বিশ্বকাপের রাউন্ড অব ১৬ শেষ হতেই টুর্নামেন্ট পৌঁছে গিয়েছে সবচেয়ে উত্তেজনাপূর্ণ পর্যায়ে। (Quarter Finals Schedule) ইতিমধ্যেই ফুটবলপ্রেমীরা দেখেছেন একের পর এক নাটকীয় মুহূর্ত। জার্মানি, ব্রাজিল ও পর্তুগালের মতো দুই পরাশক্তির বিদায়ে স্তব্ধ বিশ্ব ফুটবল। নেইমারের শেষ বিশ্বকাপ, লুকা মদ্রিচের বিদায়ী অধ্যায় এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ‘লাস্ট ড্যান্স’ ঘিরে আবেগে ভেসেছেন সমর্থকেরা।
দুর্দান্ত লড়াই করেও কোয়ার্টার ফাইনালের স্বপ্ন ভেঙেছে মেক্সিকোর, ইংল্যান্ডের কাছে হেরে থামতে হয়েছে তাদের। তবে চমকের শেষ হয়নি। ফ্রান্স নিজেদের আধিপত্য বজায় রেখে শেষ আটে উঠেছে, মরক্কো আবারও ইতিহাস গড়ে কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করেছে। লা ফুয়েন্তের স্পেন আশা বাঁচিয়ে রেখেছে। বেলজিয়ামও দারুণ প্রত্যাবর্তনের বার্তা দিয়েছে। নরওয়ের হয়ে আর্লিং হাল্যান্ডের দুরন্ত পারফরম্যান্স ‘ভাইকিং’ শক্তির পরিচয় দিয়েছে। আর্জেন্তিনা সমর্থকদের স্বপ্ন এখনও অটুট, আর কলম্বিয়ার বিরুদ্ধে রুদ্ধশ্বাস লড়াই শেষে সুইৎজারল্যান্ড শেষ আটে উঠে নতুন নজির গড়েছে। সব মিলিয়ে এবার কোয়ার্টার ফাইনালে জমে উঠতে চলেছে বিশ্বকাপের আসল মহারণ।
২ গোলে পিছিয়ে থেকেও কামব্যাক, শেষ মুহূর্তের ঝড়ে মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্তিনা
(Quarter Finals Schedule) বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের সূচি
- ফ্রান্স vs মরক্কো: ১০ জুলাই, রাত দেড়টা
- স্পেন vs বেলজিয়াম: ১১ জুলাই, রাত সাড়ে ১২টা
- নরওয়ে vs ইংল্যান্ড: ১২ জুলাই, রাত আড়াইটে
- আর্জেন্তিনা vs সুইৎজারল্যান্ড: ১২ জুলাই, সকাল সাড়ে ৬টা
বিঃদ্রঃ রাত ১২টার পর তারিখ পরিবর্তন ধরে এই সূচি প্রকাশ করা হয়েছে। (Quarter Finals Schedule)
এখন দেখার, শেষ চারের টিকিট নিশ্চিত করে কোন চার দল সেমিফাইনালে জায়গা করে নিতে পারে। ফুটবল বিশ্বের সব নজর এখন বিশ্বকাপের হাইভোল্টেজ কোয়ার্টার ফাইনালের দিকে।
বিশ্বকাপ ফাইনালের জন্য পিছিয়ে গেল পরীক্ষা, ব্যতিক্রমী সিদ্ধান্তে নজির সাউথ পয়েন্ট হাই স্কুলের











1 thought on “শেষ আটের লড়াই, কার বিরুদ্ধে কে? রইল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের সূচি”