---Advertisement---
lifezone nursing home

Smriti Mandhana and Palash Muchhal: সম্পর্ক জুড়ছে স্মৃতি-পলাশের? ভাইরাল ভিডিয়ো ঘিরে শোরগোল

April 8, 2026 5:54 PM
Smriti Mandhana and Palash Muchhal
---Advertisement---

ফের কি সম্পর্কে স্মৃতি মান্ধানা ও পলাশ মুচ্ছল? সোশ্যাল মিডিয়ায় তাঁদেরকে নিয়ে নতুন করে জল্পনা ছড়িয়েছে। সম্প্রতি ভারতের মহিলা ক্রিকেট দলের তারকা ওপেনার স্মৃতি মান্ধানা ও সঙ্গীতশিল্পী পলাশ মুচ্ছলের (Smriti Mandhana and Palash Muchhal) মধ্যে সম্পর্ক বিয়ের সময়ে ভেঙে যায়। এর পর তাঁদের নিয়ে নতুন করে জল্পনা তৈরি হলো।

একটি ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে, স্মৃতির বাবা শ্রীনিবাস মান্ধানার সঙ্গে পলাশের বোন বিখ্যাত গায়িকা পলক মুচ্ছল ও তাঁর স্বামী মিঠুন দেখা করছেন। তাঁদের বেশ হাসিমুখে একে অন্যের সঙ্গে কথা বলতে দেখা যায়। যা দেখে ফ্যান ও নেটিজেনরা উত্তেজিত হয়ে পড়েছেন।

ভিডিয়োতে পলককে স্মৃতির বাবার পায়ে হাত দিয়ে প্রণাম করতে দেখা গিয়েছে। এই শ্রদ্ধার দৃশ্য দেখে নেটিজেনদের অনেকের দাবি, তাদের মধ্যে নতুন করে সম্পর্ক তৈরি হচ্ছে।

সোশ্যাল মিডিয়ায় ভিডিয়োটি ছড়িয়ে পড়তেই ফ্যানদের মধ্যে উন্মাদনা শুরু হয়েছে। কেউ লিখছেন, “অবশেষে সুখবর আসছে! দু’জনকে আবার একসঙ্গে দেখতে চাই।” আবার কেউ কেউ দাবি করছেন বিয়ের সম্ভাবনা রয়েছে।

২০২৫ সালের নভেম্বর মাসে স্মৃতি ও পলাশের (Smriti Mandhana and Palash Muchhal) বিয়ে ঠিক হয়েছিল ২৩ নভেম্বর। প্রি-ওয়েডিং অনুষ্ঠানও জমকালোভাবে হয়ে গিয়েছিল। কিন্তু বিয়ের ঠিক একদিন আগে হঠাৎ করে বিয়ে বাতিল করেন স্মৃতি। তখন দুই পরিবারই জানায়, স্মৃতির বাবার অসুস্থতার কারণে বিয়ে স্থগিত রাখা হয়েছে।

পরে স্মৃতি ও পলাশ দু’জনেই আলাদা হয়ে যাওয়ার কথা নিশ্চিত করেন। সেই সময়ে পলাশের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগও উঠেছিল, যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা ও সমালোচনা হয়। বিয়ের বাতিলের পর স্মৃতি পুরোপুরি ক্রিকেটে মনোযোগ দেন এবং দুর্দান্ত পারফরম্যান্স দেখান। অন্যদিকে পলাশ সঙ্গীত ও ফিল্ম প্রোজেক্টে ব্যস্ত হয়ে পড়েন।

মাস কয়েক পর এই ভাইরাল ভিডিয়ো ফের তাঁদের ব্যক্তিগত জীবনকে আলোচনার এক কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে।

তবে এখনও পর্যন্ত স্মৃতি মন্ধানা বা পলাশ মুচ্ছল কেউই সম্পর্ক জোড়া লাগার বিষয়ে কোনও অফিসিয়াল বিবৃতি দেননি। ফ্যানরা আশায় বুক বাঁধলেও, এখনও এটি শুধু জল্পনা-কল্পনার পর্যাতেই রয়েছে। পরিবারের মধ্যে সৌজন্যমূলক দেখা-সাক্ষাৎ হলেও, এর থেকে বেশি কিছু কি না তা সময়ই বলে দেবে বলে মনে করা হচ্ছে।


Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment