Site icon Hindustan News Point

চালের ড্রামে ভেজা ফোন? উপকারের চেয়ে অপকারই বেশি!

Wet Phone in Rice

সাধের স্মার্টফোনটি একবারও হাত থেকে পড়েনি এমন মানুষ খুবই কম আছেন। অনেকের হাত থেকে তো ফোন আবার জলে পড়ে গিয়েছে। আর বৃষ্টিতে ভিজে যাওয়া তো রয়েইছে। (Wet Phone in Rice) আর ফোন জলে পড়লে বা বৃষ্টিতে ভিজলে আমাদের মাথায় প্রথম যে বুদ্ধিটা আসে, তা হলো— তড়িঘড়ি ফোনটা চালের ড্রামে রেখে দেওয়া। বছরের পর বছর ধরে চলে আসা এই ঘরোয়া ‘টোটকা’ কি সত্যিই কাজ করে? প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন— একদমই নয়, বরং এটি একটি মারাত্মক ভুল।

(Wet Phone in Rice) অনেকের ধারণা চাল ফোনের সমস্ত জল শুষে নেয়। কিন্তু বাস্তবে, চালের আর্দ্রতা শোষণ করার ক্ষমতা অত্যন্ত ধীর। উল্টে চালের সূক্ষ্ম গুঁড়ো এবং স্টার্চ ফোনের চার্জিং পোর্ট, হেডফোন জ্যাক এবং স্পিকারের ভিতরে ঢুকে যায়। ফোনের ভেতরের জলীয় বাষ্পের সংস্পর্শে এসে এই গুঁড়ো আঠারো মতো জমে গিয়ে মাদারবোর্ড এবং সার্কিটকে বিকল করে দিতে পারে। (Wet Phone in Rice) আইফোন নির্মাতা সংস্থা ‘অ্যাপল’-ও সম্প্রতি তাদের ইউজারদের এই কাজ করতে বারণ করেছে।

তা হলে ফোন জলে ভিজলে কী করবেন?

বিশেষ টিপস: ফোনের স্পিকারে জল ঢুকলে গুগল-এ গিয়ে ‘Fix My Speakers’ ওয়েবসাইটটি সার্চ করুন বা একই নামে ইউটিউবে ভিডিয়ো পাবেন। ওখানকার বিশেষ হাই-ফ্রিকোয়েন্সি সাউন্ড ভাইব্রেশন তৈরি করে স্পিকারের জল নিমেষেই বাইরে বের করে দেয়।

আরও পড়ুন: টেক-টোটকা: স্মার্টফোন অতিরিক্ত গরম হচ্ছে? ভুলেও এই কাজগুলো করবেন না


Exit mobile version