রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

নেতাজি-বিতর্কে অনন্ত মহারাজের ক্ষমা, কী বললেন শুভেন্দু?

Published on: August 14, 2026
---Advertisement---

নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য অনন্ত মহারাজের ক্ষমা চাওয়াকে ইতিবাচক পদক্ষেপ হিসেবেই দেখছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর বক্তব্য, অনন্ত মহারাজ বর্ষীয়ান মানুষ। নিজের বক্তব্যের জন্য তিনি প্রকাশ্যে দুঃখপ্রকাশ করেছেন। তাই বিষয়টি ইতিবাচক দৃষ্টিতে দেখা উচিত। (Netaji controversy)

‘নিজের কৃতকর্মের জন্য ক্ষমা চেয়েছেন’

শুভেন্দু বলেন, নেতাজিকে নিয়ে অনন্ত মহারাজের মন্তব্য করা উচিত হয়নি। তবে বয়সের কথা মাথায় রেখে তাঁর পরবর্তী পদক্ষেপকে গুরুত্ব দেওয়া দরকার। মধ্যরাতে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে ভিডিয়ো প্রকাশ করে অনন্ত মহারাজ যে ভাবে ক্ষমা চেয়েছেন, সেটিকে স্বাগত জানান তিনি।

ভবিষ্যতে মন্তব্য করার ক্ষেত্রে সতর্ক থাকার বার্তা দিয়েছেন অনন্ত মহারাজ। শুভেন্দুর মতে, সেটিও ইতিবাচক দিক। (Netaji controversy)

আইন আইনের পথেই

তবে ক্ষমা চাইলেও আইনি প্রক্রিয়া বন্ধ হবে না বলে স্পষ্ট করে দিয়েছেন শুভেন্দু। তাঁর দাবি, বিভিন্ন থানায় FIR হয়েছে। নির্দিষ্টভাবে ছ’টি FIR দায়ের হয়েছে। এখনও পর্যন্ত পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে। আপত্তিকর প্রায় ২৮২টি পোস্ট সরিয়ে দেওয়া হয়েছে। অভিযোগের ভিত্তয়োতে কয়েকটি ফেসবুক অ্যাকাউন্টও বন্ধ করেছে পশ্চিমবঙ্গ পুলিশ।

শুভেন্দু বলেন, “আইন আইনের পথে চলবে।” অনন্ত মহারাজের বয়সের কথা মাথায় রেখে তাঁর ক্ষমা চাওয়াকে ইতিবাচক ভাবে দেখার পক্ষেই তিনি। (Netaji controversy)

নির্মল-সঞ্জীব গ্রেফতারিতে পুলিশের প্রশংসা

এদিন নির্মল ঘোষ ও সঞ্জীব মুখোপাধ্যায়ের গ্রেফতারির প্রসঙ্গও তোলেন শুভেন্দু। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পুলিশকর্তাদের প্রশংসা করেন তিনি।

ক্রিমেশন স্ক্যাম বা শ্মশান সংক্রান্ত দুর্নীতির অভিযোগে দ্রুত পদক্ষেপের জন্য সিপি অমিত সিং-সহ তাঁর টিমকে ধন্যবাদ জানান শুভেন্দু। তাঁর দাবি, অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের একজনকে বাইরের রাজ্য থেকে পুলিশ ধরে এনেছে। (Netaji controversy)

বাকি অভিযুক্তকেও দ্রুত গ্রেফতার করা হোক, অথবা তিনি নিজে পুলিশের কাছে আত্মসমর্পণ করুন—এমনটাই চান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

আরও পড়ুন :- লালকেল্লায় বদল স্বাধীনতা দিবসের রীতি, এ বার থাকছে বিশেষ আয়োজন


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment