---Advertisement---

BPL: ক্রিজে একই সঙ্গে বাবা ও ছেলে, বিশ্ব ক্রিকেটে নজির

January 13, 2026 2:52 PM
---Advertisement---

বিশ্ব ক্রিকেটের ইতিহাসে দুই ভাই এক সঙ্গে খেলার বহু নজির রয়েছে। এবার নয়া মাইলস্টোন বাবা ও ছেলের এক সঙ্গে ক্রিকেট। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (BPL) এমন এক মুহূর্ত ঘটল, যা আগে কখনও দেখা যায়নি। অভিজ্ঞ আফগান অলরাউন্ডার নবি এবং তাঁর ছেলে, ২০ বছরের নতুন তারকা হাসান আইশাকিল — দু’জনই একই দলে একসঙ্গে নামলেন ব্যাট করতে। নবি বহু আন্তর্জাতিক ম্যাচ খেলে অভিজ্ঞ, এখনও বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলছেন। হাসান আইশাকিল এবার প্রথমবার বিদেশি ফ্র্যাঞ্চাইজির লিগে নামলেন, বাবা নবির ছায়া আর অভিজ্ঞতা পেয়ে শুরু করলেন নিজের অভিষেক।

খেলার শুরুতেই হাসান আইশাকিল ওপেন করতে নেমে সৌম্য সরকারের সঙ্গে মিলে ১০১ রানের জুটি গড়েন। উইকেট পড়তে থাকলেও হাসান সাহসী খেলে এগিয়ে যাচ্ছিলেন।

১৪তম ওভারে দলের চতুর্থ উইকেট পড়ার পর নবি ক্রিজে আসেন। তখন ঘটে আবেগঘন মুহূর্ত—নবি ও হাসান আইশাকিল একে অপরকে আলিঙ্গন করেন। পুরো মাঠের দর্শকরা এই দৃশ্য দেখে মুগ্ধ হয়। নবি ও হাসান আইশাকিল মিলে ৫৩ রানের পার্টনারশিপ গড়েন। পরবর্তী ওভারে নবি ১৭ বলে ১৩ রান করে আউট হন। বাবার উইকেট পড়ার পর হাসান আইশাকিলও আউট হন, তবে অভিষেকেই ৬০ বলে ৯২ রান করে দেখান যে তিনি বাবার যোগ্য উত্তরসূরি।

এর আগে তারা কখনও একই দলে খেলেননি। তাই বিপিএলে নবি ও হাসান আইশাকিলের একসাথে খেলার মুহূর্ত হয়ে রইল ইতিহাসে চিরস্মরণীয়।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment