রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

কৃষকের বাড়িতে NIA, বংশীহারিতে শোরগোল

Published on: September 29, 2026
---Advertisement---

দক্ষিণ দিনাজপুরের বংশীহারি থানার কুসকারী এলাকায় কৃষকের বাড়িতে তল্লাশি চালাল জাতীয় তদন্তকারী সংস্থা (NIA)। মঙ্গলবার সকাল সাড়ে ৮টা নাগাদ মিজানুর রহমানের বাড়িতে পৌঁছয় NIA এর চার সদস্যের একটি দল। বেশ কিছুক্ষণ ধরে বাড়িতে তল্লাশি চালানো হয় বলে জানা গিয়েছে। তবে তল্লাশির সময় বাড়ি থেকে কী কী নথি বা সামগ্রী উদ্ধার হয়েছে, তা এখনও জানা যায়নি। (NIA Investigation) সাতসকালে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা এলাকায় পৌঁছনোর খবর ছড়িয়ে পড়তেই কুসকারীতে চাঞ্চল্য তৈরি হয়। স্থানীয়দের মধ্যে শুরু হয় নানা আলোচনা। তবে ঠিক কী কারণে মিজানুর রহমানের বাড়িতে তল্লাশি চালানো হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। NIA এর তরফেও এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। (NIA Investigation)

মিজানুরের ছেলেকে ঘিরে জল্পনা

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মিজানুর রহমানের এক ছেলে ও এক মেয়ে। মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। তাঁর ছেলে মজিবুর রহমান দীর্ঘদিন বাড়ির বাইরে থাকতেন। উচ্চশিক্ষার পাশাপাশি তিনি UPSC পরীক্ষার প্রস্তুতিও নিচ্ছিলেন বলে স্থানীয়দের দাবি। তবে তাঁর সঙ্গে NIA-এর তল্লাশির কোনও যোগ রয়েছে কি না, তা নিশ্চিত নয়। এক প্রতিবেশীর দাবি, প্রায় আট মাস আগেও ওই বাড়িতে একবার তল্লাশি হয়েছিল। তখনও তল্লাশির কারণ সম্পর্কে তাঁরা স্পষ্ট কিছু জানতে পারেননি। এবার ফের NIA এর দল আসায় নতুন করে জল্পনা শুরু হয়েছে। (NIA Investigation)

তদন্তের কারণ এখনও অজানা

স্থানীয় এক বাসিন্দা জানান, বাইরের এলাকা থেকে NIA এর দল এসেছে বলেই তাঁরা শুনেছেন। তবে ঘটনার আসল কারণ সম্পর্কে তাঁরা নিশ্চিত নন। ফলে মিজানুর রহমানের বাড়িতে কেন NIA তল্লাশি চালাল, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। তদন্তকারী সংস্থার তরফে বিস্তারিত তথ্য সামনে এলে বিষয়টি স্পষ্ট হবে। (NIA Investigation)


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

1 thought on “কৃষকের বাড়িতে NIA, বংশীহারিতে শোরগোল”

Comments are closed.