Site icon Hindustan News Point

প্রকাশিত হলো অন্নপূর্ণা যোজনার ফর্ম, কেমন দেখতে? কী কী তথ্য দিতে হবে? কীভাবে পূরণ করবেন? রইল বিস্তারিত

Annapurna Bhandar Form

অবশেষে প্রকাশিত হলো অন্নপূর্ণা যোজনা ফর্ম (Annapurna Bhandar Form)। এই প্রকল্পের সুবিধা পেতে গেলে প্রত্যেক আবেদনকারীকেই এই ১২ পাতার ফর্ম পূরণ করতে হবে। বুধবার নবান্নে বৈঠকের পর এই কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ১ জুনের মধ্যে যারা এই ফর্ম পূরণ করতে পারবেন তাদের অ্যাকাউন্টেই আগামী মাস থেকে ৩০০০ টাকা ঢুকবে। তবে সরকারের তরফে যে ফর্মটি প্রকাশ করা হয়েছে সেখানে স্পষ্ট ভাষায় লেখা আছে, ‘অন্নপূর্ণা যোজনা: পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম’। কাজেই বোঝাই যাচ্ছে এখানে শুধুমাত্র আবেদনকারী নয় বরং তার পরিবারের সম্পর্কেও সমস্ত তথ্য জানতে চায় সরকার। ঠিক কী কী তথ্য দিতে হবে? কীভাবে পূরণ করবেন ফর্ম? জেনে নিন।

বুধবার মুখ্যমন্ত্রীর ঘোষণার পরই একটি ১২ পাতার ফর্ম প্রকাশ করেছে রাজ্য সরকার। অন্নপূর্ণা যোজনার সুবিধা পেতে গেলে এই ফর্মই আবেদনকারীদের পূরণ করতে হবে।

কী আছে Annapurna Bhandar Form-এর ১২ পাতায়? কীভাবে পূরণ করবেন? জেনে নিন বিস্তারিত-

আরও পড়ুন: বুধেই শুরু অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিলআপ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

তবে এই ফর্ম দেখে ঘাবড়ে যাওয়ার কিছু নেই, কারণ আজ নবান্নে বৈঠকে মুখ্যমন্ত্রী স্পষ্টভাবেই জানিয়েছেন, অনলাইন এবং অফলাইন দুই পদ্ধতিতেই আবেদন করা যাবে। যারা নিজেরা ফর্ম পূরণ করতে পারবেন না, তাদের সাহায্যের জন্য সরকারি কর্মীরা বাড়ি বাড়ি যাবেন। পাশাপাশি নবনির্বাচিত বিধায়কদেরও এই কাজে যুক্ত করা হবে। শুভেন্দু অধিকারীর কথায়, মানুষের কাছে পৌঁছে প্রকল্পের সুবিধা নিশ্চিত করাই সরকারের দায়িত্ব। শুধু তাই নয়, আগামী ১৫, ১৬ এবং ১৭ তারিখ বিভিন্ন জায়গায় জনকল্যাণ শিবিরও আয়োজন করা হবে। সেখানে আবেদনপত্র পূরণ এবং নথি জমা দেওয়ার ক্ষেত্রে সাধারণ মানুষকে সহযোগিতা করা হবে। (Annapurna Bhandar Form)

মুখ্যমন্ত্রী আরও জানান, আগামিকাল থেকে শুরু করে প্রতি সপ্তাহে কত জন নতুন করে অন্নপূর্ণা যোজনায় নাম নথিভুক্ত করছেন, সেই তথ্য সাংবাদিক বৈঠক করে প্রকাশ করবেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। আর যতদিন না পর্যন্ত এই ফর্ম উপভোক্তা ফিলআপ করছেন ততদিন লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধাই পাবেন।

ফর্মের জন্য ক্লিক করুন


Exit mobile version