রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

টেক-টোটকা: স্মার্টফোন অতিরিক্ত গরম হচ্ছে? ভুলেও এই কাজগুলো করবেন না

Published on: July 1, 2026
Overheating
---Advertisement---

বাইরে গরম এবং সারাক্ষণ মোবাইল ব্যবহারের ফলে সবাই একটাই সমস্যার মুখোমুখি হন। তা হলো স্মার্টফোন (Overheating) অতিরিক্ত গরম হয়ে যাওয়া। আর স্মার্টফোন যতটা গুরুত্বপূর্ণ তাতে এটিকে ছাড়া এক মুহূর্তও থাকা যায় না। ফলে ফোন গরম হয়ে গেলে আমরা অনেকেই বিরক্ত হয়ে বা তাড়াহুড়ো করে এমন কিছু কাজ করে ফেলি, যা ফোনের বড় ক্ষতি করতে পারে। তাই ফোন গরম হলে কোন কাজগুলো একদমই করা উচিত নয়, তা জেনে নেওয়া জরুরি।

ফোন গরম হয়ে গেলে কোন কাজগুলো করা থেকে বিরত থাকবেন?

ফ্রিজে ফোন ঢোকাবেন না: ফোন দ্রুত ঠাণ্ডা করার জন্য অনেকেই এটি ফ্রিজে বা এসির একদম সামনে রেখে দেন। এটি স্মার্টফোনের জন্য সবচেয়ে ক্ষতিকর। তাপমাত্রার আচমকা পরিবর্তনের ফলে ফোনের ভেতরে আর্দ্রতা বা জলীয় বাষ্প জমে যেতে পারে। এর ফলে মাদারবোর্ডে শর্টসার্কিট হয়ে ফোনটি ডেড হয়ে যেতে পারে।

চার্জে বসানো অবস্থায় ব্যবহার নয়: চার্জে থাকা অবস্থায় ফোন গরম হলে প্রথমেই চার্জার থেকে ফোনটি ডিসকানেক্ট করুন। গরম অবস্থায় চার্জ দিলে বা ফোন ব্যবহার করলে ব্যাটারির ওপর অতিরিক্ত চাপ পড়ে, যা থেকে ব্যাটারি ফুলে যাওয়া বা এমনকি বিস্ফোরণ ঘটারও আশঙ্কা থাকে।

মোটা কভার পরিয়ে রাখবেন না: ফোনের সুরক্ষার জন্য আমরা যে শক্ত বা চামড়ার ব্যাক কভার ব্যবহার করি, তা অনেক সময় ভেতরের তাপকে বাইরে বের হতে দেয় না। তাই ফোন (Overheating) অতিরিক্ত গরম হলে সবার আগে কভারটি খুলে ফেলুন, যাতে স্বাভাবিক প্রক্রিয়ায় তাপ বেরিয়ে যেতে পারে।

ভারী অ্যাপ বা গেম চালানো বন্ধ করুন: ফোন (Overheating) গরম হওয়ার পরেও যদি আপনি হাই-গ্রাফিক্স গেম, ক্যামেরা, ভিডিয়ো রেকর্ডিং বা GPS ব্যবহার করতে থাকেন, তবে প্রসেসরের ওপর চাপ বাড়তে থাকবে। তাই সাময়িকভাবে ব্যাকগ্রাউন্ডের সব ভারী অ্যাপ বন্ধ করে দিন এবং ফোনটাকে রুম টেম্পারেচারে রেখে দিন।

সরাসরি রোদে ফেলে রাখবেন না: গাড়ির ড্যাশবোর্ডে বা জানালার পাশে যেখানে সরাসরি সূর্যের আলো পড়ছে সেখানে ফোন ফেলে রাখবেন না। বাইরের অতিরিক্ত গরমে ফোনের স্ক্রিন এবং ভেতরের যন্ত্রাংশ বিকল হওয়ার মারাত্মক ঝুঁকি থাকে।

আরও পড়ুন: মেমোরি ফুল? ছবি ডিলিট না করেই ফোন ফাঁকা করার ৪ উপায়

তাহলে কী করবেন?

ফোন (Overheating) গরম হয়ে গেলে সবচেয়ে নিরাপদ উপায় হলো, ফোনটির কাজ থামিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিন। সম্ভব হলে বন্ধ করে রাখতে পারেন। বিকল্প হিসেবে এয়ারপ্লেন মোড অন করে স্বাভাবিক ঘরে ছায়াযুক্ত কোনও জায়গায় রেখে দিন। এতে প্রসেসর ও ব্যাটারি বিশ্রাম পাবে এবং ফোনটি নিজে থেকেই ধীরে ধীরে স্বাভাবিক তাপমাত্রায় ফিরে আসবে।


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment