Site icon Hindustan News Point

Aajker Weather: ‘মাথা গরম’ দক্ষিণবঙ্গের, উত্তরের মেজাজ কুল, সপ্তাহের শুরু কেমন থাকবে আবহাওয়া?

Aajker Weather

দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা অব্যাহত, আর উত্তরবঙ্গের একাধিক জেলায় জারি হয়েছে ভারী বৃষ্টির সতর্কতা (Aajker Weather)। ভরা বৈশাখেও টানা ঝড়-বৃষ্টির কারণে গরম সেভাবে দাপট দেখাতে পারেনি। চলতি সপ্তাহ জুড়েই রাজ্যের দুই অংশেই অস্থির আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

হাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করছে। পাশাপাশি হিমালয় সংলগ্ন বঙ্গ এলাকায় একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এছাড়াও রাজ্যের উপর দিয়ে বিস্তৃত রয়েছে একটি নিম্নচাপ অক্ষরেখা। এই সমস্ত আবহাওয়াগত পরিস্থিতির জেরেই আগামী কয়েকদিন রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে।

‘পেট্রল-ডিজেল বুঝে ব্যবহার করুন’, দেশবাসীকে সতর্কবার্তা মোদীর, পরামর্শ ‘ওয়ার্ক ফ্রম হোম’-এর

সোমবার দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বজ্রপাত এবং ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও দু-এক জায়গায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

মঙ্গলবার বীরভূম ও মুর্শিদাবাদের কিছু এলাকায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। বুধবার ও বৃহস্পতিবার পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার ও শনিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। এরপর ধীরে ধীরে বৃষ্টির দাপট কমবে বলে জানাচ্ছেন আবহবিদরা।

অন্যদিকে উত্তরবঙ্গেও ঝড়বৃষ্টির পরিস্থিতি বজায় থাকবে। সোমবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ারে কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুরে দমকা হাওয়া বইতে পারে।

মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। কোথাও কোথাও ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রপাতের আশঙ্কাও রয়েছে।

শুক্রবার ও শনিবারও উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলা এবং ডুয়ার্স এলাকায় বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।


Exit mobile version