---Advertisement---
lifezone nursing home

T20 World Cup: ‘ভারত চায়নি’, বিশ্বকাপ ইস্যুতে ফের বিতর্কিত মন্তব্য বাংলাদেশের

February 11, 2026 7:51 PM
T20 World Cup
---Advertisement---

T20 World Cup থেকে বাংলাদেশের বাদ পড়া নিয়ে নতুন করে বিতর্ক উসকে দিলেন BCB President Aminul Islam Bulbul। মুস্তাফিজুর রহমানকে ঘিরে টানাপোড়েন এবং ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্তের জেরে ICC শেষ পর্যন্ত বাংলাদেশকে সরিয়ে স্কটল্যান্ডকে সুযোগ দেয়। তবে বুলবুলের দাবি, এই সিদ্ধান্তে নাকি অধিকাংশ বোর্ড সম্মত ছিল না—ভারতও নাকি বাংলাদেশের বাদ পড়া চায়নি।

বাংলাদেশের সংবাদমাধ্যম ‘প্রথম আলো’-কে দেওয়া সাক্ষাৎকারে বুলবুল বলেন, ‘ICC-র বৈঠকে একাধিক দেশ মত দিয়েছিল যে, বাংলাদেশ শেষ মুহূর্তে না খেললেও অন্য কাউকে নেওয়া উচিত নয়; প্রয়োজনে ওয়াকওভার দেওয়া হোক’। তাঁর দাবি, সেই দেশগুলোর মধ্যে ভারতও ছিল। এমনকি স্কটল্যান্ডের নাম প্রস্তাব হওয়ার সময়ও ভারত ও পাকিস্তানের প্রতিনিধিরা বাংলাদেশের জন্য শেষ দিন পর্যন্ত অপেক্ষার পক্ষে মত দেন। পাকিস্তান নাকি আরও জোরালো অবস্থান নেয় এবং বাংলাদেশ না খেললে তারাও খেলবে না—এমন ইঙ্গিতও দেয়। যদিও বুলবুল নিজেই জানান, তাতে ICC ও বিশ্ব ক্রিকেটের বড় ক্ষতি হতো।

তবে এই ইস্যুতে ভারতীয় বোর্ড প্রকাশ্যে কিছু বলেনি; তারা বিষয়টি ICC-র উপরই ছেড়ে দেয়। শেষ পর্যন্ত ICC বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে। অন্যদিকে, বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশ সরকার ও ক্রিকেট বোর্ডের বক্তব্যে মিল নেই। সরকারের তরফে আগে বলা হয়েছিল, নিরাপত্তা-সংক্রান্ত উদ্বেগেই ভারতে না যাওয়ার সিদ্ধান্ত। পরে আবার দাবি করা হয়, সিদ্ধান্তটি বোর্ড ও ক্রিকেটারদের।

আমিনুল অবশ্য সাক্ষাৎকারে স্পষ্ট করেন, সিদ্ধান্তটি সরকারের ছিল এবং তিনি কর্তব্যবোধ থেকেই সেই অবস্থান সমর্থন করেছেন। তাঁর মতে, যতটা শাস্তির আশঙ্কা ছিল, ICC ততটা কঠোর হয়নি। তবু বিশ্বকাপের মতো মঞ্চে অনুপস্থিতি বাংলাদেশের ক্রিকেটের জন্য যে বড় ধাক্কা, তা মানছেন অনেকেই।


Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment