---Advertisement---
lifezone nursing home

Nepal Cricket: নেপাল ক্রিকেটে যোগ দিচ্ছেন ডেল স্টেইন? কী জানালেন তাদের দলের প্লেয়ার?

February 9, 2026 1:27 PM
Nepal Cricket
---Advertisement---

ইংল্যান্ডের বিরুদ্ধে জয়ের খুব কাছে গিয়েও শেষ পর্যন্ত মাত্র চার রানে হারতে হয়েছে নেপালকে। তবু তাদের লড়াই ক্রিকেটবিশ্বের নজর কাড়েছে এবং অনেকেই দক্ষিণ-পূর্ব এশিয়ার নতুন শক্তি হিসেবে দেখতে শুরু করেছেন নেপালকে। এই পারফরম্যান্সে মুগ্ধ হয়ে দলের পাশে থাকার আশ্বাস দিলেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি পেসার ডেল স্টেইন, যা নেপাল শিবিরে নতুন অনুপ্রেরণা জুগিয়েছে।

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে ইংল্যান্ডের দেওয়া ১৮৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নেপাল শুরু থেকেই লড়াই চালিয়ে যায়। অধিনায়ক রোহিত পাউডেল, দীপেন্দ্র সিং এবং অন্যান্য ব্যাটারদের সংগ্রামী ইনিংসে ম্যাচ শেষ ওভার পর্যন্ত গড়ায়। শেষ ছয় বলে জয়ের জন্য প্রয়োজন ছিল ১০ রান, আর তখন ক্রিজে ছিলেন লোকেশ বাম, যিনি দুর্দান্ত ছন্দে ব্যাট করছিলেন। তবে অভিজ্ঞ ইংলিশ অলরাউন্ডার স্যাম কারেন নিখুঁত ইয়র্কার ও নিয়ন্ত্রিত বোলিং করে মাত্র পাঁচ রান দেন এবং শেষ পর্যন্ত চার রানের জয় তুলে নেয় ইংল্যান্ড।

হার সত্ত্বেও নেপালের পারফরম্যান্সে মুগ্ধ হয়ে ডেল স্টেইন সামাজিক মাধ্যমে লিখেছেন, প্রয়োজনে তিনি নেপাল দলকে সাহায্য করতে প্রস্তুত। তাঁর এই বার্তা মুহূর্তে ভাইরাল হয় এবং ক্রিকেটমহলেও প্রশংসা কুড়ায়। ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে নেপালের পেসার নন্দন যাদব জানান, একজন কিংবদন্তি ক্রিকেটারের কাছ থেকে এমন সমর্থন পাওয়া তাদের কাছে বড় সম্মানের এবং দলের জন্য অত্যন্ত অনুপ্রেরণাদায়ক।

ওয়াংখেড়ে স্টেডিয়ামে ম্যাচটি দেখতে উল্লেখযোগ্য সংখ্যক নেপালি সমর্থক উপস্থিত ছিলেন। ম্যাচ শেষে খেলোয়াড়রা দর্শকদের ধন্যবাদ জানান। জয় না পেলেও নেপালের লড়াই প্রমাণ করে দিয়েছে, টি-টোয়েন্টি ক্রিকেটে আর কোনও দলকে ছোট করে দেখার সুযোগ নেই, আর সঠিক দিশা ও অভিজ্ঞতা পেলে ভবিষ্যতে এই দল বড় শক্তিতে পরিণত হতে পারে।

কোনও মতে হার বাঁচাল ইংল্যান্ড, বিশ্বকাপে শেষ ওভারে ম্যাচ হাতছাড়া নেপালের


Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment