Site icon Hindustan News Point

ইস্টবেঙ্গল ছাড়ার ঘোষণা অস্কার ব্রুজোর, আবেগঘন বার্তায় জানালেন বিদায়ের কথা

Oscar Bruzon

ইস্টবেঙ্গলের সাম্প্রতিক সাফল্যের অন্যতম কারিগর অস্কার ব্রুজোর লাল-হলুদ অধ্যায়ের ইতি ঘটল। ২২ বছর পর ক্লাবকে জাতীয় লিগের শিরোপা এনে দেওয়ার পরও নতুন মরসুমে তিনি আর ইস্টবেঙ্গলের ডাগআউটে থাকবেন না বলে স্পষ্ট জানিয়ে দিলেন। সোমবার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে আবেগঘন বার্তা পোস্ট করে তিনি জানান, ৩১ মে তাঁর চুক্তির মেয়াদ শেষ হয়েছে এবং সেই সঙ্গে ক্লাবের সঙ্গে তাঁর পথচলাও শেষ হচ্ছে। (Oscar Bruzon)

পোস্টে অস্কার জানান, শুধু তিনি নন, তাঁর সহকারী আদ্রিয়ান ও হাভিয়েরও ইস্টবেঙ্গল ছাড়ছেন। প্রায় এক মাস আগে সাংবাদিক বৈঠকে ভবিষ্যৎ নিয়ে যে ইঙ্গিত দেওয়া হয়েছিল, এবার সেটাই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলেন তিনি।

বিদায়ী বার্তায় চলতি মরসুমের সাফল্যের কথা তুলে ধরেন অস্কার। তাঁর মতে, আইএসএল জয় কোনও একজনের কৃতিত্ব নয়, বরং সিনিয়র দলের প্রতিটি ফুটবলার, কোচিং স্টাফ এবং সাপোর্ট স্টাফের সম্মিলিত প্রচেষ্টার ফল। তিনি বলেন, দলের সদস্যরা শুধু মাঠের পারফরম্যান্সেই নয়, ব্যক্তিগত জীবনেও অসাধারণ মানুষ হিসেবে নিজেদের প্রমাণ করেছেন। (Oscar Bruzon)

মরসুমে ডুরান্ড কাপ এবং সুপার কাপ—দুটি গুরুত্বপূর্ণ প্রতিযোগিতার ফাইনালে পৌঁছেও টাইব্রেকারে হারতে হয়েছিল ইস্টবেঙ্গলকে। সেই হতাশা কাটিয়ে আইএসএলের মতো বড় মঞ্চে চ্যাম্পিয়ন হওয়াকে তিনি দলের মানসিক দৃঢ়তা, আত্মবিশ্বাস এবং লড়াকু মনোভাবের ফল বলে উল্লেখ করেছেন। (Oscar Bruzon)

অস্কার আরও জানান, মরসুম শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ৩১ মে একাধিক ফুটবলার এবং কোচিং স্টাফের চুক্তির মেয়াদও শেষ হয়েছে। একটি ক্লাবকে দীর্ঘমেয়াদে সফল করতে হলে সুপরিকল্পিত রূপরেখা, স্থিতিশীলতা এবং সঠিক সময়ে সিদ্ধান্ত নেওয়া অত্যন্ত জরুরি বলেও মত প্রকাশ করেন তিনি।(Oscar Bruzon)

ডুরান্ড কাপের আগে অনিশ্চয়তার মেঘ, বিদেশি ফুটবলার কমানোর দাবি মোহনবাগানের


Exit mobile version