Site icon Hindustan News Point

এশিয়ান গেমসের ট্রায়ালে খেলতে বাধা নয়, বিনেশের পাশেই সুপ্রিম কোর্ট

Vinesh Phogat

এশিয়ান গেমসের ট্রায়ালে অংশ নেওয়া নিয়ে বড় আইনি স্বস্তি পেলেন দেশের তারকা কুস্তিগির বিনেশ ফোগাট। শুক্রবার সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিল, তাঁকে ট্রায়ালে নামা থেকে আটকানো যাবে না। ভারতের কুস্তি ফেডারেশন বা ডব্লিউএফআই-এর আবেদন খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত। ফলে শনিবার থেকে শুরু হওয়া এশিয়ান গেমসের ট্রায়ালে অংশ নিতে আর কোনও বাধা রইল না বিনেশের সামনে। (Vinesh Phogat)

বিচারপতি পিএস নরসিংহ এবং বিচারপতি অলোক আরাধের বেঞ্চে মামলার শুনানি হয়। শুনানির সময় আদালতের পর্যবেক্ষণ, বিনেশ দেশের গর্ব। এমন একজন আন্তর্জাতিক মানের কুস্তিগিরকে খেলতে বাধা দেওয়ার পক্ষে আদালত নয়। এর আগে দিল্লি হাই কোর্টও তাঁকে ট্রায়ালে অংশ নেওয়ার অনুমতি দিয়েছিল। সেই নির্দেশের উপর স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল ডব্লিউএফআই। তবে শেষ পর্যন্ত সেই আবেদন খারিজ হয়ে যায়। (Vinesh Phogat)

২০২৪ সালের প্যারিস অলিম্পিকে মহিলাদের কুস্তিতে ফাইনালে পৌঁছেও পদক জেতা হয়নি বিনেশের। ফাইনালের দিন সকালে নির্ধারিত ওজনের তুলনায় সামান্য বেশি থাকায় নিয়ম অনুযায়ী তাঁকে অযোগ্য ঘোষণা করা হয়। সেই ঘটনার পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি। এমনকি কুস্তি থেকে অবসর নেওয়ার ঘোষণাও করেছিলেন। তবে সন্তানের জন্মের মাত্র পাঁচ মাসের মধ্যেই ফের অনুশীলনে ফিরে আসেন এই অভিজ্ঞ কুস্তিগির। (Vinesh Phogat)

প্রথমে ন্যাশনাল ওপেন র‍্যাঙ্কিং প্রতিযোগিতার মাধ্যমে প্রত্যাবর্তনের পরিকল্পনা করেছিলেন বিনেশ। নিয়ম অনুযায়ী সেখানে পদক জিতলেই এশিয়ান গেমসের ট্রায়ালে সুযোগ পাওয়ার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে নিয়ম বদলে জানানো হয়, শুধুমাত্র ওপেন র‍্যাঙ্কিং প্রতিযোগিতায় পদক জিতলেই ট্রায়ালে অংশ নেওয়া যাবে না। এরপরই আদালতের দ্বারস্থ হন তিনি।মামলার শুনানিতে দিল্লি হাই কোর্টও বিনেশের পাশে দাঁড়ায়। আদালতের পর্যবেক্ষণ ছিল, অন্তঃসত্ত্বা অবস্থায় কোনও খেলোয়াড়ের পক্ষে প্রতিযোগিতায় অংশ নেওয়া সম্ভব নয়। তাই মাতৃত্বের কারণে একজন ক্রীড়াবিদের কেরিয়ার ক্ষতিগ্রস্ত হওয়া উচিত নয়। আদালত আরও জানায়, বিনেশের মতো আন্তর্জাতিক মানের অ্যাথলিটের ক্ষেত্রে বিশেষ ছাড় দেওয়া যেতেই পারে। তাঁকে ট্রায়ালে অংশ নিতে না দিলে তা দেশের পক্ষেই লজ্জার। (Vinesh Phogat)

উল্লেখ্য, কমনওয়েলথ গেমস-সহ বিশ্বস্তরের একাধিক প্রতিযোগিতায় ভারতের হয়ে পদক জিতেছেন বিনেশ ফোগাট। দীর্ঘ লড়াইয়ের পর আবার মাটে ফেরার সুযোগ পাওয়ায় তাঁর সমর্থকদের মধ্যেও খুশির আবহ তৈরি হয়েছে। (Vinesh Phogat)

TV নয়, YouTube-এ ফ্রিতে দেখা যাবে বিশ্বকাপ, কীভাবে দেখবেন?


Exit mobile version