কলকাতার ফ্রি স্কুল স্ট্রিটে আগুন লাগা হোটেল পরিদর্শনে গেলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। গিয়ে তিনি সরাসরি তোপ দাগলেন প্রাক্তন মেয়র, CESC সহ বিভিন্ন বিভাগকে।
দমকল সূত্রে খবর, রাত ২টোর কিছু আগেই হোটেলের তিনতলায় আগুন লাগে। কাছেই দমকলের অফিস থাকায় দ্রুত একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে যায়। উদ্ধারকাজে নামে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনীও। তবে হোটেলটি সরু গলির মধ্যে অবস্থিত হওয়ায় প্রথমে সমস্যা হলেও পরে হোটেলের ভিতরে ঢুকে আবাসিকদের উদ্ধার করা হয়। (Agnimitra Paul)
সকালে ঘটনাস্থলে গিয়ে অগ্নিমিত্রা পালের প্রশ্ন, এত সরু রাস্তায় থাকা হোটেলগুলিকে কীভাবে ট্রেড লাইসেন্স ও ফায়ার লাইসেন্স দেওয়া হয়েছিল?
মন্ত্রীর আরও অভিযোগ, গত ১৫ বছরে এই হোটেলগুলির কোনও ফায়ার অডিট হয়নি। CESC কীভাবে সেখানে বিদ্যুৎ সংযোগের অনুমতি দিল, সেই প্রশ্নও তোলেন তিনি। তাঁর দাবি, হোটেলের পিছনে বেরোনোর রাস্তা ছিল বলে শোনা যাচ্ছে, কিন্তু সেখানে নতুন বিল্ডিং তৈরি হয়ে সেই পথ বন্ধ হয়ে গিয়েছিল কি না, সেটিও তদন্ত করা দরকার।
“ট্রেড লাইসেন্স যে কেউ পেতে পারে, সব দেখা সম্ভব নয়”, হোটেলে অগ্নিকাণ্ডে সাফাই ফিরহাদের
এদিন নাম না করে প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমকে নিশানা করে অগ্নিমিত্রা বলেন, এই ধরনের হোটেলকে অনুমোদন দেওয়ার ক্ষেত্রে পূর্বতন তৃণমূল সরকারের দায় রয়েছে, প্রাক্তন মেয়রেরও দায় আছে। তবে কেন এমন একটা ঘটনা ঘটলো তা জানতে দ্রুত তদন্ত করে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। (Agnimitra Paul)
মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে আগামিদিনে মৃতদের পরিবার এবং আহতদের কীভাবে সাহায্য করা হবে সেই বিষয়ে পরবর্তীতে জানানো হবে বলেও আশ্বাস দেন মন্ত্রী।











[8922]Turkitoto | Login Resmi Link Alternatif Slot Gacor Deposit Dana,Turkitoto menyediakan akses login resmi dan link alternatif terbaru. Nikmati kemudahan deposit dana tanpa potongan untuk bermain slot gacor hari ini. Daftar sekarang! visit: turkitoto
[8590]Kawat4d: Login Daftar Situs Slot Deposit Dana Terpercaya,kawat4d menyediakan akses login mudah dan daftar kawat4d apk untuk judi casino online terpercaya. Pelajari cara main slot gacor dan gabung sekarang juga. visit: kawat4d