---Advertisement---
lifezone nursing home

KKR থেকে বাদ? বাংলাদেশি পেসার মুস্তাফিজুরকে BCCI-এর নির্দেশ ঘিরে জল্পনা!

January 3, 2026 3:16 PM
---Advertisement---

আসন্ন আইপিএল ২০২৬-এর দামামা বাজার আগেই বিপত্তির মুখে কলকাতা নাইট রাইডার্স। নিলামে ৯.২ কোটি টাকার বিশাল অঙ্কে, বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে দলে রাখা হয়েছে। আর তাতেই শুরু হয়েছে বিতর্ক।(Mustafizur KKR Uncertainty)

মাঠের লড়াই শুরুর আগেই তাকে নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সম্প্রতি বিসিসিআই-এর পক্ষ থেকে কেকেআর কর্তৃপক্ষকে একটি নির্দেশনা পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। সেখানে মুস্তাফিজুরকে স্কোয়াড থেকে সরিয়ে দেওয়ার প্রসঙ্গ উঠে এসেছে। যদিও বিষয়টি নিয়ে এখনো চূড়ান্ত ঘোষণা আসেনি। আর তাতেই শুরু হয়েছে নানা জল্পনা। সাম্প্রতিক সময়ে প্রতিবেশী দুই দেশ ভারত- বাংলাদেশের সম্পর্কের অবনতি হওয়ায় বাংলাদেশি ক্রিকেটারদের আইপিএলে অংশগ্রহণ নিয়ে বিভিন্ন মহলে বিতর্ক শুরু হয়। নিলামে অংশ নেওয়া সাতজন বাংলাদেশি ক্রিকেটারের মধ্যে একমাত্র মুস্তাফিজুরই দল পেয়েছিলেন। যা নিয়ে রাজনৈতিক মহলেও প্রতিক্রিয়া দেখা দেয়। এমনকি কেকেআর মালিক শাহরুখ খানের দিকেও বিভিন্ন মাধ্যমে চাপের ইঙ্গিত পাওয়া যাচ্ছিল। এই পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করেই বিসিসিআই এই বিষয়ে হস্তক্ষেপ করেছে বলে মনে করা হচ্ছে।বিসিসিআই-এর পক্ষ থেকে কেকেআর-কে পাঠানো বার্তায় পরামর্শ দেওয়া হয়েছে যাতে মুস্তাফিজুরকে রিলিজ করে দেওয়া হোক। বোর্ডের মতে, পরিস্থিতি সামাল দিতে এবং আইপিএল-এর নিয়মনীতি বজায় রাখতে এই পদক্ষেপ প্রয়োজনীয় হতে পারে। তবে এই রিলিজ প্রক্রিয়াটি এখনো ‘প্রক্রিয়াধীন’ অবস্থায় রয়েছে এবং যথাযথ আলোচনার পরেই চূড়ান্ত সিদ্ধান্ত কার্যকর হবে।(Mustafizur KKR Uncertainty)

কেকেআর আপাতত পরিস্থিতির ওপর নজর রাখছে এবং বোর্ডের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখছে। মুস্তাফিজুরকে ছেড়ে দেওয়ার সম্ভাবনা প্রবল হলেও, এখনো আনুষ্ঠানিকভাবে তাকে ‘স্যাক’ করার খবর নিশ্চিত করা হয়নি।যদি শেষ পর্যন্ত মুস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে বিদায় নিতেই হয়, তবে আইপিএলের নিয়ম অনুযায়ী কলকাতা নাইট রাইডার্স একজন বিদেশি বদলি খেলোয়াড় নেওয়ার সুযোগ পাবে। ফ্র্যাঞ্চাইজিটি ইতিমধ্যেই বিকল্প খেলোয়াড়দের তালিকা নিয়ে ভাবনাচিন্তা শুরু করেছে বলে সূত্রের খবর। তবে মরশুমের শুরুতে এমন একজন নির্ভরযোগ্য বোলারকে হারানো কেকেআরের জন্য বড় ধাক্কা হতে পারে বলে মনে করছেন ক্রিকেট মহলের একাংশ। (Mustafizur KKR Uncertainty)

এখন দেখার বিষয়, বিসিসিআই এবং কেকেআর শেষ পর্যন্ত কোন সিদ্ধান্তে পৌঁছায় এবং মুস্তাফিজুরের আইপিএল ভাগ্য শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয়।


Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment