---Advertisement---
lifezone nursing home

Finalissima: যুদ্ধের প্রভাব ফুটবল মহলেও, বাতিল ফাইনালিসিমা ফুটবল ম্যাচ

March 15, 2026 11:00 PM
Finalissima
---Advertisement---

ইরানের সঙ্গে আমেরিকা-ইজরায়েলের সামরিক সংঘাতে বাতিল হল ফাইনালিসিমা ম্যাচ। ২৭ মার্চ দোহায় মুখোমুখি হওয়ার কথা কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং ইউরো চ্যাম্পিয়ন স্পেনের। পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির উপর লিয়োমেল মেসিদের সঙ্গে লামিনে ইয়ামালদের লড়াই নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। যুদ্ধ পরিস্থিতিতে দোহাতেও একাধিক মিসাইল হামলা চালিয়েছে ইরান। এরপরই পরিস্থিতি বিচার করে কাতার ফুটবল অ্যাসোসিয়েশন অনির্দিষ্ট সময়ের জন্য সে দেশের সব ফুটবল প্রতিযোগিতা স্থগিত করে দিয়েছে। আগামী ২৭ মার্চের ফাইনালিসিমা ম্যাচ হওয়ার কথা ছিল। নিরাপত্তার খাতিরে সেটিকেও বাতিল করে দিয়েছে কাতার ফুটবল অ্যাসোসিয়েশন। Finalissima

গত বিশ্বকাপ ফুটবলের আয়োজক দেশ ছিল কাতার। আয়োজনের দিক থেকে ফুটবল বিশ্বকে চমকে দিয়েছিল এশিয়ার দেশটির। সবদিক বিচার করে এ বারের ফাইনালিসিমা আয়োজনের দায়িত্বও কাতারকে দিয়েছিল ফিফা। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে সেই ম্যাচ নিয়ে প্রথমে অনিশ্চয়তা ও পরে ম্যাচ বাতিলের সিদ্ধান্ত কাতারের। ইউরোপের ফুটবল সংস্থা উয়েফা এবং দক্ষিণ আমেরিকার ফুটবল সংস্থা কনমেবল জানিয়েছে, ফুটবলার এবং ফুটবলপ্রেমীদের নিরাপত্তাই তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।

Kuldeep Yadav Marriage: বিশ্বকাপ জেতার পরই জীবনের নয়া ইনিংস শুরু কুলদীপের, বিয়ের পরেরদিনই জনসমক্ষে ভারতের তারকা স্পিনার

তবে ম্যাচটি আয়োজনের যথেষ্ট উদ্যোগ নিয়েছিল আয়োজকেরা। যুদ্ধ পরিস্থিতির জন্য
আয়োজকরা বিকল্প স্থানও খুঁজে বের করার চেষ্টা। কিন্তু শেষ পর্যন্ত কোনো জায়গা নিয়ে চূড়ান্ত সমঝোতায় পৌঁছানো যায়নি। ফলে আয়োজক সংস্থাগুলো শেষ পর্যন্ত ম্যাচটি বাতিল করার সিদ্ধান্ত নেয়।

২০২২ সালে প্রথম এই ম্যাচের আয়োজন করা হয়। সেবার ইংল্যান্ডের বিখ্যাত ওয়েম্বলি স্টেডিয়ামে আর্জেন্টিনা ও ইতালির মুখোমুখি হয়। ইতালিকে হারিয়ে শিরোপা জেতে আর্জেন্টিনা। Finalissima


Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment