবভারতী কেন্দ্রের হকি স্টেডিয়ামকে।

যুবভারতী এতদিন ফুটবল ডার্বির সাক্ষী থেকেছে। আই লিগ, আইএসএল, কলকাতা লিগ, ফেডারেশন কাপ, আইএফএ শিল্ড বা ডুরান্ড কাপ—ভারতীয় ফুটবলের প্রায় সব বড় প্রতিযোগিতাতেই এখানে বহুবার মুখোমুখি হয়েছে মোহনবাগান ও ইস্টবেঙ্গল। তবে এবার প্রথমবার নবনির্মিত অ্যাস্ট্রোটার্ফে হকিতেও অনুষ্ঠিত হল এই ঐতিহ্যবাহী ডার্বি, আর সেই ম্যাচ জিতে ইতিহাস গড়ল মোহনবাগান।

ম্যাচে দাপট দেখায় সবুজ-মেরুন শিবির। ইস্টবেঙ্গলকে ৪-১ গোলে হারিয়ে টানা চার নম্বর জয় তুলে নিয়ে লিগের শীর্ষে উঠে আসে মোহনবাগান। ম্যাচের নায়ক ববি সিং ধামি, যিনি জোড়া গোল করে দলের জয়ে বড় ভূমিকা নেন। এছাড়া গোল করেন মহম্মদ রাহিল ও শ্রেয়স ধুপে। ইস্টবেঙ্গলের হয়ে একমাত্র গোলটি করেন সিমরনজোৎ সিং।

Hockey Derby
ম্যাচ জয়ের পর

ম্যাচের পর স্বাভাবিকভাবেই খুশি ধামি। তিনি বলেন, “দল জিতেছে, সেটাই সবচেয়ে বড় কথা। ডার্বি ম্যাচ সবসময়ই বিশেষ। এই জয় আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। এবার আমাদের লক্ষ্য ট্রফি জেতা।”

তিনি আরও জানান, এটি ছিল তাঁদের প্রথম হকি ডার্বি হলেও প্রস্তুতিতে কোনও খামতি ছিল না। স্বাভাবিক ম্যাচের মতোই পরিকল্পনা করে খেলতে নেমেছিল দল। নিজেদের ভুল কমানো এবং নির্দিষ্ট কৌশল মেনে খেলাই ছিল মূল লক্ষ্য।

মোহনবাগানের এই স্ট্রাইকার ইতিমধ্যেই দলের গোল মেশিন হিসেবে পরিচিতি পেয়েছেন। যদিও মোট কত গোল করেছেন তা নিয়ে নিশ্চিত নন তিনি, তবে জানান এই ম্যাচে তিনি জোড়া গোল করেছেন।

হরিয়ানা নিবাসী এই খেলোয়াড় সমর্থকদের ভূয়সী প্রশংসা করেছেন। তাঁর কথায়, “এত সমর্থকের সামনে খেলতে পেরে দারুণ লেগেছে। গোটা ম্যাচ জুড়ে তাঁরা আমাদের উৎসাহ দিয়েছেন, যা আমাদের আরও ভালো খেলতে সাহায্য করেছে।”


Hindusthan News Point

রাজ্য, দেশ, বিদেশ, খেলা ও বিনোদনের নির্ভরযোগ্য খবর এক প্ল্যাটফর্মে। আমরা তুলে ধরি সত্য, বাস্তব ও মানুষের কথা। Voice of the Nation

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

1 thought on “Hockey Derby: ইস্টবেঙ্গলকে উড়িয়ে হকি ডার্বিতে জয় মোহনবাগানের”

Leave a Comment