Site icon Hindustan News Point

যুবভারতীর সামনে থেকে সরানো হল মমতার ভাবনায় তৈরি বিতর্কিত মূর্তি

Yuva Bharati Statue Demolished

অবশেষে সরানো হল বহু বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে ওঠা যুবভারতী ক্রীড়াঙ্গনের সামনের সেই বিশাল মূর্তি (Yuva Bharati Statue Demolished) । শনিবার সকালে দেখা যায়, সল্টলেকের বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনের ভিআইপি গেটের বাইরে থাকা ভাস্কর্যটি সরিয়ে দেওয়া হয়েছে। সে কাজটি করেছে রাজ্যের ক্রীড়া দফতর।

কয়েক দিন আগেই ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক প্রকাশ্যে , স্টেডিয়ামের সামনে থাকা এই মূর্তি আর রাখা হবে না। তাঁর সেই ঘোষণার পর খুব অল্প সময়ের মধ্যেই বাস্তবে কার্যকর হল সিদ্ধান্ত। (Yuva Bharati Statue Demolished)

এই মূর্তিটি দীর্ঘদিন ধরেই বিতর্কের বিষয় ছিল। ২০১৭ সালে ভারতে আয়োজিত অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে যখন যুবভারতী স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানে সাজানো হয়, তখনই স্টেডিয়ামের ভিআইপি গেটের সামনে এই ভাস্কর্য বসানো হয়েছিল। মাঠে অ্যাস্ট্রোটার্ফ তুলে প্রাকৃতিক ঘাস, নতুন বাকেট সিট, আধুনিক অনুশীলন ব্যবস্থা এবং অবকাঠামোগত বদলের পাশাপাশি তৈরি হয়েছিল এই বিশেষ মূর্তিটি।

মূর্তির গঠনে ছিল ফুটবলারের পোশাক পরা কোমর পর্যন্ত একটি মানবদেহের অংশ, নিচে দু’টি পা, তার উপরে একটি বড় গোলক এবং সেই গোলকের গায়ে বিশ্ববাংলার প্রতীক। দুই পাশে ফুটবল ছিল, যার একটিতে লেখা ছিল ‘জয়ী’। তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনা ও নকশা থেকেই এই কাঠামো তৈরি হয়েছিল বলে সেই সময় উল্লেখ করা হয়েছিল ফলকেও।

তবে শুরু থেকেই মূর্তি নিয়ে প্রশ্ন উঠেছিল ফুটবলপ্রেমীদের একাংশের মধ্যে। তাঁদের বক্তব্য ছিল, আন্তর্জাতিক মানের ফুটবল স্টেডিয়ামের সামনে এমন বিমূর্ত নকশার পরিবর্তে বাংলার বা ভারতের কোনও কিংবদন্তি ফুটবলারের মূর্তি বসানো হলে তা আরও বেশি মানানসই হতো। যদিও আগের সরকার এই বিষয়ে কোনও পরিবর্তনের পথে হাঁটেনি।

তালা ঝুলল রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে, দখলমুক্তির পথে ঐতিহ্যের মাঠ- ফিরবে কি সেই পুরনো দিন?

রাজ্যে সরকার বদলের পর থেকেই ক্রীড়া অবকাঠামোয় একাধিক পরিবর্তনের ইঙ্গিত মিলছিল। দায়িত্ব নেওয়ার পর ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক জানিয়েছিলেন, রাজ্যের স্টেডিয়ামগুলিকে নতুনভাবে সাজানো হবে। রবীন্দ্র সরোবর স্টেডিয়ামকে নতুনভাবে গড়ে তোলা, মেসি কাণ্ডের ফাইল খোলা থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে পুরনো প্রতীকী উপস্থিতি সরানো এবং ক্রীড়া প্রশাসনে পরিবর্তনের কথা বলা হয়েছিল।

এর মধ্যেই যুবভারতীতেও একাধিক বদল দেখা যায়। স্টেডিয়ামের উপরে থাকা বিশ্ববাংলার ‘ব’ প্রতীক সরিয়ে সেখানে অশোক স্তম্ভ বসানো হয়েছে। প্লেয়ার্স টানেলের দুই পাশে থাকা প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছবি সাদা কাপড়ে ঢেকে দেওয়া হয়েছে। আর এবার সবচেয়ে দৃশ্যমান পদক্ষেপ হিসেবে সরানো হল ভিভিআইপি গেটের বাইরের মূর্তিটি। (Yuva Bharati Statue Demolished)

সম্প্রতি আইএসএলের কলকাতা ডার্বি দেখতে গিয়ে ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক সাংবাদিকদের সামনে এই মূর্তি নিয়ে কড়া মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন, যুবভারতীর মতো আন্তর্জাতিক মানের স্টেডিয়ামের সামনে এমন কাঠামো উপযুক্ত নয় এবং সেটি পরিবর্তন করা হবে। (Yuva Bharati Statue Demolished) তাঁর বক্তব্য ছিল, এমন কিছু থাকা উচিত যা ক্রীড়া ঐতিহ্যকে আরও ভালোভাবে তুলে ধরবে।

(Yuva Bharati Statue Demolished) আপাতত মূর্তির বড় অংশ সরিয়ে দেওয়া হয়েছে। যদিও গোড়া থেকে পুরো কাঠামো তুলে ফেলা হয়নি বলেই জানা যাচ্ছে। এখনও কিছু অংশ অস্থায়ীভাবে রয়েছে, যা পরবর্তীতে সরানো হতে পারে।

ক্রীড়ামন্ত্রীর বক্তব্য অনুযায়ী, ভবিষ্যতে ওই জায়গায় কোনও একজন ক্রীড়াবিদের মূর্তি বসানো হতে পারে। তবে সেই ক্রীড়াব্যক্তিত্ব কে হবেন, তা এখনও চূড়ান্ত হয়নি। ফুটবলপ্রেমীদের একাংশ ইতিমধ্যেই দাবি তুলেছেন, সেখানে বাংলা বা ভারতের কোনও কিংবদন্তি ফুটবলারের মূর্তি স্থাপন করা হোক।

নতুন মরসুমের আগে যুবভারতীর এই পরিবর্তনকে শুধু একটি মূর্তি অপসারণ নয় বরং রাজ্যের ক্রীড়া অবকাঠামো ও প্রতীকী উপস্থাপনার নতুন অধ্যায়ের সূচনা হিসেবেই দেখছে ক্রীড়ামহল।

প্লে-অফের লড়াইয়ের আগে কেকেআরে বড় ধাক্কা! ছিটকে গেলেন অঙ্গকৃষ্ণ রঘুবংশী


Exit mobile version