(Nana Patekar Death) নানা পাটেকরের প্রয়াণে শোকস্তব্ধ বলিউড থেকে ক্রিকেটমহল। নাটকের মঞ্চ থেকে রূপালি পর্দায় আবির্ভাব তাঁর। কিংবদন্তি অভিনেতার মৃত্যুতে আবেগঘন বার্তা দিয়েছেন ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলি। আর কোহলির শ্রদ্ধার পরেই সোশ্যাল মিডিয়ায় নতুন করে ভাইরাল হয়েছে নানা পাটেকরের সেই পুরনো ভিডিয়ো, যেখানে তিনি জানিয়েছিলেন, বিরাট কোহলি তাঁর অত্যন্ত প্রিয় ক্রিকেটার।
কোহলির আবেগঘন শ্রদ্ধা
বৃহস্পতিবার, ৮ অক্টোবর প্রয়াত হন নানা পাটেকর। নানার প্রয়াণে এক্স হ্যান্ডেলে শ্রদ্ধা জানান বিরাট কোহলি। তিনি লেখেন, ভারতীয় সিনেমার এক সত্যিকারের কিংবদন্তিকে হারাল দেশ। তাঁর কাজ এবং উত্তরাধিকার প্রজন্মের পর প্রজন্ম বেঁচে থাকবে। শেষে ‘ওম শান্তি’ জানিয়ে প্রয়াত অভিনেতাকে শ্রদ্ধা জানান কোহলি।
কার্গিল যুদ্ধে কেন সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন নানা পাটেকর? জানুন অজানা কাহিনি
বিরাটের আউটে খেতে ইচ্ছে করত না নানার
কোহলির এই পোস্টের পরেই ভাইরাল হয় নানা পাটেকরের পুরনো সাক্ষাৎকারের ভিডিয়ো। সেখানে অভিনেতাকে বলতে শোনা যায়, বিরাট তাঁর অত্যন্ত প্রিয় ক্রিকেটার।
(Nana Patekar Death) নানা বলেছিলেন, বিরাট কোহলিকে তিনি খুব ভালোবাসেন এবং তাঁর প্রতি বিশেষ টান রয়েছে। এমনকী বিরাট যদি দ্রুত আউট হয়ে যান, তাহলে তাঁর আর খেতেই ইচ্ছে করে না। নানার এই অকপট ক্রিকেটপ্রেমই ফের মুগ্ধ করেছে কোহলি-ভক্তদের।
সচিন, ধাওয়ান, রাহানেও স্মরণ করলেন
নানার প্রয়াণে শ্রদ্ধা জানিয়েছেন সচিন তেন্ডুলকরও। তাঁর মতে, নানা ছিলেন অত্যন্ত সোজাসাপ্টা ও মাটির কাছাকাছি থাকা একজন মানুষ। মারাঠি হোক বা হিন্দি—প্রতিটি চরিত্রে তাঁর অভিনয়ে বাস্তবতার ছাপ থাকত।(Nana Patekar Death)
শিখর ধাওয়ান নানাকে ‘অসাধারণ প্রতিভা’ বলে উল্লেখ করেছেন। তাঁর কাজ আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে বলেও জানান তিনি।
(Nana Patekar Death) অজিঙ্ক রাহানে জানিয়েছেন, নানা পাটেকরের অভিনয় বহু প্রজন্মকে অনুপ্রাণিত ও বিনোদন দিয়েছে। তাঁর প্রয়াণে গভীর শোকপ্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন রাহানে।
রঞ্জি অভিযানে অভিমন্যুর হাতেই নেতৃত্ব, দিল্লি বধে বাংলার অস্ত্র শামি-আকাশ-মুকেশ









1 thought on “আউট হলে খেতেন না খাবার, কোহলি ফ্যান নানার প্রয়াণে শোকস্তব্ধ বিরাট-সচিনরা”
Comments are closed.