Site icon Hindustan News Point

বায়োপিকের পোস্টার লঞ্চে খোশমেজাজে মহারাজ, জন্মদিনে আবেগে ভাসলেন ‘দাদা’

Sourav Ganguly

ভারতীয় ক্রিকেটের ‘মহারাজ’-এর জন্মদিন মানেই অনুরাগীদের উৎসব। ৮ জুলাই ৫৪ বছরে পা দিলেন (Sourav Ganguly) সৌরভ গঙ্গোপাধ্যায়। মধ্যরাত থেকেই শুভেচ্ছার বন্যায় ভাসছেন প্রাক্তন ভারত অধিনায়ক। কেউ ফোনে, কেউ বার্তায়, আবার অসংখ্য অনুরাগী সরাসরি দেখা করে শুভেচ্ছা জানাতে পৌঁছে গিয়েছেন। সবার ভালোবাসায় আপ্লুত সৌরভ জানালেন, বছরের পর বছর ধরে মানুষের এই অগাধ স্নেহ ও শ্রদ্ধাই তাঁর সবচেয়ে বড় প্রাপ্তি।

(Sourav Ganguly) জন্মদিনের শুরুটা হয়েছে পরিবারের সঙ্গে কেক কেটে। তবে এদিন পাশে ছিলেন না কন্যা সানা। বর্তমানে তিনি বার্সেলোনায় রয়েছেন। যদিও ভিডিয়ো কলে বাবাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। সৌরভের কথায়, সানা বাড়িতে থাকলে জন্মদিনে বিশেষ খাওয়াদাওয়ার আয়োজন হয়। এবার সেই সুযোগ নেই, তাই দিনটা কাটবে একেবারেই ঘরোয়া আবহে। এরপর তিনি যাবেন CAB-তে।

জন্মদিনেই লঞ্চ হয়েছে (Sourav Ganguly) সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের পোস্টার। আগামী বছরের মে মাসে মুক্তি পাওয়ার কথা ছবিটির। এই প্রসঙ্গে উচ্ছ্বসিত সৌরভ বলেন, বায়োপিকের কাজের অগ্রগতি তাঁকে খুশি করেছে। দর্শকদেরও ছবিটি ভালো লাগবে বলেই তাঁর আশা।

মার্ভেল ছেড়ে মুম্বইয়ের রাস্তায় স্পাইডারম্যান

ব্যস্ততার মাঝেও বিশ্বকাপ ফুটবলের খোঁজ রাখছেন ‘দাদা’। বিশেষ করে আর্জেন্তিনা বনাম মিশর ম্যাচটি তিনি মন দিয়ে দেখেছেন। ম্যাচের এক গুরুত্বপূর্ণ মুহূর্তের কথা স্মরণ করে (Sourav Ganguly) সৌরভ বলেন, “মেসির পায়ে বল পড়তেই পাশে বসা কয়েকজনকে বলেছিলাম, এবার গোল হবে। তারপরই গোল হলো। বড় খেলোয়াড়কে সুযোগ দিলে এমনটাই হয়।”

আর্জেন্তিনা ১-২ গোলে পিছিয়ে থাকলেও তাদের প্রত্যাবর্তনে একটুও অবাক হননি তিনি। সৌরভের মতে, বড় টুর্নামেন্টে প্রকৃত চ্যাম্পিয়নদের পরিচয়ই হলো কঠিন পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ানো। সব ম্যাচ একপেশে হয় না, লড়াই করেই জিততে হয়। সেই কারণেই বিশ্বকাপের আসল রোমাঞ্চ তৈরি হয়।

সব ম্যাচ দেখা সম্ভব না হলেও স্পেন, নরওয়ে ও ফ্রান্সের পারফরম্যান্সের প্রশংসা করেছেন সৌরভ। তবে এখনই কোনও দলকে চ্যাম্পিয়ন হিসেবে এগিয়ে রাখতে নারাজ তিনি। তাঁর বিশ্বাস, যে দল কঠিন মুহূর্তেও জয় ছিনিয়ে আনতে পারবে, শেষ পর্যন্ত ট্রফি উঠবে তাদের হাতেই।

শেষ আটের লড়াই, কার বিরুদ্ধে কে? রইল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের সূচি


Exit mobile version