রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

WhatsApp-এ PAN বা Aadhar-এর ছবি পাঠাচ্ছেন? অজান্তেই ডেকে আনছেন বিপদ

Published on: August 18, 2026
Data Sharing by Whatsapp
---Advertisement---

‘আপনার প্যান, আধার কার্ডের নম্বরটা হোয়াটসঅ্যাপ করে দিন তো’, এরকম কথা আমরা প্রতিনিয়তই শুনে থাকি। সে কোনও সরকারি কাজ করতে গিয়ে হোক, সাইবার ক্যাফেতে ফর্ম ফিলআপ করতে গিয়ে হোক, বাড়ি ভাড়া বা কেনাবেচার ক্ষেত্রে প্রপার্টি ব্রোকার হোক, আবার কখনও হোটেলে পরিচয় যাচাইয়ের সময়ও এমন নথি চাওয়া হয়। ব্যাপারটি আপাতভাবে খুব স্বাভাবিক লাগলেও এর মধ্যেই লুকিয়ে আছে বড় ঝুঁকি। ভাবছেন সেটা কী রকম?

আসলে WhatsApp-এ একটি নথি পাঠানোর পর সেটি শুধু যাঁকে পাঠালেন, তাঁর কাছেই সীমাবদ্ধ থাকবে এমন নিশ্চয়তা নেই। আপনার PAN, Aadhaar বা ব্যাঙ্ক স্টেটমেন্ট অন্য কারও ফোন, কম্পিউটার কিংবা ক্লাউড স্টোরেজে বছরের পর বছর থেকে যেতে পারে। আর আপনি হয়তো সে কথা জানতেই পারলেন না। আর সেখান থেকে হয়তো ভবিষ্যতে আপনার সঙ্গে কোন বড়সড় স্ক্যাম হলো। (Data Sharing by Whatsapp)

‘সেন্ড’ করার পরেই আসল সমস্যা শুরু

যখনই আপনি Whatsapp-এ নথি পাঠান তারপর সংশ্লিষ্ট ব্যক্তি সেটি নিজের ফোন বা ল্যাপটপে ডাউনলোড করে রাখতে পারেন। অনেক সময় সেই ফাইল আবার স্বয়ংক্রিয়ভাবে কোনও ক্লাউড অ্যাকাউন্টেও ব্যাকআপ হয়ে যায়। যিনি নথিটি নিয়েছেন তিনি হয়তো সম্পূর্ণ সৎ এবং দায়িত্বশীল। তবুও তাঁর ফোন বা অ্যাকাউন্ট ভবিষ্যতে হ্যাক হলে আপনার বহু পুরনো নথিও ফাঁস হয়ে যেতে পারে।

ডিজিটাল ট্রাস্ট প্ল্যাটফর্ম Digio-র সহ-প্রতিষ্ঠাতা ও CEO অভিনব পরাশরের কথায়, মানুষ মনে করেন তাঁরা কোনও ঋণদাতা সংস্থা বা হোটেলকে নথি পাঠাচ্ছেন। বাস্তবে অনেক সময় সেই নথি চলে যাচ্ছে কোনও কর্মীর ব্যক্তিগত ফোনে। ফলে নিজের তথ্যের উপর নিয়ন্ত্রণ অনেকটাই হারিয়ে ফেলছেন গ্রাহক।

কোনও সংস্থার নিজস্ব সুরক্ষিত ব্যবস্থার বদলে যদি ব্যক্তিগত WhatsApp নম্বরে PAN, Aadhaar বা ব্যাঙ্কের কাগজপত্র নেওয়া হয়, তাহলে একই নথির একাধিক কপি তৈরি হওয়ার সম্ভাবনা থাকে। আর এইসব তথ্য ভুল হাতে পড়লেই শুরু হয় অচেনা ফোন বা মেসেজের ঝামেলা। আরও বড় বিপদ হলো, ব্যক্তিগত তথ্য ব্যবহার করে পরিচয় চুরি বা Identity Theft-এর মতো ঘটনাও ঘটতে পারে। তাহলে কী করবেন?

WhatsApp নয়, সংস্থার অফিসিয়াল সিস্টেমই বেশি নিরাপদ

এর অর্থ এই নয় যে PAN, Aadhaar বা অন্য কোনও পরিচয়পত্র কাউকেই দেওয়া যাবে না। ব্যাঙ্ক, ঋণদাতা সংস্থা, হোটেল কিংবা অন্যান্য প্রতিষ্ঠানের ক্ষেত্রে পরিচয় যাচাইয়ের জন্য এই তথ্য সত্যিই প্রয়োজন হতে পারে। আসল বিষয় হলো, কীভাবে বা কোন মাধ্যমে সেই তথ্য দেওয়া হচ্ছে।

অভিনব পরাশরের মতে, শুধু নথির কপি সংগ্রহ করার বদলে সংস্থাগুলির ‘Selective Verification’-এর দিকে যাওয়া উচিত। অর্থাৎ কোনও কর্মীর ব্যক্তিগত WhatsApp নম্বরে PAN বা Aadhaar-এর ছবি পাঠানোর বদলে সংস্থার নিজস্ব অফিসিয়াল ডিজিটাল ফর্ম বা সুরক্ষিত ডকুমেন্ট-আপলোড সিস্টেম ব্যবহার করা অনেক বেশি নিরাপদ। এই ধরনের ব্যবস্থায় স্বয়ংক্রিয়ভাবে তথ্য যাচাই করা যায়। এতে ব্যক্তিগত ফোনের বদলে একটি সংগঠিত ও নিয়ন্ত্রিত ব্যবস্থার মধ্যে পরিচয় যাচাই হয়।

বিদেশের মাটিতে প্রেম নিবেদন, প্রেরণার জীবনে কি তবে বিয়ের ছোঁয়া?

DPDP Act-ও বলছে, ব্যক্তিগত তথ্য ব্যবহারে সতর্ক হতে হবে

ভারতের Digital Personal Data Protection বা DPDP কাঠামোতেও ব্যক্তিগত তথ্য কীভাবে সংগ্রহ ও ব্যবহার করা হচ্ছে, তার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। সহজ কথায়, কোনও ব্যক্তির তথ্য কেন নেওয়া হচ্ছে, কী উদ্দেশ্যে ব্যবহার করা হবে এবং কীভাবে তা সামলানো হচ্ছে—এসব বিষয় গুরুত্বপূর্ণ। (Data Sharing by Whatsapp)

অফিসিয়াল ব্যবসায়িক পোর্টালের মাধ্যমে তথ্য দিলে সাধারণত বোঝা সহজ হয়, কোন সংস্থা তথ্য সংগ্রহ করছে এবং কী কারণে করছে। কিন্তু কোনও কর্মীর ব্যক্তিগত নম্বরে একটি PDF পাঠিয়ে দিলে সেই তথ্য পরে কোথায় গেল, আর কতগুলি কপি তৈরি হলো তা জানা কঠিন।

তাই পরের বার কেউ WhatsApp-এ PAN, Aadhaar বা ব্যাঙ্ক স্টেটমেন্ট চাইলে সঙ্গে সঙ্গে ‘Send’ করার আগে একটু থামুন। সম্ভব হলে সংশ্লিষ্ট সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট বা নিরাপদ ডকুমেন্ট-আপলোড লিঙ্ক চান। সংস্থার নিজস্ব verification system থাকলে সেটিই ব্যবহার করুন।

আর কোনও কারণে WhatsApp-এই নথি পাঠানো একান্ত প্রয়োজন হলে, বিশেষজ্ঞদের পরামর্শ password-protected file পাঠানো এবং সেই ফাইলের password আলাদা মাধ্যমে জানানো। তাই আতঙ্কিত নয় সতর্ক হয়ে নিজের তথ্য অন্যের সঙ্গে ভাগ করে নিন।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

3 thoughts on “WhatsApp-এ PAN বা Aadhar-এর ছবি পাঠাচ্ছেন? অজান্তেই ডেকে আনছেন বিপদ”

  1. [4412]soc88 | Link Vào Chính Thức – Nhà Cái Casino Uy Tín Hàng Đầu,soc88 cung cấp link vào chính thức an toàn. Trải nghiệm sòng bài trực tuyến đẳng cấp, hướng dẫn chơi baccarat chi tiết và nạp tiền nhanh chóng. Truy cập ngay để khám phá. visit: soc88

    Reply

Leave a Comment