---Advertisement---
lifezone nursing home

Winter Olympics:৩ দিনে শেষ ১০ হাজার প্যাকেট, কন্ডোম যোগাতে হিমসিম খাচ্ছে অলিম্পিক কমিটি

February 14, 2026 9:57 PM
---Advertisement---

শুরু হয়েছে শীতকালীন অলিম্পিক্স। তবে এবারে ইতালির মিলান-কোর্টিনায় আয়োজিত ২০২৬ শীতকালীন অলিম্পিক্স গেমসে অপ্রত্যাশিত এক পরিস্থিতি দেখা দিয়েছে। অলিম্পিক্স ভিলেজে খেলোয়াড়দের জন্য রাখা প্রায় ১০ হাজার প্যাকেট কন্ডোম মাত্র তিন দিনের মধ্যেই শেষ হয়ে গেছে। উদ্যোক্তারা তড়িঘড়ি নতুন স্টকের ব্যবস্থা করছেন। Winter Olympics

প্রতি বছরই অলিম্পিক্স ভিলেজে খেলতে আসা খেলোয়াড়দের ঘরে অন্যান্য প্রয়োজনীয় জিনিসের সঙ্গে কন্ডোমের পর্যাপ্ত সরবরাহ করা হয় আয়োজকদের তরফ থেকে। ১৯৮৮ সালে সিওল অলিম্পিক্স এর ভিলেজে প্রথমবারের মতো এই প্রতিযোগীদের জন্য বিনামূল্যে কন্ডোম সরবরাহের ব্যবস্থা করা হয়। বহু দেশ থেকে অনেক প্রতিযোগী আসেন এই অলিম্পিক্স গেমসে এবং দীর্ঘদিন একসঙ্গে এখানে সময় কাটান। ফলে তাদের প্রয়োজনের কথা মাথায় রেখে যৌন রোগ প্রতিরোধ করতে এবং নিরাপদ যৌনতার লক্ষ্যেই এই ব্যবস্থা গ্রহণ করা হয়।

যদিও ২০২০-তে মহামারির আবহে এই বিষয়ে নিষেধাজ্ঞা ছিল। তবে পরে ২০২৪ থেকে পুনরায় অলিম্পিক্স গেমসে অবাধ যৌনতার জন্য বিনামূল্যে কন্ডোম বিলি শুরু হয়। সেই মতোই এবারও প্রস্তুত ছিলেন উদ্যোক্তারা। আয়োজকদের কথায়, প্রাথমিকভাবে ২,৯০০ প্রতিযোগীর জন্য প্রায় ৯,৭০০টি কন্ডোম বিতরণ করা হয়েছিল। তবে ক্রীড়াবিদদের মধ্যে কন্ডোমের চাহিদার হার প্রত্যাশাকে ছাড়িয়ে গিয়েছে।

কিন্তু এই অবস্থা হলো কেন? এই পরিস্থিতির জন্য সরবরাহের ঘাটতিকেই দায়ী করছেন সবাই। এর আগে প্যারিস অলিম্পিক্স বা অন্যান্য দেশে আয়োজিত গেমসে কন্ডোমের যোগান ছিল পর্যাপ্ত। তবে এবার তা তুলনামূলকভাবে কম। তাই এই দুর্যোগ। Winter Olympics

অলিম্পিক্সের কর্মকর্তারা ঘাটতির কথা স্বীকার করে নিয়েছেন। তবে এই মুহূর্তে নতুন করে কন্ডোমের যোগান দিতে কার্যত হিমশিম খাচ্ছেন তাঁরা। যদিও তাঁরা জানিয়েছেন, শীতকালীন অলিম্পিকের বাকি দিনগুলির জন্য পর্যাপ্ত কন্ডোম যাতে সরবরাহ যায়, তা নিশ্চিত করার জন্য যথাযথ চেষ্টা চলছে।


Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment