---Advertisement---
lifezone nursing home

TV নয়, YouTube-এ ফ্রিতে দেখা যাবে বিশ্বকাপ, কীভাবে দেখবেন?

May 27, 2026 5:36 PM
---Advertisement---

বিশ্বকাপ ফুটবল কোথায় দেখা যাবে, তা নিয়ে এখনও ধোঁয়াশায় রয়েছেন ভারতীয় ফুটবলপ্রেমীরা। সম্প্রচার স্বত্বের জন্য FIFA-র উচ্চ দর শুনে অনেক সংস্থাই আগ্রহ দেখায়নি। যদিও পরে সেই দাম কমানো হয়েছে এবং নতুন করে সম্প্রচারের সম্ভাবনাও তৈরি হয়েছে। এর মধ্যেই ব্রাজ়িলের সমর্থকদের জন্য এল বড় সুখবর। ইতিহাসে প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপের ম্যাচ তারা ইউটিউবে সম্পূর্ণ বিনামূল্যে দেখতে পারবেন। আর এই পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে রয়েছে ব্রাজ়িলের ডিজিটাল স্পোর্টস প্ল্যাটফর্ম CazeTV। সম্প্রতি পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এই সংস্থার সঙ্গে যুক্ত হওয়ার পর থেকেই বিষয়টি আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকে মনে করছেন, ভবিষ্যতের স্পোর্টস সম্প্রচারের ধরণই বদলে দিতে পারে এই উদ্যোগ।২০২৬ সালের ফিফা বিশ্বকাপ আয়োজন করা হবে আমেরিকা, কানাডা এবং মেক্সিকোয়। সেই টুর্নামেন্টের মোট ১০৪টি ম্যাচ ব্রাজ়িলে 4K মানের সম্প্রচারে দেখাবে CazeTV। শুধু লাইভ ম্যাচ নয়, প্রতিদিন থাকবে বিশেষ অনুষ্ঠান, নেপথ্যের গল্প, বিভিন্ন বিশ্লেষণমূলক শো এবং তরুণ দর্শকদের জন্য ইন্টারঅ্যাকটিভ কনটেন্টও। (FIFA World Cup)

ফিফা ২০২৫ সালের জুলাই মাসেই এই চুক্তির কথা ঘোষণা করেছিল। তবে সম্প্রতি রোনাল্ডো ব্রাজ়িলের স্পোর্টস মিডিয়া সংস্থা LiveModeTV-তে বড় অঙ্কের বিনিয়োগ করার পর বিষয়টি নতুন করে আলোচনায় উঠে আসে। কারণ তিনি কোনও প্রচলিত টিভি নেটওয়ার্ক নয়, বরং ইউটিউব-নির্ভর একটি ডিজিটাল প্ল্যাটফর্মের উপর আস্থা রেখেছেন। (FIFA World Cup)

২০২২ সালে জনপ্রিয় ব্রাজ়িলিয়ান ইউটিউবার ও স্ট্রিমার ক্যাসিমিরো মিগুয়েল এবং LiveMode-এর যৌথ উদ্যোগে শুরু হয় CazeTV। প্রথমে কাতার বিশ্বকাপের কয়েকটি ম্যাচ স্ট্রিম করলেও পরবর্তীতে তারা ফিফা মহিলা বিশ্বকাপ, ক্লাব বিশ্বকাপ, অলিম্পিক গেমস এবং দক্ষিণ আমেরিকার একাধিক বড় টুর্নামেন্ট সম্প্রচার করতে শুরু করে। (FIFA World Cup)

মাত্র চার বছরের মধ্যেই CazeTV বিশ্বের অন্যতম জনপ্রিয় ডিজিটাল স্পোর্টস সম্প্রচার প্ল্যাটফর্ম হয়ে উঠেছে। বর্তমানে ইউটিউবে তাদের সাবস্ক্রাইবার সংখ্যা প্রায় ২ কোটি ৬৯ লক্ষ। শুধু ২০২৫ সালেই তাদের ভিডিয়োর মোট ভিউ পৌঁছেছে ৩.৭ বিলিয়নে। ইউটিউবের ইতিহাসে সবচেয়ে বড় ১৬টি লাইভ সম্প্রচারের মধ্যে ১১টিই CazeTV-এর দখলে রয়েছে।

২০২২ বিশ্বকাপে ব্রাজ়িল বনাম ক্রোয়েশিয়ার কোয়ার্টার ফাইনালের সময় একসঙ্গে প্রায় ৬.৯ মিলিয়ন ডিভাইসে ম্যাচ দেখা হয়েছিল, যা এখনও ইউটিউব লাইভ দর্শকের রেকর্ড। আবার ২০২৫ সালে ফ্ল্যামেঙ্গো বনাম Chelsea F.C. ক্লাব বিশ্বকাপ ম্যাচেও একসঙ্গে ৫.৬ মিলিয়ন দর্শক যুক্ত হয়েছিলেন। (FIFA World Cup)

বিশেষজ্ঞদের মতে, ব্রাজ়িলের নতুন প্রজন্মের দর্শকদের দেখার অভ্যাস বদলেই এই সাফল্যের মূল কারণ। এখন আর কেবল টিভি বা সাবস্ক্রিপশনভিত্তিক স্ট্রিমিংয়ের উপর নির্ভর না করে, তরুণরা মোবাইল, ইউটিউব এবং সোশ্যাল মিডিয়াতেই লাইভ খেলা দেখতে বেশি স্বচ্ছন্দ। সেই জায়গাতেই দ্রুত জনপ্রিয়তা অর্জন করেছে CazeTV।

বিনিয়োগের পর দেওয়া এক বিবৃতিতে রোনাল্ডো বলেন, খেলাধুলা মানুষের জীবন বদলে দিতে পারে এবং ইউটিউব ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বড় টুর্নামেন্টকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়াই তাদের লক্ষ্য। (FIFA World Cup)

শুধু ব্রাজ়িলেই নয়, LiveModeTV ইতিমধ্যেই পর্তুগালেও সম্প্রচার শুরু করেছে। সেখানে ২০২৬ বিশ্বকাপের ৩৪টি ম্যাচ ইউটিউবে বিনামূল্যে দেখানো হবে, যার মধ্যে থাকবে পর্তুগালের সব ম্যাচও।

ফিফাও এখন ধীরে ধীরে ডিজিটাল ও ক্রিয়েটর-নির্ভর সম্প্রচার মডেলের দিকে ঝুঁকছে। তাদের মতে, CazeTV-এর মতো প্ল্যাটফর্ম তরুণ দর্শকদের সঙ্গে বিশ্বকাপের সংযোগ আরও গভীর করবে। কারণ এখানে শুধু ম্যাচ দেখানো হয় না, দর্শকদের সঙ্গে লাইভ ইন্টারঅ্যাকশন, কনটেন্ট ক্রিয়েটরদের অংশগ্রহণ এবং সোশ্যাল মিডিয়া সংস্কৃতিকেও সম্প্রচারের গুরুত্বপূর্ণ অংশ করে তোলা হয়েছে। (FIFA World Cup)

ইতিমধ্যেই ভবিষ্যতের পরিকল্পনাও শুরু করে দিয়েছে CazeTV। ২০২৭ মহিলা বিশ্বকাপ, La Liga, কোপা লিবার্তাদোরেস, Bundesliga, সিরি আ, National Football League এবং ২০২৮ অলিম্পিক পর্যন্ত একাধিক বড় টুর্নামেন্টের সম্প্রচার স্বত্ব ইতিমধ্যেই কিনে ফেলেছে তারা। (FIFA World Cup)

অপেক্ষার অবসান, ভারতে ফিফা বিশ্বকাপ ২০২৬ সম্প্রচার নিয়ে বড় আপডেট


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment