স্মার্টফোনের ব্যাটারির ক্ষমতা আগের তুলনায় অনেক বেড়েছে। (Battery Drain) তবুও দিনের শেষে ‘লো ব্যাটারি’ সতর্কবার্তা যেন নিত্যসঙ্গী। 5G, AI, সোশ্যাল মিডিয়া ও ভিডিয়ো স্ট্রিমিংয়ের বাড়তি ব্যবহার এমন গতিতে বেড়েছে যে, বড় ব্যাটারিও সেই চাহিদার সঙ্গে তাল মেলাতে রীতিমতো হিমশিম খাচ্ছে। ফলে আবারও ফিরে এসেছে ‘ব্যাটারি অ্যানজাইটি’।
কারণ ১: আগের চেয়ে অনেক বেড়েছে স্ক্রিন টাইম
data.ai-এর তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে স্মার্টফোনে দৈনিক গড় স্ক্রিন টাইম এখন প্রায় ৪ ঘণ্টা ৩৭ মিনিট। এর মধ্যে প্রায় ৩৫ শতাংশ সময় কাটছে ভিডিয়ো ও বিনোদনমূলক কনটেন্টে, ২৭ শতাংশ সোশ্যাল মিডিয়ায় এবং ১৬ শতাংশ গেমিংয়ে। উজ্জ্বল ডিসপ্লে, উচ্চ রিফ্রেশ রেট ও নিরবচ্ছিন্ন ইন্টারনেট ব্যবহারের কারণে দ্রুত (Battery Drain) ব্যাটারি খরচ হচ্ছে।
কারণ ২: ৫জি নেটওয়ার্ক বেশি চার্জ খরচ করে
বিশেষজ্ঞদের মতে, 4G-র তুলনায় 5G নেটওয়ার্ক প্রতি ঘণ্টায় ১০ থেকে ২০ শতাংশ বেশি ব্যাটারি ব্যবহার করতে পারে, বিশেষ করে দুর্বল সিগন্যালের এলাকায়।
কারণ ৩: AI ফিচার সবসময় ব্যাকগ্রাউন্ডে সক্রিয়
(Battery Drain) রিয়েল-টাইম ফটো প্রসেসিং, সবসময় সক্রিয় ভয়েস অ্যাসিস্ট্যান্ট ও অন-ডিভাইস জেনারেটিভ AI টুল ব্যাকগ্রাউন্ডে চলতে থাকায় অতিরিক্ত চার্জ খরচ হয়।
কারণ ৪: বড় ব্যাটারি মানেই বেশি ব্যাকআপ নয়
Counterpoint Research-এর তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারিতে স্মার্টফোনের গড় ব্যাটারি ক্ষমতা বেড়ে দাঁড়িয়েছে ৫,২৯১mAh। সিলিকন-কার্বন ব্যাটারি প্রযুক্তির কারণে এক বছরে প্রায় ৪০০mAh বৃদ্ধি হয়েছে। কিন্তু বাস্তবে ব্যবহারকারীরা সেই অনুপাতে বেশি ব্যাকআপ পাচ্ছেন না।
টেক-টোটকা: স্মার্টফোন অতিরিক্ত গরম হচ্ছে? ভুলেও এই কাজগুলো করবেন না
কারণ ৫: ফোন এখন আগের তুলনায় অনেক বেশি কাজ করে
উচ্চ রিফ্রেশ রেট ডিসপ্লে, অলওয়েজ-অন অ্যাপ, নোটিফিকেশন, লোকেশন সার্ভিস এবং AI ফিচারের কারণে ব্যাটারির ওপর চাপ আগের যেকোনও সময়ের তুলনায় বেশি।
কারণ ৬: শুধু ব্যাটারি নয়, গুরুত্বপূর্ণ সফটওয়্যার অপ্টিমাইজেশনও
ব্যাটারি পরীক্ষায় দেখা গেছে, একই ক্ষমতার ব্যাটারি থাকা দুইটি ফ্ল্যাগশিপ ফোনের স্ক্রিন-অন টাইমে ৪ ঘণ্টা পর্যন্ত পার্থক্য হতে পারে। অর্থাৎ শুধু mAh নয়, প্রসেসর, সফটওয়্যার অপ্টিমাইজেশন ও ডিসপ্লের দক্ষতাও ব্যাটারি ব্যাকআপ নির্ধারণে বড় ভূমিকা রাখে।
কেন ফিরছে ‘ব্যাটারি অ্যানজাইটি’?
আসলে ব্যাটারি প্রযুক্তি আগের চেয়ে উন্নত হয়েছে। কিন্তু একই সঙ্গে ফোনে যুক্ত হয়েছে উজ্জ্বল ডিসপ্লে, উচ্চ রিফ্রেশ রেট, 5G, সবসময় চালু থাকা ব্যাকগ্রাউন্ড অ্যাপ এবং AI-নির্ভর একাধিক ফিচার। ফলে ব্যাটারির উন্নতির সঙ্গে সঙ্গে চাহিদাও বেড়েছে। (Battery Drain) তাই বড় ব্যাটারি থাকা সত্ত্বেও দিনের শেষ পর্যন্ত চার্জ ধরে রাখা এখনও স্মার্টফোন নির্মাতাদের জন্য বড় চ্যালেঞ্জ।
Battery Drain: সমাধান কী?
ব্যাটারি প্রযুক্তি উন্নত হলেও ব্যবহার ও ফিচারের চাহিদা আরও দ্রুত বাড়ছে। তাই শুধু বড় ব্যাটারি নয়, দক্ষ সফটওয়্যার অপ্টিমাইজেশন এবং ব্যবহারকারীর অভ্যাসই ভালো ব্যাটারি ব্যাকআপের মূল চাবিকাঠি।
মোবাইল নম্বর লুকিয়েই করা যাবে UPI পেমেন্ট, আসছে নয়া ফিচার?











