---Advertisement---
lifezone nursing home

East Bengal Coach: ইস্টবেঙ্গল ছাড়ছেন অস্কার ব্রুজো, মরশুম শেষেই ‘লাস্ট ড্যান্স’ লাল-হলুদে

May 3, 2026 5:12 PM
East Bengal Coach
---Advertisement---

জল্পনা চলছিল অনেক দিন ধরেই। অবশেষে সেই জল্পনায় সিলমোহর দিলেন। ৫ মে মুম্বই সিটির-র বিরুদ্ধে ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে এসে ইস্টবেঙ্গল কোচ (East Bengal Coach) স্পষ্ট জানিয়ে দিলেন, চলতি মরশুমই তাঁর শেষ মরশুম। ৩১ মে-র পর আর লাল-হলুদের ডাগআউটে দেখা যাবে না তাঁকে।

সাংবাদিক বৈঠকে অস্কার বলেন, “আমাদের বাকি আর চারটে ম্যাচ। এই চারটি ম্যাচের পর আমি আর নেই। ৩১ মে ইস্টবেঙ্গল কোচ হিসেবে আমার শেষ দিন।” দল যখন তুলনামূলক ভালো ছন্দে রয়েছে, তখন কেন আচমকাই এই সিদ্ধান্ত ঘোষণা? সেই প্রশ্নের উত্তরে অস্কার জানান, ‘পরে বললে অনেকে অনেক কথা বলতেন তাই এখনই বলাটা ঠিক বলে মনে করলাম।’

২০২৫ সালের ১৪ ফেব্রুয়ারি ইস্টবেঙ্গলের সঙ্গে চুক্তি বৃদ্ধি হয়েছিল অস্কারের। (East Bengal Coach) অস্কার বলেন, ‘দল গঠন থেকে শুরু করে বিপক্ষের শক্তি ও দুর্বলতা বাছাই সব কিছু আমি ও বিভাস (আগরওয়াল) করেছি। সাফল্য, ব্যর্থতা আমরা দেখিয়েছি। পরিস্থিতি যেটাই হোক না কেন, এ বছরের পর আমি আর থাকছি না। এই সিদ্ধান্তের নেপথ্যে কোনও কারণ খুঁজবেন না। টাকা-পয়সা সমস্যা, ম্যানেজমেন্টের সঙ্গে বনিবনার সমস্যা নেই। আমি কারণ হিসেবে কিছুই বলব না। এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত।’

উল্লেখযোগ্যভাবে, শনিবারই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন অস্কার। (East Bengal Coach) সেখানে লেখা ছিল— ‘দ্য লাস্ট ড্যান্স । মে ২০২৬’। তারপর থেকেই জল্পনা আরও জোরালো হয়েছিল। এর আগে একাধিক রিপোর্টে দাবি করা হয়েছিল, ভারতীয় ফুটবলে চলতে থাকা অনিশ্চয়তা, ক্লাবের দীর্ঘমেয়াদি পরিকল্পনার অভাব এবং গুরুত্বপূর্ণ ফুটবলারদের ভবিষ্যৎ নিয়ে স্পষ্ট রূপরেখা না থাকাই তাঁর সিদ্ধান্তের নেপথ্যে থাকতে পারে। যদিও এ দিনের সাংবাদিক বৈঠকে এই সমস্ত বিষয়ে মুখ খোলেননি ইস্টবেঙ্গল কোচ।

রাজস্থান রয়্যালস কিনে নিল মিত্তল পরিবার ও আদর পুনাওয়ালা, কত টাকা দিয়ে?: East Bengal Coach: ইস্টবেঙ্গল ছাড়ছেন অস্কার ব্রুজো, মরশুম শেষেই ‘লাস্ট ড্যান্স’ লাল-হলুদে


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

1 thought on “East Bengal Coach: ইস্টবেঙ্গল ছাড়ছেন অস্কার ব্রুজো, মরশুম শেষেই ‘লাস্ট ড্যান্স’ লাল-হলুদে”

Leave a Comment