---Advertisement---
lifezone nursing home

Port Hockey Championship 2026 : শুরু ৪৭ তম সর্বভারতীয় মেজর পোর্ট হকি চ্যাম্পিয়নশিপ

March 24, 2026 9:09 PM
Port Hockey Championship 2026
---Advertisement---

জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে সাই কলকাতা হকি গ্রাউন্ডে শুরু হল ৪৭ তম অল ইন্ডিয়া মেজর পোর্ট হকি চ্যাম্পিয়নশিপ ২০২৬। মঙ্গলবার থেকে শুরু হওয়া চার দিনের এই হকি মহাযজ্ঞের উদ্বোধন ঘিরে এদিন সল্টলেক চত্বরে ছিল সাজ-সাজ রব। আগামী ২৭ মার্চ পর্যন্ত চলবে দেশের প্রধান বন্দরগুলির মধ্যে এই মর্যাদাপূর্ণ লড়াই। এদিন সকালে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর (কলকাতা বন্দর) কর্তৃপক্ষের চেয়ারম্যান রথেন্দ্র রমন। উপস্থিত ছিলেন সচিব চন্দন চট্টোপাধ্যায়, চিফ ইঞ্জিনিয়ার শান্তনু মিত্র, এফএ অ্যান্ড সিএও প্রতাপ লালা এবং সিএমও দীপক দত্তরা।

এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রধান বন্দর (Port Hockey Championship 2026) সংস্থার ছয়টি দল অংশগ্রহণ করছে। দলগুলি হল— এসএমপি কলকাতা, এমবিপিএ মুম্বই, পিপিএ প্যারাদীপ, সিএইচপিএ চেন্নাই, ভিওসি তুতিকোরিন এবং ভিপিএ বিশাখাপত্তনম। প্রথমে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে ম্যাচগুলি অনুষ্ঠিত হবে, এরপর নকআউট পর্বে পৌঁছবে প্রতিযোগিতা। ফাইনাল ম্যাচ ২৭ মার্চ বিকেল ৩টায়।

প্রথম দিনের খেলায় দেখা গেল একাধিক হাই-স্কোরিং ম্যাচ। প্রথম ম্যাচে এসএমপিকে ৭-৪ গোলে চেন্নাই পোর্টকে পরাজিত করে। দ্বিতীয় ম্যাচে ভিওসি তুতিকোরিন ৬-৩ গোলে প্যারাদীপ পোর্ট অথরিটিকে হারায়। নিজেদের দাপট বজায় রেখে এসএমপিকে ৮-২ গোলে বিশাখাপত্তনম পোর্ট অথরিটিকে পরাজিত করে।এসএমপিকে-র ইউসুফ ভাংড়া তিনটি গোল করে দিনের সেরা পারফর্মার এবং সর্বোচ্চ গোলদাতা হন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসএমপিকে-র চেয়ারম্যান Rathendra Raman। এছাড়াও ছিলেন সেক্রেটারি চন্দন চ্যাটার্জি, চিফ ইঞ্জিনিয়ার সন্তনু মিত্র, এফএ অ্যান্ড সিএও প্রতীপ লালা এবং সিএমও ডা. দীপক দত্ত। তাঁদের উপস্থিতিতে প্রতিযোগিতার সূচনা আরও গৌরবময় হয়ে ওঠে।

চেয়ারম্যান Rathendra Raman বলেন, দ্বিতীয়বার এই চ্যাম্পিয়নশিপ (Port Hockey Championship 2026) আয়োজন করতে পেরে তিনি গর্বিত। এই ধরনের জাতীয়স্তরের প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে খেলাধুলার প্রসার এবং নতুন প্রতিভা তুলে আনার ক্ষেত্রে এসএমপিকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
এসএমপিকে-র স্পোর্টস অফিসার সুহাস ভট্টাচার্য বলেন, এই ধরনের একটি মর্যাদাপূর্ণ প্রতিযোগিতা আয়োজন করা অত্যন্ত গর্বের বিষয়। পাশাপাশি এটি দেশের বিভিন্ন প্রান্তের খেলোয়াড় ও কর্মকর্তাদের একত্রিত করে এক ধরনের মিলনমেলায় পরিণত হয়েছে। দেশের সেরা পোর্ট দলগুলির অংশগ্রহণে এই চ্যাম্পিয়নশিপ আগামী কয়েকদিন ধরে হকিপ্রেমীদের উপহার দেবে জমজমাট ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ।


Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment