আইএসএলের মাঝপথে বড় ধাক্কা খেয়েছে East Bengal FC। ম্যাচের ঠিক আগের দিনই সাংবাদিক বৈঠকে কোচ Oscar Bruzon ঘোষণা করেছেন, চলতি মরসুম শেষেই তিনি দায়িত্ব ছাড়বেন। ফলে Mumbai City FC-এর বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে লাল-হলুদ শিবিরে স্পষ্টই চাপা উত্তেজনা।
৯ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবলের পঞ্চম স্থানে রয়েছে ইস্টবেঙ্গল। অন্যদিকে এক ম্যাচ বেশি খেলে এক পয়েন্টে এগিয়ে মুম্বই। তাই এই ম্যাচকে অনেকেই ডার্বির থেকেও বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করছেন। কারণ এখানে হার মানে কার্যত শিরোপা দৌড় থেকে ছিটকে যাওয়ার আশঙ্কা।
ইস্টবেঙ্গল ছাড়ছেন অস্কার ব্রুজো, মরশুম শেষেই ‘লাস্ট ড্যান্স’ লাল-হলুদে
ম্যাচের গুরুত্ব বুঝেই কোচ ব্রুজ়ো বলেন, “মুম্বই আমাদের মতোই পরিস্থিতিতে রয়েছে। শিরোপার লড়াইয়ে থাকতে গেলে তাদের কাছেও এটি ‘ডু অর ডাই’ ম্যাচ।” তিনি আরও জানান, মুম্বইয়ের ভারতীয় ফুটবলারদের মান অত্যন্ত উচ্চস্তরের, বিশেষ করে তাদের উইং প্লে এবং মিডফিল্ড কন্ট্রোল খুবই শক্তিশালী।
প্রতিপক্ষের খেলার ধরন বিশ্লেষণ করে ব্রুজ়ো বলেন, মুম্বই মূলত বল দখলভিত্তিক ফুটবল খেলে এবং মাঝমাঠ দিয়ে আক্রমণ গড়ে তোলে। তাদের প্রিয় ফর্মেশন ৪-৩-৩, যেখানে উইঙ্গাররা চওড়া জায়গা ব্যবহার করে এবং ফুল-ব্যাকরাও আক্রমণে উঠে এসে চাপ তৈরি করে।
এই পরিস্থিতিতে আরব সাগরের তীরে হতে চলা এই লড়াইয়ে ইস্টবেঙ্গল কি নিজেদের মনোবল ফিরে পাবে? নাকি কোচের বিদায়ের ঘোষণাই দলের ওপর আরও চাপ বাড়াবে—এখন সেটাই দেখার।

